জাপানে ভারী তুষারপাত অব্যাহত
, ১৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) আযাব-গযব
আল ইহসান ডেস্ক:
জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাতে গত দুই সপ্তাহে অন্তত ৩০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
নিহতদের অধিকাংশকেই তাদের নিজ বাড়ির সামনে তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরিতে উদ্ধারকাজে সহায়তার জন্য দেশটির কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। দুর্গম এলাকাগুলোতে এখনো ৪ দশমিক ৫ মিটার (প্রায় ১৫ ফুট) পর্যন্ত তুষার জমে আছে।
গত মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রী এক জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকে। সেখানে সে তুষারপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানি ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রীদের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।
দেশটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই তুষারপাত এখনো অব্যাহত আছে। অনেক এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ তুষার জমেছে।
গত বুধবার আওমোরির গভর্নর জানায়, তুষার সরাতে এবং বয়স্কদের সহায়তার জন্য সামরিক বাহিনীর সাহায্য প্রয়োজন। সে আরও বলে, আঞ্চলিক রাজধানী আওমোরি শহরে অনেক জায়গায় ১ দশমিক ৮ মিটার উঁচু তুষার জমেছে। সড়ক ও বাড়ি থেকে বরফ সরাতে হিমশিম খাচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা। তুষারের চাপে ভবন ধসে পড়া বা ছাদ থেকে বরফ পড়ে আরও প্রাণহানির আশঙ্কা তৈরী হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)