ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৮৯)
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
যেটা আবূ লাহাবের যে ওয়াকেয়া বলা হয়েছে সে কারণে তারা এটাকে লাহাবী উৎসবও বলে থাকে। নাঊযুবিল্লাহ! সেটাও আমরা আলোচনা করেছি। এবং আখিরী নবী, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র নূরুত তাশরীফ বা বিলাদত শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করলে যে ফযীলত রয়েছে সেটাও কিছুটা আলোচনা করা হয়েছে।
কারণ, স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামীন আখিরী নবী, নূরে মুজাস্্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমন উপলক্ষে খুশি প্রকাশ করেছেন। হযরত নবী-রসূল আলাইহিমুস্ সালামগণকে এ বিষয়ে ওয়াদা করিয়েছেন।
যা সূরা আলে ইমরান শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَإِذْ أَخَذَ اللهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ ۚ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي ۖ قَالُوا أَقْرَرْنَا ۚ قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, সেই রোজে আযল, সৃষ্টির শুরুতেই।
وَإِذْ أَخَذَ اللهُ مِيثَاقَ النَّبِيِّينَ
সমস্ত নবী, সমস্ত রসূলগণ উনাদের থেকে মহান আল্লাহ পাক তিনি ওয়াদা নিয়েছেন, শপথ নিয়েছেন।
لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ ۚ
মহান আল্লাহ পাক তিনি ওয়াদা নিয়েছেন, শপথ নিয়েছেন, হে আমার নবী, হে আমার রসূল আলাইহিমুস্ সালাম! আপনাদেরকে নুবুওওয়াত দেয়া হবে, রিসালত দেয়া হবে, কিতাব দেয়া হবে, তবে শর্ত হচ্ছে; আমার যিনি আখিরী নবী, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম; উনার প্রতি ঈমান আনতে হবে, উনাকে পেলে উনার খিদমত করতে হবে। এই শর্তে আপনারা কী রাজি রয়েছেন?
قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي
আপনারা কি এতে রাজি রয়েছেন?
এ শর্ত কি মানতে সম্মতি প্রকাশ করতেছেন?
এই ওয়াদা কি গ্রহণ করবেন আপনারা এই শর্ত অনুযায়ী?
قَالُوا أَقْرَرْنَا
উনারা সকলেই বললেন যে, হ্যাঁ, আমরা স্বীকার করলাম, মেনে নিলাম।
উল্লেখিত ওয়াদায় আমরা আবদ্ধ হলাম।
অর্থাৎ আখিরী নবী, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আমরা নবীদের নবী, রসূলদের রসূল হিসেবে মেনে নিলাম এবং উনাকে পেলে আমরা অবশ্যই উনার খিদমত করবো।
মহান আল্লাহ পাক তিনি বললেন-
قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ
আপনারা সাক্ষী থাকুন; মহান আল্লাহ পাক বললেন এবং তিনি নিজেও সাক্ষী থাকলেন। সুবহানাল্লাহ!
এখানে মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যে মর্যাদা-মর্তবা সেটা অনুষ্ঠান করে আনুষ্ঠানিকতার সহিত সমস্ত নবী, সমস্ত রসূল আলাইহিমুস্ সালামগণ উনাদেরকে জানিয়ে দিলেন- যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম; তিনি আসবেন, আপনাদের সত্যতা প্রতিপাদন করবেন, আপনাদের যে কিতাব দেয়া হবে, আপনারা যে নবী, আপনারা যে রসূল, সেটা তিনি সত্য প্রতিপাদন করবেন। কাজেই সেই নবী, সেই রসূল উনার প্রতি আপনাদের ঈমান আনতে হবে, সাক্ষী দিতে হবে, স্বীকৃতি দিতে হবে, পেলে খিদমত করতে হবে ইত্যাদি শর্তে মহান আল্লাহ পাক তিনি মজলিস করে, অনুষ্ঠান করে সেটা প্রকাশ করে দিলেন;
যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমনের ব্যাপারটা, উনার ফাযায়িল-ফযীলত, বুযূর্গী সম্মানের ব্যাপারটা। উনার আগমনের কারণে মহান আল্লাহ পাক তিনি স্বয়ং খুশি হয়েছেন, সেই খুশিটা প্রকাশ করে দিলেন।
সমস্ত নবী, সমস্ত রসূল আলাইহিমুস্ সালাম উনাদেরকে তাতে শরীক করে নিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কথিত স্বজন-পরিজন হলেও কাফিরদেরকে বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরে ঘরে ক্যান্সার, হৃদরোগ আর অকাল বার্ধক্য। সুস্থ্য থাকতে হলে খাদ্য নিয়ে কাফিরদের চক্রান্ত ও প্রতিকার জানতে হবে (১)
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফিরদের কপটতা ও দ্বি-চারিতা নিয়ে মহান আল্লাহ পাক উনার সতর্কবার্তা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তে মদ ও জুয়া হারাম
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












