জনগণের কষ্ট লাঘবে বেশি দামে বিকল্প গ্যাস আনা হয়েছে -জ্বালানিমন্ত্রী
ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় জ্বালানি সংগ্রহে সাময়িক জটিলতা তৈরি হয়েছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
জ্বালানি সরবরাহে বিঘেœর কারণে যে ক্ষতি হয়েছে, তার জন্যও দুঃখ প্রকাশ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেনি। জনগণের কষ্ট লাঘবে বিকল্প উৎস খুঁজে বের করা হয়েছে এবং বেশি দাম দিয়েও গ্যাস আনা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন মন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের প্রধান কেন্দ্র মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে জ্বালানির বিকল্প উৎস খুঁজে বের করতে কিছুটা সময় লেগেছে। পাশাপাশি জ্বালানি কেনা হলেও তা দেশে আনা সম্ভব হয়নি। এর মধ্যে এফএআরইউতে আগুন লাগার ঘটনাও ঘটেছে।
একই সঙ্গে জ্বালানি কেনার পরও তা দেশে আনা সম্ভব হয়নি এবং এফএআরইউতে আগুন লাগার ঘটনাও সরবরাহে বিলম্বের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।