হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মৃত্যু
, ০৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সিরাজগঞ্জ সংবাদদাতা:
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত একটি হাত ধোয়ার বেসিনসহ ওয়াল ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেল চারটার দিকে তিনজন শিশু পরিত্যক্ত বেসিনটির পাশে হাসিখুশি করছিল। এক পর্যায়ে তারা বেসিনটি ওপরে উঠলে হঠাৎ করে বেসিনসহ দেয়ালটি ধ্বসে পড়ে। এতে নিচে চাপা পড়ে রায়হান ও সুমি খাতুন মারা যায় এবং সানজিদা আহত হয়। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
সদর থানার ওসি (তদন্ত) আহসানুজ্জামান জানান, লকডাউনের সময় হাত ধোয়ার জন্য শালুয়াভিটা বাজারে হাত ধোয়ার জন্য বেসিনটি নির্মাণ করা হয়েছিল। প্রতিদিন শিশুরা বেসিনটির ওপরে এবং আশেপাশে হাসিখুশি করে। বিকেলেও তিনজন শিশু হাসিখুশি করছিল। একপর্যায়ে তারা বেসিনটির ওপরে বসলে নড়বড়ে দেয়ালটি ধ্বসে পড়ে যায়। এতে তিনজনই চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং একজন আহত হয়। আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউডি মামলা হিসেবে গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মামুন খান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, মৃত দুই শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা অনুদান দেয়া হয়েছে। এ ঘটনায় কৃষি অফিসারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে মামলা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘গুনে গুনে ঘুষ’ নেয়ার ঘটনা প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে -ফখরুল
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নেই -এ্যানি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাপলা চত্বরের ঘটনায় হাসিনা-আজিজসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে -অর্থমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টুথপেস্টে প্লাস্টিক ‘গবেষণা’ নিয়ে প্রশ্ন, দেশীয় কোম্পানীকে ‘ক্ষতিকর’ বলে ভারতীয় কোম্পানীকে ‘নিরাপদ’ ঘোষণা!
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুলিস্তানে আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ১০-১৫ দিন সময় লাগবে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৪৩ হাজার কৃষক
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)