‘এবার হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন দেখতে পারবেন’
নিজস্ব সংবাদদাতা:
এনসিপি’র নেতা সারজিস বলেছে, ১২ ফেব্রুয়ারির এই নির্বাচনে পূর্ব নির্ধারিত হেভিওয়েটের যে চিন্তা বা কনসেপ্ট এটা আর এই বাংলাদেশে টিকবে না। বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের বড় বড় সো কল্ড হেভিওয়েট নেতা যারা ছিল এবার তাদের ভূমিধস পতন দেখতে পারবেন ইনশাআল্লাহ।
গতকাল ইয়াওমুল আহাদ (রবিবার (রোববার) পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের কাছে ছুটে গিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে সে এ কথা বলেছে।
সে আরো বলেছে, বিপ্লব মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আমরা মানুষের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। মানুষ শুধু ১২ তারিখের অপেক্ষায় আছে। প্রত্যেকটা মানুষ জুলুমের বিরুদ্ধে ভোট দিবে। প্রত্যেকটা মানুষ চাঁদাবাজি দখলদারিত্ব এবং হুমকি- ধামকি ক্ষমতার অপব্যবহার, মামলা বাণিজ্য এসব যারা করেছে এবার তাদের বিরুদ্ধে ভোট দিবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।