আর্মেনিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের আইনপ্রণেতাদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের (২৯ অক্টোবর) দুই পক্ষের এমপিদের ঘুষি ও লাথি বিনিময়ের এ দৃশ্য সরাসরি সম্প্রচারিত হয়। এ সময় পার্লামেন্টের অধিবেশন কার্যত সংঘর্ষে রূপ নেয়।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, দেশটির অডিট চেম্বারের একজন সদস্য নিয়োগ নিয়ে আলোচনার সময় সংঘর্ষের সূত্রপাত হয়। ওই সময় ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টির এমপি তারন চাখোয়ান বিরোধীদলীয় নেতা নারেক কারাপেতিয়ানের এক আত্মীয়ের নির্বাচনের আগে দেয়া বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ তোলেন।
আর্ বাকি অংশ পড়ুন...
এক রাতে রাশিয়ার ২০টি অঞ্চলকে লক্ষ্য করে মোট ১ হাজার ২১৪টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
এর আগে গত ২০ সেপ্টেম্বর ইউক্রেন থেকে একযোগে ১ হাজার ১১০টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল বলে জানায় রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বুধবার রাতে আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের ১ হাজার ২১৪টি ফিক্সড-উইং ড্রোন আকাশেই প্রতিহত ও ধ্বংস করেছে।’
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, বুধবà বাকি অংশ পড়ুন...
ফলে নভেম্বর মাসজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।
সিনিয়র সহকারী সচিব এনামুল হকের স্বাক্ষরে নভেম্বর মাসের জ্বালানির দাম নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনমূলে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের বিক্রয়মূল্য ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই মূল্যহার নভেম্বর, ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলà§ বাকি অংশ পড়ুন...
ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও ঝুঁকির মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। একইসঙ্গে এই যুদ্ধ শুরু করার পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তিরও সমালোচনা করেছেন তিনি। ওবামা বলেছেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। এরই মধ্যে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার পর জর্জিয়া অঙ্গরাজ্যে ভোটারদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন ওবামা।
স্থানীয় সম বাকি অংশ পড়ুন...
রোগী দেখার দোয়া মুবারক ও মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক:
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক হলো:
রোগীর হাতে বা কপালে হাত রেখে বলবে, আপনি কেমন আছেন? অতঃপর এ দোয়া মুবারক পাঠ করা মহাসম্মানিত সুন্নত মুবারক-
اَذْهِبِ الْبَاْسَ رَبَّ النَّاسِ وَاشْفِ اَنْتَ الشَّافِيْ لَا شِفَاءَ اِلَّا شِفَاءُكَ لَا يُغَادِرُ سَقَمًا.
অর্থ : আয় মানুষের অর্থাৎ কায়িনাতবাসীর মহান রব তায়ালা, আপনি সমস্ত কষ্টদায়ক বিষয় দূর করে দিন। আপনি মাহান শিফা দানকারী। আপনার শিফা ব্যতীত আর কোন শিফা নেই এবং আপনার শিফা ব্যতীত কোন অসুস্থতা দূর হয় না।
উপরোক্ত দোয়া মুবারক পাঠ করার পর, নি¤েœাক্ত দোয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারা দেশেই বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারি ভুক্তভোগী হচ্ছেন বলে মন্তব্য করেছে এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছে সে।
পোস্টে সে লিখেছে, ‘আইনশৃঙ্খলার নাজেহাল দশা, পুরোনো ফ্যাসিবাদী কাঠামোর রাজনীতি অব্যাহত থাকলে সবাইকে এর ভুক্তভোগী হতে হবে। এর জ্বলন্ত উদাহরণ নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। ক্ষমতাসীন দল, ক্ষমতাসীন ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামীতে স্কুল ও মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নপত্রে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসায় সবচেয়ে বেশি জিপিএ পাওয়া যায়। সকলে আমাকে বলল, এটার কী ব্যবস্থা করা যায়? আমি বললাম, আগামী দিন থেকে মাদ্রাসা ও স্কুল একই প্রশ্ন হবে। নাকি আলাদা হবে? কেন? আলাদা হওয়ার তো কোনো কারণ নেই। বাকি অংশ পড়ুন...
মুসলমানদের ওপর সার্বদের বর্বরতা:
১৯৯২ সালের মাঝামাঝি সার্ব সন্ত্রাসীরা বসনিয়ার অর্ধেকেরও বেশি এলাকা দখল করে নেয় এবং প্রতিটি অঞ্চলে জাতিগত নিধনযজ্ঞ চালায়, বিশেষ করে পূর্ব বসনিয়া ও স্রেব্রেনিৎসার আশপাশের এলাকায়।
১৯৯৩ থেকে ১৯৯৫ সালের মাঝামাঝি সময়ে সার্ব মিলিশিয়াদের অবরুদ্ধ করে রাখা স্রেব্রেনিৎসার দৃশ্য ছিলো অত্যন্ত ভয়াবহ। কামানের গোলার শব্দে প্রকম্পিত হতো চারপাশ। সার্বিয়ার সরাসরি সহায়তায় তিনটি সার্ব ব্রিগেড ২৫০ বর্গকিলোমিটার এলাকা দখল করে নিলে বসনিয়ার প্রতিরোধ যোদ্ধারা পাহাড়ে পিছু হটতে বাধ্য হয়। ফলে স্রেব্রেনিৎসা ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
‘আমরা টাকা-পয়সা চাই না। ৪২টি পরিবারের জন্য একটু আশ্রয়ের ব্যবস্থা করুন। আমরা শুধু পরিবার নিয়ে একটু মাথা গোঁজার একটু ঠাঁই চাই।’ কথাগুলো রাজশাহী নগরীর নতুন বুধপাড়া রেলওয়ে বস্তির বাসিন্দা জাহেদা বেগমের। তার কণ্ঠে অসহায়ত্ব। চোখের সামনে নাতি ধুঁকছে। দুটি কিডনিই নষ্ট। মাত্র ১০ শতাংশ কার্যক্ষমতা নিয়ে বেঁচে আছে শিশুটি। মাসের বেশিরভাগ সময় কাটে হাসপাতালে। অথচ এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর কেউ নেই বলে আক্ষেপ তার।
কান্নাজড়িত কণ্ঠে জাহেদা জানালেন, তার নিজেরও দুশ্চিন্তার শেষ নেই। দুই সন্তান পড়াশোনা শেষ করেও চাকরি পাচ্ বাকি অংশ পড়ুন...












