বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারিও ভুক্তভোগী হচ্ছেন -নাহিদ
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারা দেশেই বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারি ভুক্তভোগী হচ্ছেন বলে মন্তব্য করেছে এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছে সে।
পোস্টে সে লিখেছে, ‘আইনশৃঙ্খলার নাজেহাল দশা, পুরোনো ফ্যাসিবাদী কাঠামোর রাজনীতি অব্যাহত থাকলে সবাইকে এর ভুক্তভোগী হতে হবে। এর জ্বলন্ত উদাহরণ নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। ক্ষমতাসীন দল, ক্ষমতাসীন এমপির রাজনীতিও তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।
ক্ষমতাসীনদের ধারণা, পুরোনো কাঠামো তাদের সুরক্ষা দেবে। এ কাঠামো শুধু বিরোধী দলকে দুর্বল করা ও নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে। কিন্তু অতীত ইতিহাস থেকে এটা স্পষ্ট, এই সিস্টেম কাউকে রেহাই দেবে না। না সাধারণ মানুষ, না বিরোধী দল। সরকারি দলের রাজনীতি করেও মুক্তি মিলবে না।
এজন্য আমরা এমন এক ব্যবস্থা চাই, যেখানে দেশের সব মানুষ নিরাপদ থাকবে। পূর্ন নাগরিক ও মানবাধিকার ভোগ করবে। রাষ্ট্র মুস্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত হবে না। নেতারা কর্মীদের ভৃত্য মনে করবে না। কর্মীর লাশের মূল্য ২০ লাখ টাকা নির্ধারণ করবে না।
ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে শাকিল ইসলাম ১২ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়েছেন। এত লম্বা সময়ও প্রশাসনের নড়াচড়া ছিল না। অথচ মৃত্যুর পর তড়িগড়ি করে এমপির ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এর দায় এমপি মহোদয় কি করে এড়াবেন?
বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারাদেশেই বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কা-ারী ভুক্তভোগী হচ্ছেন। ক্ষমতাসীন দলের রাজনীতি করেও তারা প্রতিকার পান না। বিদেশ থেকে আসা এমপি-মন্ত্রীর স্বজনদের কাছে তাদের ত্যাগের কোনো দাম নেই।
আমরা এজন্য শক্তিশালী ইনস্টিটিউশন এর কথা বলি। দল নিরপেক্ষ বাহিনীর কথা বলি। স্বাধীন বিচারব্যবস্থার কথা বলি। ভাইরাল হওয়ার আগেই রাষ্ট্রের বাহিনী নাগরিকদের ইনসাফ নিশ্চিত করবে। অপরাধীর ক্ষমতা, ভুক্তভোগীর অবস্থান কখনো বিবেচিত হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ এখন আর সাহায্য নয়, বিনিয়োগ চায় -রাষ্ট্রপতি
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে অভিযান: পাচারের শিকার ১২ নারী উদ্ধার
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এনবিআরের সাবেক কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদন্ড
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি বহুমুখীকরণে জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আ. লীগ -রিজভী
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে -শিক্ষামন্ত্রী
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে -স্বাস্থ্যমন্ত্রী
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লাইফলাইন গ্রাহকদের ৬৯ শতাংশের বেড়েছে বিলের চাপ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা টাকা চাই না, চাই মাথা গোঁজার একটু ঠাঁই’
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষেধাজ্ঞার শেষ সময়ে এসেও চাল পাননি দশমিনার ৪৮৪০ জেলে
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












