বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও নিয়মিত পরামর্শের কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় দুই দেশের দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠকের শুরুতে উভয় পক্ষের প্রতিনিধিদলের প্রধানরা সমঝোতা স্মারকে সই করেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় (পূর্ব ও পশ্চিম) অনুবিভাগের সচিব রাষ্ট্রদূত ড. এম নজরুল ইসলাম। লিথুয়াà বাকি অংশ পড়ুন...
অলাভজনক প্রতিষ্ঠান ‘কমন সেন্স মিডিয়া’র প্রকাশিত গবেষণায় ‘চ্যাটজিপিটি ফর টিনস’কে কিশোরদের জন্য ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, কিশোরদের জন্য তৈরি নিরাপত্তা ব্যবস্থাগুলো নির্ভরযোগ্যভাবে কাজ করছে; এমন প্রমাণ না পাওয়া পর্যন্ত ১৮ বছরের কম বয়সীদের চ্যাটজিপিটি ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া উচিত।
আগস্টে কিশোরদের জন্য চ্যাটজিপিটিতে বেশ কিছু নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করে ওপেনএআই। ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের জন্য এসব ব্যবস্থার মধ্যে রয়েছে আবেগীয় নির্ভরতা তৈরি করতে পারে এমন কথোপকথন সী বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিশ্ববাজারে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে রেকর্ড গড়েছে বিশ্বসন্ত্রাসী ইসরায়েল। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস)-এর একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, হামাস, হিজবুল্লাহ, হুথি এবং ইরানের সঙ্গে তীব্র লড়াই চলার পরও ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে সন্ত্রাসী ইসরায়েলের বৈশ্বিক প্রতিরক্ষা রপ্তানি ১৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই পাঁচ বছরে অস্ত্র রপ্তানি ৮ দশমিক ৩ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১৯ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
‘আব্রাহাম অ্যাকর্ডস’ বা আব্রাহাম চুক্তির সুবাদে এই রপ্তানির একটি বড় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অভিযোগ উঠলে মামলা, তদন্ত ও বিচারের অপেক্ষা না করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সাম্প্রতিক সময়ে ক্ষোভ-প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার এ প্রবণতা ক্রমেই বাড়ছে। আইনের শাসন নিশ্চিত করতে সরকারের কঠোর হুশিয়ারির মধ্যেও কমছে না দলবদ্ধ শক্তি প্রয়োগের ঘটনা। এতে প্রশ্নের মুখে পড়ছে আইনের শাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। জনমনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে তৈরি হচ্ছে উদ্বেগ।
অনুসন্ধানে দেখা গেছে, কোনো ঘটনায় অপরাধের অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্তের বাড়িতে হামলা, ব্যক্তিগত বা রাজনৈতিà বাকি অংশ পড়ুন...
রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ -১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
বদলি আদেশে বলা হয়েছে, স্পেশাল রেসপন্স ইউনিট' বা এসআরইউ (সাবেক এটিইউ) ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজে, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র্যাপিড ট্রানজিট বা মেট্রোরেলে পদায়ন করা হয়েছে।
অপর আরেক আদেশে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেà বাকি অংশ পড়ুন...
ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষতা বাড়াতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১৪০ শিক্ষার্থীকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দিচ্ছে এসপায়ার টু ইনোভেট (এটুআই)। নোবিপ্রবি ও এটুআইয়ের যৌথ আয়োজনে চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা চারটি ব্যাচে এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআইà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় জ্বালানি সংগ্রহে সাময়িক জটিলতা তৈরি হয়েছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
জ্বালানি সরবরাহে বিঘেœর কারণে যে ক্ষতি হয়েছে, তার জন্যও দুঃখ প্রকাশ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেনি। জনগণের কষ্ট লাঘবে বিকল্প উৎস খুঁজে বের করা হয়েছে এবং বেশি দাম দিয়েও গ্যাস আনা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে উপস্থিত সাংবা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কথিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামে পেজের মাধ্যমে এক ইতালি প্রবাসীর সঙ্গে নারী সেজে সম্পর্ক গড়ে তোলার পর বিভিন্ন কৌশলে তার কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ ঘটনায় তোফায়েল আলম টিটু (৩৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পিবিআই ঢাকা জেলা। গত ২০ সেপ্টেম্বর ঢাকার দারুস সালাম এলাকা ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সুদের হারের ঊর্ধ্বগতি, লাগামহীন সরকারি ব্যয়, বাজেট ঘাটতি এবং মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনাকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতি এক মারাত্মক বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন হয়েছে। বিশ্বজুড়ে বন্ড বাজারের বিনিয়োগকারীরা আবারো শক্ত অবস্থান নিয়ে বাজারগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করেছে। দীর্ঘ দিনের সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পরিচিত প্রধান সরকারি ঋণের বাজারগুলোতে ইয়েল্ড বা মুনাফার হার দ্রুত বাড়ায় বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে।
ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের (আইআইএফ) তথ্যমতে, চ বাকি অংশ পড়ুন...
জাতিসংঘের ভাষণে তিনি উল্লেখ করেন, বৈশ্বিক যেকোনো বিরোধ বা মতপার্থক্য কেবল সংলাপ ও দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। নিরাপত্তা পরিষদের সুস্পষ্ট অনুমোদন ব্যতিরেকে এবং জাতিসংঘের নিয়মাবলী তোয়াক্কা না করে চালানো একতরফা সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেন তিনি।
বিশ্বশান্তি ও নিরাপত্তায় ভূমিকা রাখতে বিশ্বের বৃহৎ শক্তিগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
বক্তব্যে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি তুলে ধরে চীনের ভাইস প্রেসিডেন্ট বলেন, উপসাগরীয় অঞ্চলসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্ত বাকি অংশ পড়ুন...
রাঙামাটি সংবাদদাতা:
বাংলাদেশ একটি গুজবের দেশ বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। তিনি বলেন, এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা মনে চায়, লেখা যায়। এআই এর সর্বোচ্চ অপব্যবহার করে মানুষের চরিত্র হননসহ বিভিন্ন ধরনের অপকর্ম করছে লোক।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাঙামাটির ট্রাবেল আদাম এলাকায় জেলা আধুনিক তথ্য কমপ্লেক্সের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এই তথ্য ভবন নির্মাণ à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে আরও বিনিয়োগ করতে হবে। একই সঙ্গে দেশের মেধাবী শিক্ষার্থীদের কাজে লাগিয়ে মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে ‘ব্রেইন ড্রেইন’ বা মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে।
রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাংলাদেশে চীনা দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি শিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে কাজ করা হচ্ঠবাকি অংশ পড়ুন...












