নিজস্ব সংবাদদাতা:
এখন থেকে পুরো ডিসেম্বর মাস অধস্তন আদালতে বার্ষিক ছুটি থাকবে না। তার পরিবর্তে ডিসেম্বর মাসে ১৫ দিন ও জুন মাসে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত। অর্থাৎ, টানা ১ মাসের পরিবর্তে দুই দফায় এক মাসের ছুটি কাটাবেন অধস্তন আদালতের বিচারকরা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সভা সূত্র জানায়, প্রতিবছর ১ জুন থেকে ১৫ জুন ও ১৭ থেকে ৩১ ডিসেম্বর অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চলতি বছর থেকে এ সিদ্ধান্ত কা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকদের অংশগ্রহণে আজ সোমবার বিকেল ৪টায় ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারক জুবায়ের রহমান চৌধুরী।
সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মেসবাহ উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়। সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিতব্য এই সভায় মূলত নি¤œ আদালতসমূহের ছুটির ক্যালেন্ডার অনুমোদনসহ বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।
সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জানিয়েছেন, ফুলকোর্ট সভায় প্রধানত নি¤œ আদালতসমূহà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিশ্ববাজারে সোনা, রুপা, তামা, অপরিশোধিত তেলসহ বিভিন্ন পণ্যের দামে বড় ধরনের ধস নেমেছে। চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের মধ্যে ফোনালাপের পর বৈশ্বিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়া এবং একই সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে ঝুঁকি কমেছে। এর প্রভাব পড়েছে পণ্যমূল্যে, আর শক্তিশালী হয়েছে মার্কিন ডলার।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রুপার দাম প্রায় ১৫ শতাংশ কমেছে। একই দিন সোনা, অপরিশোধিত তেল ও তামার দাম কমেছে গড়ে প্রায় দুই শতাংশ করে।
এদিন ডলারের সূচক প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাতে গত দুই সপ্তাহে অন্তত ৩০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
নিহতদের অধিকাংশকেই তাদের নিজ বাড়ির সামনে তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরিতে উদ্ধারকাজে সহায়তার জন্য দেশটির কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। দুর্গম এলাকাগুলোতে এখনো ৪ দশমিক ৫ মিটার (প্রায় ১৫ ফুট) পর্যন্ত তুষার জমে আছে।
গত মঙ্গলবার সকালে জাপানের প্রধা বাকি অংশ পড়ুন...
বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের নিচের শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। গত ৯ই ডিসেম্বর ২০২৫ মধ্যরাত থেকে দেশটিতে ওই বয়সী শিশুদের জন্য টিকটক, গুগল, ইউটিউব এবং মেটার ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার নতুন আইন অনুযায়ী, দেশটির ১০টি বৃহত্তম প্ল্যাটফর্মকে শিশুদের প্রবেশ সুবিধা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কোনও কোম্পানি এই নির্দেশ না মানলে সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার (৩৩ মিলিয়ন ডলার) জরিমানা গুনতে হবে।
এরপর প্রাপ্তবয়স্ক হওয়ার আগে সামাজিক যোগায বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মধ্য-আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় রাজ্য রুবায়ার একটি কোলটান খনিতে ধসের ঘটনায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির রুবায়া কোলটান খনিতে ধসে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে প্রদেশের বিদ্রোহীদের নিযুক্ত গভর্নরের মুখপাত্র মুইসা জানিয়েছে।
স্থানীয় বাসিন্দারা রুবায়ার কোলটান খনিতে দিনের বেলা কয়েক ডলারের বিনিময়ে হাতে খননকাজ করে। ওই খনিটি ২০২৪ সাল থেকে দেশটির এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। গত বৃহস্পতিবার ওই ধসের ঘটনা ঘটেছে বলে সে জানিয়েছে।
মুইসা বলে, ভূমিধসে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়ে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বার্ষিক চাঁদা বকেয়া থাকাসহ নানা সংকটে জাতিসংঘ ‘অত্যাসন্ন আর্থিক ধসের’ মুখে পড়েছে বলে সতর্ক করেছে সংস্থাটির মহাসচিব গুতেরেস।
চলতি সপ্তাহের শুরুর দিকে জাতিসংঘের সব সদস্যরাষ্ট্রকে পাঠানো গুতেরেসের একটি চিঠি গত জুমুয়াবার পর্যালোচনা করেছে আল-জাজিরা। চিঠিতে সে সতর্ক করে বলেছে, বিশ্ব সংস্থাটি এক ভয়াবহ আর্থিক সংকটের সম্মুখীন।
চিঠিতে গুতেরেস সদস্যরাষ্ট্রগুলোকে জাতিসংঘের আর্থিক বিধিবিধানের আমূল সংস্কারে একমত হওয়ার অথবা ‘সংস্থাটির আর্থিক পতনের বাস্তব সম্ভাবনা’ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সে দেশঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ব্যাপক ধস হয়েছে ভারতীয় রুপির। মার্কিন ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে ভারতীয় মুদ্রার মান।
গত বৃহস্পতিবার ডলারের বিপরীতে রুপির মান কমে দাঁড়িয়েছে ৯১.৯৮৫০, যা গত সপ্তাহে হওয়া সর্বনিম্ন রেকর্ড ৯১.৯৬৫৯-কেও ছাড়িয়ে গেছে।
চলতি বছরে রুপির মান রিপোর্ট লেখা পর্যন্ত ২ শতাংশ হ্রাস পেয়েছে। বিশেষ করে গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্য রফতানির ওপর চড়া শুল্ক আরোপ করার পর থেকে রুপির মান প্রায় ৫ শতাংশ কমেছে। অথচ ভারত সরকারের তথ্যানুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে ভারতেà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভয়াবহ ঘূর্ণিঝড় ‘হ্যারি’র প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালির দক্ষিণাঞ্চল।
বিশেষ করে কালাব্রিয়া, সিসিলি এবং সার্ডিনিয়া অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর গত ২৭ জানুয়ারি ইতালি সরকার সেখানে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।
সিসিলির নিসেমি শহরে একটি বিশাল ভূমিধসের ঘটনায় এরই মধ্যে অন্তত ১,৫০০ বাসিন্দা তাদের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে এবং জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ইতালির নাগরিক সুরক্ষামন্ত্রী মুসুমেসি জানিয়েছে, ভূমিধসের গতি শহরের কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হতে বাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত একটি হাত ধোয়ার বেসিনসহ ওয়াল ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেল চারটার দিকে তিনজন শিশু পরিত্যক্ত বেসিনটির পাশে হাসিখুশি করছিল। এক পর্যায়ে তারা বেসিনটি ওপরে উঠলে হঠাৎ করে বেসিনসহ দেয়ালটি ধ্বসে পড়ে। এতে নিচে চাপা পড়ে রায়হান ও সুমি খাতুন মারা যায় এবং সানজিদা আহত হয়। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
সদর থানার ওসি (তদন্ত) আহসানুজ্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে অভিযোগ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ কেন্দ্রে গিয়ে পড়বেন। আপনারা ভোটের হিসাব কড়ায় গ-ায় বুঝে নেবেন।
বিজ্ঞাপন
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন বন্ধের ব্যবস্থা নেওয়া হবে। ব্লক বাঁধের মাধ্যমে এ এলাকার সৌন্দর্য ফুটিয়ে তোলা হবে।
তিনি বল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এনসিপি’র নেতা সারজিস বলেছে, ১২ ফেব্রুয়ারির এই নির্বাচনে পূর্ব নির্ধারিত হেভিওয়েটের যে চিন্তা বা কনসেপ্ট এটা আর এই বাংলাদেশে টিকবে না। বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের বড় বড় সো কল্ড হেভিওয়েট নেতা যারা ছিল এবার তাদের ভূমিধস পতন দেখতে পারবেন ইনশাআল্লাহ।
গতকাল ইয়াওমুল আহাদ (রবিবার (রোববার) পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের কাছে ছুটে গিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে সে এ কথা বলেছে।
সে আরো বলেছে, বিপ্লব মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আমরা মানুষের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। মানুষ শুধু ১২ তারিখের অপেকà বাকি অংশ পড়ুন...












