নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রামে একটি মামলার সাক্ষী একজন পুলিশ সদস্য। কিন্তু বদলি হয়ে তিনি বর্তমানে খুলনায় কর্মরত আছেন। মামলায় সাক্ষ্য দেয়ার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে চট্টগ্রামে আসতে হবে, কিন্তু অনেকদিন ধরেই তিনি উপস্থিত হননি বা হতে পারেননি।
এটি একটি উদাহরণ হিসাবে বলা হলেও বাংলাদেশের বিভিন্ন আদালতে জমে থাকা অনেক মামলার ক্ষেত্রে এই জটিলতা বেশ পরিচিত। এর ফলে দিনের পর দিন মামলার তারিখ যেমন পেছাতে থাকে, তেমনি বিলম্বিত হয় সামগ্রিক বিচার প্রক্রিয়া।
দেশের বিচার প্রক্রিয়ায় এই বিষয়টিকে একটি পদ্ধতিগত জটিলতা হিসেবেই দেখছেন আইন ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা, নদীভাঙন প্রতিরোধ এবং পদ্মা সেতুসহ সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে কেন প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বিচারক আহমেদ সোহেল ও বিচারক এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রিটকারী সংগঠন মওসুসের চেয়ারম্যান ড. গোলাম রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২৬ অক্টোবর পদ্মা নদী থেকে অবà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে সরকার দেশব্যাপী ব্যাপক ও বিস্তৃত জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে।
গত ২৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ কর্মসূচিগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর শনিরআখড়ায় ডাচ-বাংলা ব্যাংকের দনিয়া শাখার গ্রাহক ও গৃহিণীর অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে এই মামলার আবেদন করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী মাজেদুর রহমান বিà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী ডিসেম্বরের মধ্যে নতুন বেতনকাঠামো নির্ধারণ করবে মজুরি বোর্ড। তা বাস্তবায়ন হলে জানুয়ারির বেতনের সঙ্গে বাড়তি টাকা পাবেন পোশাকশ্রমিকরা।
নতুন বেতন কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর করতে সব পক্ষ একমত হয়েছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পোশাক শিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সৈয়দ আজাদ সুবহানী বলেন, নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন হলে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে বাড়তি টাকা পাবেন শ্রমিà বাকি অংশ পড়ুন...
- ঢাকাকেন্দ্রিক বিচারব্যবস্থায় ভোগান্তিতে মানুষ
- সংবিধানে অস্থায়ী বেঞ্চ স্থাপনের অনুমোদন আছে
নিজস্ব সংবাদদাতা:
হাবিবুর রহমানের বাড়ি বি-বাড়িয়ার নাসিরনগর উপজেলায়। একটি মামলার আসামি তিনি। আইনি সুরক্ষা পেতে সম্প্রতি ছুটে আসেন হাইকোর্টে। কিন্তু ঢাকায় পা রাখার পর থেকেই যেন শুরু হয়েছে আরেক দফা ভোগান্তি।
হাবিবুর রহমান জানালেন, রাজধানীর ফকিরাপুল এলাকার একটি সাদামাটা হোটেলে রাত্রিযাপন করেছেন। সকাল সাড়ে ১০টায় আদালতের সামনে হাজির হন।
কিন্তু আদালতে হাজির হওয়ার আগেই তাদের লড়তে হচ্ছে অন্য এক বাস্তবতার সঙ্গে। ঢাকায় এসে কোথায় একà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজস্ব আয় বাড়াতে জ্বালানি তেল বিক্রি পর্যায়ে আবগারি শুল্ক আরোপ করার পক্ষে মত দিয়েছে বিশ্বজুড়ে কুখ্যাত সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে দেশের অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনীতি যখন আগে থেকেই উচ্চ মূল্যস্ফীতির চাপে হিমশিম খাচ্ছে, সেই সময় এমন পদক্ষেপ মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে এবং বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পারে।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় আইএমএফের প্রতিনিধি দলের পক্ষ থেকে এ আগ্রাসী প্রস্তাব দেয়া হয় বলে জানিয়েছেন এ বিষয়ে অব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশীয় উৎস থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে ২০৩১ সালের মধ্যে ১৫০টি গ্যাসকূপ খনন ও ওয়ার্কওভারের একটি রোডম্যাপ তৈরি করেছে সরকার। এ কর্মসূচির আওতায় দেশীয় উৎস থেকে দৈনিক ১ হাজার ৭৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোডম্যাপ অনুযায়ী, কর্মসূচিটি দুই পর্যায়ে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের কাজ চলবে ২০২৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত।
পরিকল্পনা কমিশনের আরেক কর্মকর্তা জানান, মোট à§ বাকি অংশ পড়ুন...
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, বিষয়টি প্রায় সবার কাছেই স্পষ্ট। এই নির্বাচনকে মূলত ট্রাম্পের প্রেসিডেন্সির ওপর একটি গণভোট হিসেবে দেখা হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ভ্যান্সের এই মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, একসময় ইরানের সঙ্গে সমঝোতার প্রচেষ্টায় ট্রাম্প প্রশাসনের অন্যতম মুখ ছিলেন তিনি। এখন ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থিঠবাকি অংশ পড়ুন...
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় গুরুতর আহত আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় দূতাবাস। খবর আরব নিউজের
এক বিবৃতিতে দূতাবাস জানায়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, ১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হামলায় গুরুতর আহত আরও একজন ভারতীয় নাগরিক রিয়াদের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুবরণ করেছেন।’
এর আগে একই হামলায় আহত ৪৬ বছর বয়সী ভারতের হায়দরাবাদের বাসিন্দা মোহাম্মদ ইউসুফের মৃত্যু হয়। সৌদি আরবে নিযুক্ত ভারতেঠবাকি অংশ পড়ুন...
বিশ্বজুড়ে জনপ্রিয় অনলাইন ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। আর এরই অংশ হিসেবে ১ হাজার ২০০ জনের বেশি কর্মী চাকরি হারাতে পারেন অথবা তাদের অন্য জায়গায় স্থানান্তর করা হবে। প্রতিষ্ঠানটির মোট বৈশ্বিক কর্মীর প্রায় ২২ শতাংশ এই পরিবর্তনের আওতায় পড়ছেন। প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে এমন সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে ক্যানভার প্রধান নির্বাহী কর্মকর্তা মেলানি পারকিনà বাকি অংশ পড়ুন...












