হাত বদলেই বাড়ছে চালের দাম, বোঝা টানছে ক্রেতা
, ২৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
ধান থেকে চাল। এরপর মিল থেকে আড়ত-পাইকারি বাজার হয়ে খুচরা দোকান। প্রতিটি ধাপেই যুক্ত হচ্ছে নতুন খরচ। সেই সঙ্গে বাড়ছে দাম। কিন্তু কোন পর্যায়ে কত টাকা ব্যয় হচ্ছে, আর কতটা ব্যবসায়ীর মুনাফা হিসেবে থাকছে, তার স্পষ্ট হিসাব নেই।
উত্তরাঞ্চলের অন্যতম চাল উৎপাদন ও বিপণনকেন্দ্র বগুড়ার শেরপুরে মিলগেট থেকে খুচরা বাজারে পৌঁছাতেই কোনো চালের দাম কেজিতে আট টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এই বাড়তি টাকার পুরোটাই গুনতে হচ্ছে ক্রেতাকে।
বগুড়ার শেরপুর ও বৃহত্তম মোকাম তালোড়ার চাল ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, গত এক মাসে মাঝারি ও সরু জাতের ধানের দাম মণপ্রতি ১০০-২০০ টাকা পর্যন্ত বেড়েছে। এর প্রভাব পড়েছে চালের দামে। মাঝারি চালের দাম কেজিতে ৪-১০ টাকা পর্যন্ত বেড়েছে। সরু চালের দামও ঊর্ধ্বমুখী। শুধু ধানের মূল্যবৃদ্ধি নয়; বিদ্যুৎ, শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয় বৃদ্ধিকে এর কারণ হিসেবে দেখাচ্ছেন মিলমালিক ও ব্যবসায়ীরা।
চাল ব্যবসায়ী আমির হোসেন বলেন, মিল থেকে চাল কিনে বাজারে পৌঁছানো পর্যন্ত কয়েকটি পর্যায়ে খরচ হয়। পরিবহন, ওঠানো-নামানো, বস্তা ও দোকান পরিচালনার ব্যয় রয়েছে। এসব খরচের পর ব্যবসায়ীদেরও কিছু মুনাফা রাখতে হয়।
আরেক চাল ব্যবসায়ী খলিলুর রহমান জানান, কাটারি চালের দাম কেজিতে ৮০ টাকার আশপাশে ওঠানামা করছে। উন্নতমানের সরু চাল কিনতে ক্রেতাদের বেশি খরচ করতে হচ্ছে। তবে পোলাওয়ের চালের দাম আগের তুলনায় কিছুটা কমেছে।
চালের বাজারে এই অস্থিরতার সবচেয়ে বড় ধাক্কা লাগছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সংসারে। বিশেষ করে নির্দিষ্ট আয়ের মানুষ এবং দিনমজুরদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। খাবারের তালিকা থেকে মাছ, গোশত কিংবা অন্য পণ্য কমানো সম্ভব হলেও চালের ব্যবহার কমানোর সুযোগ সীমিত। ফলে চালের দাম বাড়লে অন্য খরচ কমিয়ে সংসারের হিসাব মেলাতে হচ্ছে অনেক পরিবারকে।
নির্মাণশ্রমিক জাহিদুল ইসলাম, ওমর ফারুক ও সবুজ মিয়া জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও সেই অনুপাতে তাদের আয় বাড়েনি। সংসারের প্রয়োজনীয় খরচ মেটাতেই হিমশিম খেতে হচ্ছে।
তাদের ভাষ্য, চাল ছাড়া সংসার চলে না। দাম যতই বাড়–ক, কিনতেই হয়। অথচ কাজ করে যে আয় হচ্ছে, তা দিয়ে সংসারের সব খরচ মেটানো কঠিন। অনেক সময় ধারদেনা করে চলতে হচ্ছে। ৩০ কেজি চালের সংসারে কেজিতে পাঁচ টাকা দাম বাড়লে শুধু চাল কিনতেই মাসে অতিরিক্ত ১৫০ টাকা খরচ হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভিডিও ধারণ এবং সংরক্ষণ করতে হবে
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বাজারে নজরদারি জোরদার, ৮৩ প্রতিষ্ঠানকে জরিমানা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুয়েতে ৬ আরব দেশের যৌথ সামরিক সদর দপ্তর, মোতায়েন হবে অতিরিক্ত সেনা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু একটি মাহফিল নয়, বরং ছহিবে সুলত্বানুন নাছীর, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার আখাচ্ছুল খাছ কারামত মুবারক
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
- প্রতিরোধের চেষ্টা করলে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয় লাশ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাকে নয়াদিল্লি বলে লাইভ করছে চীনারা!
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘুষের অনুসন্ধান আটকে থাকে দুদকেও
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












