‘আমরা টাকা চাই না, চাই মাথা গোঁজার একটু ঠাঁই’
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
‘আমরা টাকা-পয়সা চাই না। ৪২টি পরিবারের জন্য একটু আশ্রয়ের ব্যবস্থা করুন। আমরা শুধু পরিবার নিয়ে একটু মাথা গোঁজার একটু ঠাঁই চাই।’ কথাগুলো রাজশাহী নগরীর নতুন বুধপাড়া রেলওয়ে বস্তির বাসিন্দা জাহেদা বেগমের। তার কণ্ঠে অসহায়ত্ব। চোখের সামনে নাতি ধুঁকছে। দুটি কিডনিই নষ্ট। মাত্র ১০ শতাংশ কার্যক্ষমতা নিয়ে বেঁচে আছে শিশুটি। মাসের বেশিরভাগ সময় কাটে হাসপাতালে। অথচ এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর কেউ নেই বলে আক্ষেপ তার।
কান্নাজড়িত কণ্ঠে জাহেদা জানালেন, তার নিজেরও দুশ্চিন্তার শেষ নেই। দুই সন্তান পড়াশোনা শেষ করেও চাকরি পাচ্ছেন না। পানি ও বিদ্যুতের সমস্যার সমাধান চেয়ে জেলা প্রশাসকের কাছে গিয়েছেন। কিন্তু লাভ হয়নি। যে বস্তিতে ৪২টি পরিবারের বসবাস, সেখানে নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তাও নেই। জাহেদার এই কষ্ট শুধু একটি পরিবারের গল্প নয়। রাজশাহী নগরীর অন্তত ১০৪টি বস্তিতে বসবাস করা মানুষের জীবনেও রয়েছে এমন অনিশ্চয়তা। কারও ঘরে বর্ষায় পানি ওঠে। কারও ঘরের পাশে রেললাইন। কোথাও নেই পর্যাপ্ত পানির ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত শৌচাগার কিংবা নিরাপদ বাসস্থান। এর সঙ্গে আছে উচ্ছেদের ভয়। যেকোনো দিন ঘর ছেড়ে পথে নামতে হতে পারে- এমন শঙ্কা নিয়েই দিন কাটে অনেকের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ এখন আর সাহায্য নয়, বিনিয়োগ চায় -রাষ্ট্রপতি
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে অভিযান: পাচারের শিকার ১২ নারী উদ্ধার
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এনবিআরের সাবেক কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদন্ড
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি বহুমুখীকরণে জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আ. লীগ -রিজভী
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারিও ভুক্তভোগী হচ্ছেন -নাহিদ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে -শিক্ষামন্ত্রী
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে -স্বাস্থ্যমন্ত্রী
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লাইফলাইন গ্রাহকদের ৬৯ শতাংশের বেড়েছে বিলের চাপ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষেধাজ্ঞার শেষ সময়ে এসেও চাল পাননি দশমিনার ৪৮৪০ জেলে
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












