পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ (১০ম পর্ব)
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মাঝে পবিত্র দুরূদ শরীফ উনার যেমন অসংখ্য ফযীলত মুবারক বর্ণনা করা হয়েছে। ঠিক বাস্তবেও পবিত্র দুরূদ শরীফ উনার বিস্ময়কর অনেক ঘটনা সংঘটিত হয়েছে। নিম্নে সেখান থেকে কতিপয় ঘটনা বর্ণনা করা হলো-
১০. বিশেষ রিযিক লাভ:
তিনি সকালে উঠে ফজরের নামায আদায় করেই ওই মজুসীর সন্ধানে বের হলেন। উক্ত মজুসী একজন ধনী লোক বলে পরিচিত ছিলো। আবিদ ব্যক্তি খুঁজতে খুঁজতে তার সামনে যেয়ে দাঁড়ালেন। তখন ওই মজুসীর সামনে তার খাদিমদের থেকে কয়েকজন উপস্থিত ছিলো। সে উনাকে দেখে কিছুটা হেয় জ্ঞান করলো এবং বললো, আমার কাছে আপনার কী প্রয়োজন? তিনি বললেন, ‘আপনার কাছে আমার কিছু বলার আছে কিন্তু সেটা গোপনে বলতে হবে।’
তখন সেই মজুসী তার লোকদেরকে সেখান থেকে চলে যাওয়ার জন্য আদেশ করলো। সবাই সরে গেলে আবিদ সাহেব বললেন, আমাদের মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আপনাকে সালাম দিয়েছেন। সে বললো, আপনাদের রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরিচয় কী? তিনি বললেন, ‘আমাদের মহাসম্মানিত রসূল হচ্ছেন- সাইয়্যিদুনা হযরত মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। সে বললো, আপনি কী জানেন না যে, আমি একজন মজুসী এবং আপনাদের রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা কিছু নিয়ে এসেছেন তা আমি অস্বীকার করি? আবিদ সাহেব বললেন, তা তো আমি জানি।
ولكنى قد رايته مرتين وهو يؤكد على
‘কিন্তু আমি উনাকে দুইবার দেখলাম। দুইবারই তিনি আমাকে খুব তাকিদ দিয়ে এই কথা বলতে বলেছেন।’ মজুসী ব্যক্তি বললো-
الله شاهد عليك انه بعثك الى
‘মহান আল্লাহ পাক তিনি আপনার এই কথার উপর সাক্ষী! সত্যিই কী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আপনাকে আমার নিকট পাঠিয়েছেন?
আবিদ সাহেব বললেন, হ্যাঁ অবশ্যই! আমি কসম করে বলতেছি যে তিনি আমাকে আপনার নিকট পাঠিয়েছেন। মজুসী ব্যক্তি বললো, আচ্ছা ভাল কথা, সত্যই যদি হয়ে থাকে, তবে তিনি কী বলতে বলেছেন? আবিদ সাহেব বললেন, ‘তিনি এই কথা বলতে বলেছেন, তোমার জন্য যে দোয়া করা হয়েছিলো সেটা মহান আল্লাহ পাক তিনি কবুল করেছেন এবং তোমাকে মহান আল্লাহ পাক তিনি যা কিছু দান করেছেন সেখান থেকে আমাকে কিছু দিতে বলেছেন। মজুসী বললো, সেই দোয়াটি কী তা কী আপনি জানেন? তিনি বললেন, না; তা আমি জানি না। তখন মজুসী বললো, তাহলে আপনি এখন আমার সাথে ভিতরে আসুন। আমি এ বিষয়ে সবকিছু খুলে বলি। এ কথা বলার পর আবিদ সাহেব তার সাথে ভিতরে গেলেন।
সেই মজুসী ব্যক্তি আবেগ ও মহব্বতের সাথে বললো, ‘আপনার হাত বাড়ান।’ আবিদ সাহেব হাত বাড়িয়ে দিলেন। তখন সে উনার হাতের উপর হাত রেখে বললো-
أشهد أن لا إله إلا الله وان محمدا رسول الله صلى الله عليه وسلم
‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।’ এই পবিত্র কালিমা শরীফ পাঠ করে সেই মজুসী আন্তরিকতার সাথে সম্মানিত দ্বীন ইসলাম উনার সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন। অতঃপর তার ওখানে উপস্থিত লোকদেরকে ডেকে বললেন, আপনারা জেনে রাখুন যে, এতদিন পর্যন্ত আমি অসত্য পথে ছিলাম, এখন মহান আল্লাহ পাক তিনি আমাকে হিদায়েত দান করেছেন। কাজেই আমি হিদায়েত প্রাপ্ত হলাম, সত্য বলে মেনে নিলাম মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত নবী ও রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের প্রতি পূর্ণ ঈমান আনলাম। সুবহানাল্লাহ!
তোমাদের মধ্যে যারা আমার সাথে এমন ঈমান আনবে, তাদের নিকট আমার যা প্রাপ্য আছে সেটা তাদের জন্য হালাল, আর ফেরত দিতে হবে না। আমি তা মহান আল্লাহ পাক উনার ওয়াস্তে ছেড়ে দিলাম। আর যদি কেউ ঈমান না আনে তাহলে সে যেন আমার যা কিছু প্রাপ্য আছে তা এখনি দিয়ে ফেলে। কারণ তারা আমাকে চিনেনা আমিও তাদেরকে চিনিনা। যেহেতু সে সওদাগর ছিলো তাই অনেকেই তার সাথে ব্যবসায়িক লেন-দেন করতো। তাই তার কথা শুনে অধিকাংশ লোকই সম্মানিত ইসলাম গ্রহণ করলো। আর যারা ঈমান আনলো না তারা তাদের ঋণ তৎক্ষণাৎ আদায় করে দিলো।
অতঃপর সে তার ছেলেকে ডেকে বললো, ‘প্রিয় বৎস আমার! আমি সম্মানিত দ্বীন ইসলাম উনার সন্ধান পেয়েছি এবং ইসলাম গ্রহণ করেছি। এখন-
فَإِنْ أَسْلَمْتَ فَأَنْتَ مِنِّي وَإِلَيَّ وَإِنْ بَقِيتَ عَلَى دِينِكَ فَأَنَا بَرِيءٌ مِنْكَ
‘তুমিও যদি তাই করো তবে তুমি আমার ছেলে এবং আমার দলভুক্ত। আর যদি তুমি তোমার পূর্বের ধর্মের উপর অটল থাকো তাহলে তোমার সাথে আমার কোন সম্পর্ক নাই; তোমার থেকে আমি মুক্ত।’ তার ছেলে বললো, বাবা, আপনি যেটা পছন্দ করেছেন তার বিপরীত মত আমি কখনও পোষণ করতে পারি না। আমিও সাক্ষ্য দিচ্ছি-
أشهد أن لا إله إلا الله وان محمدا رسول الله صلى الله عليه وسلم
‘আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।’
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৩)
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৬)
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮২)
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৫)
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা কল্পনাতীত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনাদের একক মালিক (৪)
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮১)
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৪)
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা কল্পনাতীত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনাদের একক মালিক (৩)
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালিকুত তামাম, ক্বাসিমুন নিআম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ফাতহ মুবারক উনার বরকত (৬ষ্ঠ পর্ব)
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












