চ্যাটজিপিটিতে মারাত্মক ‘ঝুঁকি’, কিশোরদের সতর্ক করল গবেষণা
কিশোরদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নানা সুরক্ষা ব্যবস্থা চালু করেছে ওপেনএআই। তবে নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, এসব নিরাপত্তা ব্যবস্থা অনেক ক্ষেত্রেই প্রত্যাশিতভাবে কাজ করছে না। বিশেষ করে আত্মহানি বা আত্মহত্যা নিয়ে কিশোরদের কথোপকথনের ক্ষেত্রে অভিভাবকদের সতর্ক করার ব্যবস্থা ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছে। খবর বিবিসির।
, ২৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
অলাভজনক প্রতিষ্ঠান ‘কমন সেন্স মিডিয়া’র প্রকাশিত গবেষণায় ‘চ্যাটজিপিটি ফর টিনস’কে কিশোরদের জন্য ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, কিশোরদের জন্য তৈরি নিরাপত্তা ব্যবস্থাগুলো নির্ভরযোগ্যভাবে কাজ করছে; এমন প্রমাণ না পাওয়া পর্যন্ত ১৮ বছরের কম বয়সীদের চ্যাটজিপিটি ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া উচিত।
আগস্টে কিশোরদের জন্য চ্যাটজিপিটিতে বেশ কিছু নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করে ওপেনএআই। ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের জন্য এসব ব্যবস্থার মধ্যে রয়েছে আবেগীয় নির্ভরতা তৈরি করতে পারে এমন কথোপকথন সীমিত করা এবং অভিভাবকদের জন্য অতিরিক্ত নিয়ন্ত্রণ ও সতর্কবার্তার ব্যবস্থা।
কিশোরদের সঙ্গে রোমান্টিক ধরনের কথোপকথন বা এমন ভাষা ব্যবহার থেকেও চ্যাটজিপিটিকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে, যা ব্যবহারকারীর মধ্যে চ্যাটবটটির প্রতি অতিরিক্ত আবেগীয় নির্ভরতা তৈরি করতে পারে। একই সঙ্গে চ্যাটজিপিটি নিজেকে সচেতন বা অনুভূতিসম্পন্ন সত্তা হিসেবে উপস্থাপন করতে না পারে, সেই ব্যবস্থাও রাখা হয়েছে।
এ ছাড়া যৌনধর্মী ছবি তৈরি বা ব্যবহারে বাধা এবং সংবেদনশীল ছবি শেয়ার করার ক্ষেত্রে কিশোরদের সতর্ক করার ব্যবস্থাও রয়েছে।
অভিভাবকরা সন্তানের চ্যাটজিপিটি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকলে, আত্মহানি বা খাদ্যাভ্যাসজনিত সমস্যার মতো সংবেদনশীল বিষয় নিয়ে কথোপকথনের ক্ষেত্রে তাদের সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থাও চালু করা হয়েছে।
ওপেনএআই জানিয়েছে, এসব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি চ্যাটজিপিটি ব্যবহারে কিশোরদের মধ্যে পড়াশোনাকেন্দ্রিক কার্যক্রমের প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, একজন কিশোর ব্যবহারকারী গড়ে প্রতিদিন ১৫ মিনিটেরও কম সময় চ্যাটজিপিটি ব্যবহার করে।
দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রে অটো বিরতি নেয়ার রিমাইন্ডারও কার্যকর হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ওপেনএআই-এর তথ্য অনুযায়ী, এমন বার্তা পাওয়ার পর প্রায় অর্ধেক কিশোর ব্যবহারকারী দ্রুত চ্যাটজিপিটি ব্যবহার বন্ধ করে দেয়।
প্রতিষ্ঠানটি আরও বলেছে, যেসব কিশোর টানা তিন ঘণ্টা বা তার বেশি সময় চ্যাটজিপিটি ব্যবহার করেছে, তাদের ৮০ শতাংশের বেশি ক্ষেত্রে দেয়া প্রম্পটের মধ্যে কোনো না কোনো শিক্ষামূলক বিষয় ছিল।
গবেষণায় ভিন্ন চিত্র
তবে কমন সেন্স মিডিয়ার গবেষণায় ওপেন এআই’র দাবির সঙ্গে ভিন্ন চিত্র উঠে এসেছে। প্রতিষ্ঠানটি একাধিক কিশোর-নিবন্ধিত অ্যাকাউন্ট ব্যবহার করে এবং নিরাপত্তা ব্যবস্থা চালুর আগে ও পরে কথোপকথন বিশ্লেষণ করে।
গবেষণায় দেখা যায়, যৌনধর্মী ‘রোলপ্লে’ থেকে কিশোর ব্যবহারকারীদের বিরত রাখার ক্ষেত্রে চ্যাটজিপিটি তুলনামূলকভাবে কার্যকর হলেও আত্মহত্যা ও আত্মহানি নিয়ে কথোপকথনের ক্ষেত্রে কিছু নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাশিতভাবে কাজ করেনি।
গবেষণা অনুযায়ী, অভিভাবকের সঙ্গে যুক্ত নতুন অ্যাকাউন্টে প্রায় এক ঘণ্টা ধরে আত্মহত্যার চিন্তা, আত্মহানি বা খাদ্যাভ্যাসজনিত সমস্যার মতো বিষয় নিয়ে কথোপকথন হলেও কোনো অভিভাবকের কাছে সতর্কবার্তা যায়নি।
গবেষকদের দাবি, যেসব পুরোনো চ্যাটজিপিটি অ্যাকাউন্টে সংবেদনশীল বিষয় নিয়ে কয়েক সপ্তাহের কথোপকথনের ইতিহাস ছিল, সেসব ক্ষেত্রে অভিভাবকদের সতর্কবার্তা পাওয়ার সম্ভাবনা দেখা গেছে।
গবেষণায় আরও বলা হয়েছে, সংকটে থাকা কিশোরদের ক্ষেত্রে চ্যাটজিপিটি সবসময় হটলাইন বা মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দিতে পারেনি।
গবেষকরা আরও দেখতে পেয়েছেন, স্কুলের কাজের ক্ষেত্রেও চ্যাটজিপিটি সহায়তা করে যাচ্ছে। পাশাপাশি চ্যাটবটটি কখনো কখনো মানুষের মতো ভাষা ব্যবহার করছে বা বন্ধুর মতো কথা বলছে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে; যা ওপেনএআই-এর কিশোরদের ক্ষেত্রে আবেগীয় নির্ভরতা কমানোর লক্ষ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলে গবেষকরা মনে করছেন।
সাম্প্রতিক বছরগুলোতে শিশু-কিশোরদের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের সঙ্গে আত্মহানি ও আত্মহত্যার মতো বিষয় নিয়ে উদ্বেগ বেড়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানের বিরুদ্ধেও শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাবের অভিযোগে মামলা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা মালয়েশিয়ার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বৃদ্ধা মাকে ঘরে রাখতে নারাজ ছেলে, ভরণপোষণ চেয়ে ইউএনওর দ্বারস্থ মা
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিরোধীদলের মূল লক্ষ্য অরাজকতা ছড়ানো ও সমাজ নষ্ট করা’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












