ইতালিতে ধ্বংসাত্মক ভূমিধস আতঙ্কে জরুরি অবস্থা জারি
, ০৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) আযাব-গযব
আল ইহসান ডেস্ক:
ভয়াবহ ঘূর্ণিঝড় ‘হ্যারি’র প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালির দক্ষিণাঞ্চল।
বিশেষ করে কালাব্রিয়া, সিসিলি এবং সার্ডিনিয়া অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর গত ২৭ জানুয়ারি ইতালি সরকার সেখানে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।
সিসিলির নিসেমি শহরে একটি বিশাল ভূমিধসের ঘটনায় এরই মধ্যে অন্তত ১,৫০০ বাসিন্দা তাদের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে এবং জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ইতালির নাগরিক সুরক্ষামন্ত্রী মুসুমেসি জানিয়েছে, ভূমিধসের গতি শহরের কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হতে থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘সেফটি বাফার জোন’ ১০০ মিটার থেকে বাড়িয়ে ১৫০ মিটার করা হয়েছে। বর্তমানে এই ভূমিধস রেখা প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান সিসিলিয়ানো সতর্ক করে বলেছে, ভূমিধস এখনও থামেনি, যার ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
সে জানায়, রাতারাতি আরও ভূমিধসের ঘটনা ঘটেছে এবং শহরের নিরাপত্তা নিশ্চিতে স্কুল ও প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
বিধ্বস্ত এলাকাগুলোতে প্রাথমিক সহায়তা, ধ্বংসাবশেষ অপসারণ এবং জরুরি পরিষেবা পুনরুদ্ধারের জন্য ইতালি সরকার জাতীয় জরুরি তহবিল থেকে ১০ কোটি ইউরো বরাদ্দ করেছে।
ইতালির সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, ভেনেটো, সার্ডিনিয়া এবং কাম্পানিয়াসহ বেশ কিছু এলাকায় এখনও ‘ইয়েলো অ্যালার্ট’ জারি রয়েছে।
দক্ষিণাঞ্চলের পাশাপাশি উত্তর ইতালিতেও ভূমিধসের খবর পাওয়া গেছে। আরেনজানো এবং জেনোয়ার মধ্যবর্তী উপকূলীয় সড়কে পাহাড়ের একাংশ ধসে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সূত্র: আনাদোলু এজেন্সি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)