নতুন পে-স্কেলে বাজেটে চাপ:
পাঁচ বছরে পেনশন ব্যয় দাঁড়াবে ৫১ হাজার কোটি
, ২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রভাবে পেনশনের পেছনে সরকারের বার্ষিক আর্থিক দায় দ্বিগুণ ছাড়িয়ে যাওয়ার আভাস মিলেছে। ২০২৯-৩০ অর্থবছর নাগাদ এ খাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৫০ হাজার ৬৮৪ কোটি টাকা। জাতীয় বেতন কমিশনের এক পর্যালোচনায় বলা হয়েছে, এ ধরনের বিপুল আর্থিক বাধ্যবাধকতা দীর্ঘমেয়াদে জাতীয় বাজেটের ওপর অসহনীয় চাপ তৈরি করবে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এ তথ্য জানানো হয়েছে।
নতুন কাঠামো পুরোপুরি কার্যকর হলে ২০২৫-২৬ অর্থবছরে ৯ লাখ ১৬ হাজার সুবিধাভোগীর পেছনে সরকারের গুনতে হবে ৩৪ হাজার ৬২৯ কোটি টাকা। পরবর্তী চার বছরের ব্যবধানে পেনশনভোগীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০ লাখ ৪৫ হাজারে। কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সুবিধাভোগীর সংখ্যা প্রতিবছর গড়ে ৪.৫ শতাংশ হারে বাড়ছে।
বর্তমানে দেশে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনের পুরো অর্থই মেটানো হয় রাজস্ব তহবিল থেকে। 'ডিফাইন্ড বেনিফিট' কাঠামোর অধীনে কর্মচারীদের চাকরিজীবনে কোনো চাঁদা দিতে হয় না; বরং অবসরে যাওয়ার পর তারা সর্বশেষ মূল বেতনের ৯০ শতাংশ অর্থ আজীবন পেয়ে থাকেন। এছাড়া ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ প্রায় ৯০টি স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পেনশনের বড় অংশের জোগানও যায় সরকারি কোষাগার থেকে।
২০১৫ সালের বেতন কাঠামোর অধীন বিগত অর্থবছরের প্রথম ছয় মাসে এ খাতে সরকারের ব্যয় হয় ১২ হাজার ৩৩৫ কোটি টাকা, যা বার্ষিক হিসাবে দাঁড়ায় প্রায় ২৪ হাজার ৬৭০ কোটি টাকায়। কমিশন জানিয়েছে, নাগরিকদের গড় আয়ু বৃদ্ধির কারণে এখন অবসরপ্রাপ্তরা ২০ বছর বা তার চেয়েও বেশি সময় ধরে এই আর্থিক সুবিধা গ্রহণ করছেন, যা বর্তমান ব্যবস্থার ওপর বাড়তি আর্থিক বোঝা তৈরি করছে।
এই পরিস্থিতি মোকাবিলায় চাঁদাভিত্তিক পেনশন বা 'ডিফাইন্ড কন্ট্রিবিউশন' চালুর সুপারিশ করেছে কমিশন। পাকিস্তানে কর্মীরা ১০ শতাংশ ও সরকার ১২ শতাংশ অর্থ জমা দেয় তহবিলে। অস্ট্রেলিয়ায় ন্যূনতম ১২ শতাংশ চাঁদা জমার বাধ্যবাধকতায় পেনশন তহবিলের আকার ২০২৫ সালে দাঁড়িয়েছে ৪.৩৩ ট্রিলিয়ন অস্ট্রেলীয় ডলারে।
হামাসের বীরত্ব:
যোদ্ধাদের সাহসিকতার কারণেই দখলদারদের সামরিক যান পুড়ে ছারখার হওয়ার এই অসাধারণ দৃশ্য আমরা দেখতে পেয়েছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বেসিক-জনতা-অগ্রণী ব্যাংকের এমডি পদে তিন কর্মকর্তাকে মনোনয়ন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুরিতে বাধা দেয়ায় নৈশপ্রহরী টিটুকে হত্যা, মাদকসেবী রিজন গ্রেপ্তার
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৩০টি মামলা, রেকর্ডসংখ্যক ডাম্পিং ও রেকার
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বোয়েলোর তাণ্ডবে যুক্তরাজ্যে বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর, আরও দুর্যোগের শঙ্কা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নোয়াখালীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৪০
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর: আইজিপি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বোমার বিস্ফোরণ ঘটিয়ে অর্ধশত বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার পোশাকশিল্পে বেতন বাড়ানোর চাপ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনার ব্যর্থতায় অপরাধ বেড়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাশতা কম দেয়া নিয়ে মারধরে গৃহবধূর মৃত্যু!
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












