নিজস্ব সংবাদদাতা:
হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। দিনের বেলায় ঝলমলে রোদ থাকলেও সন্ধুোর পর বাড়ছে ঠান্ডার অনুভূতি। রাত ও ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আগমনী বার্তা দিচ্ছে। এরই মধ্যে এক দিনের ব্যবধানে জেলার তাপমাত্রা কমেছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
এর আগের দিন রবিবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের মহাসড়ক রক্ষণাবেক্ষণে ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, কাজের গুণগত মান নিশ্চিত করা এবং অনিয়মের ঝুঁকি কমাতে নতুন নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত ‘মহাসড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালা, ২০২৬’-এর আওতায় সড়ক মেরামতের পরিকল্পনা, বাজেট বরাদ্দ, দরপত্র, কাজের অগ্রগতি ও ব্যয়ের হিসাব সফটওয়্যারভিত্তিক নজরদারির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
খসড়া নীতিমালায় সড়ক রক্ষণাবেক্ষণকে রুটিন, পর্যায়ক্রমিক, বিশেষ ও জরুরিÑএ চার ভাগে ভাগ করার কথা বলা হয়েছে। পাশাপাশি সড়কের অবস্থা, যানবাহনের চাপ, বৃষ্টিপাত, বন্যা ও জলবায়à§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রভাবে পেনশনের পেছনে সরকারের বার্ষিক আর্থিক দায় দ্বিগুণ ছাড়িয়ে যাওয়ার আভাস মিলেছে। ২০২৯-৩০ অর্থবছর নাগাদ এ খাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৫০ হাজার ৬৮৪ কোটি টাকা। জাতীয় বেতন কমিশনের এক পর্যালোচনায় বলা হয়েছে, এ ধরনের বিপুল আর্থিক বাধ্যবাধকতা দীর্ঘমেয়াদে জাতীয় বাজেটের ওপর অসহনীয় চাপ তৈরি করবে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এ তথ্য জানানো হয়েছে।
নতুন কাঠামো পুরোপুরি কার্যকর হলে ২০২৫-২৬ অর্থবছরে ৯ লাখ ১৬ হাজার সুবিধাভোগীর পেছনে সরকারের গুনত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চীনের সামরিক বাহিনী গত সপ্তাহে জানিয়েছে, দক্ষিণ চীন সাগরের একটি বিরোধপূর্ণ ডুবোচরের আশপাশের নৌসীমায় একটি মার্কিন যুদ্ধজাহাজ অবৈধভাবে প্রবেশ করায় তারা সেটির ওপর নজর রাখতে বাহিনী পাঠিয়েছে। এই নৌপথের আরও উত্তরে চীনা একটি জাহাজের সঙ্গে মুখোমুখি অবস্থানের কথা জানিয়েছে তাইওয়ান।
বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনামের পাল্টা দাবি থাকলেও চীন প্রায় পুরো দক্ষিণ চীন সাগরকে নিজেদের ভূখ- বলে মনে করে। সাম্প্রতিক উত্তেজনা সবচেয়ে বেশি বেইজিং ও ম্যানিলার মধ্যে।
চীনের সà বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, অবকাঠামো, জনবল ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে সাধারণ রোগীদের সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) তারাকান্দায় উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্স পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
প বাকি অংশ পড়ুন...
শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিডব্লিউওটি জানায়, মধ্য বঙ্গোপসাগরে আজ সকালে পূর্ববর্তী সার্কুলেশনটি লঘুচাপে পরিণত হয়েছে। অনুকূল আবহাওয়া পরিস্থিতির কারণে সাগরে সৃষ্ট এই সিস্টেমটি ক্রমশ শক্তিশালী হচ্ছে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২–২৪ ঘণ্টার মধ্যে এটি সুস্পষ্ট লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ এবং ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
প্রাথমিক পূর্ব বাকি অংশ পড়ুন...
ভূমধ্যসাগরীয় উপকূলে একে একে অন্তত ১২টি ভূমিকম্প অনুভূত হওয়ার পর ইতালিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সিসিলির নিকটবর্তী অঞ্চলে এসব ভূকম্পন রেকর্ড করা হয়। এর ফলে পালের্মো ও মেসিনার স্কুলগুলো থেকে সতর্কতামূলকভাবে শিক্ষার্থীদের সরিয়ে নেয়া হয়। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকা এবং সাবধানে চলাফেরার আহ্বান জানিয়ে ‘অরেঞ্জ অ্যালার্ট’ ও সুনামি সতর্কতা জারি করা হয়। এ সময় শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে এবং সরকারি অফিসের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের সড়কে প্রতিদিনই বাড়ছে যানবাহনের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরির কথা থাকলেও খোদ ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াতেই পাওয়া গেছে গুরুতর অনিয়মের চিত্র। ভুয়া ডকুমেন্ট দিয়ে আবেদন দাখিল, পরীক্ষাকেন্দ্রে দালালদের প্রভাব, পদ্ধতিতে অস্বচ্ছতা এবং অস্বাভাবিক পাসের হার উঠে এসেছে বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে।
অনুসন্ধানে পাওয়া ১৬টি ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফরমের প্রতিটিতেই শুধু জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া একাধিক ভুয়া নথি ব্যবহারের বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সুদানে গত কয়েক দিনে একের পর এক ড্রোন হামলায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। চিকিৎসাকর্মী ও মানবাধিকার সংগঠনগুলো এ তথ্য জানিয়েছে। এদিকে, তিন বছরের বেশি সময় ধরে চলা এই গৃহযুদ্ধে অন্তত ৫৯ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে ত্রাণ সংস্থাগুলোর ধারণা, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি। যুদ্ধের কারণে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সুদানের গৃহযুদ্ধে বেসামরিক মানুষের ওপর সহিংসতার ঘটনা পর্যবেক্ষণকারী সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স জ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ১৩ বছরে ৭২ হাজার ৭৩৬টি সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার ৪০৫ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৪৯ জন। সড়ক পরিবহন খাতে অব্যবস্থাপনা, অনিয়ম ও ভুলনীতির কারণে দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য তুলে ধরেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
সংগঠনটির তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত তথ্য পর্যবেক্ষণ করে দুর্ঘটনা, হতাহত ও এর কারণ সম্পর্কে এসব পরিসংখ্যান পাও বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাটের আদিতমারী উপজেলা ডাকঘরের ১৩ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে দ-িত সাবেক ভারপ্রাপ্ত পোস্টমাস্টার ওমর ফারুককে খালাস দিয়েছে হাইকোর্ট।
আদালত বলেছে, সরকারি হিসাবে অর্থের ঘাটতি কিংবা দায়িত্ব হস্তান্তর না করার বিষয়টিই অর্থ আত্মসাতের অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট নয়। এ জন্য প্রয়োজন নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণ।
গত সোমবার (১৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ মামলার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এর আগে হাইকোর্টের বিচারক শেখ তাহসীন আলীর একক বেঞ্চ ফৌজদারি আপিল মঞ্জুর করà§ বাকি অংশ পড়ুন...












