এআইয়ের দাপটে চাপে ক্যানভা, একসঙ্গে চাকরি হারাচ্ছেন ১২০০ কর্মী
, ২৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বিশ্বজুড়ে জনপ্রিয় অনলাইন ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। আর এরই অংশ হিসেবে ১ হাজার ২০০ জনের বেশি কর্মী চাকরি হারাতে পারেন অথবা তাদের অন্য জায়গায় স্থানান্তর করা হবে। প্রতিষ্ঠানটির মোট বৈশ্বিক কর্মীর প্রায় ২২ শতাংশ এই পরিবর্তনের আওতায় পড়ছেন। প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে এমন সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে ক্যানভার প্রধান নির্বাহী কর্মকর্তা মেলানি পারকিন্স এই পুনর্গঠনের ঘোষণা দেন। তিনি একে প্রতিষ্ঠানের ১৩ বছরের ইতিহাসে সবচেয়ে কঠিন মুহূর্ত বলে উল্লেখ করেছেন। মেলানি বলেন, ‘নিঃসন্দেহে এটি আমাদের ১৩ বছরের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়।’ তাঁর ভাষ্য অনুযায়ী, কিছু কর্মীর দায়িত্ব ও পদে পরিবর্তন আসবে। কাউকে আবার কেন্দ্রীয় কার্যালয়ে কাজের জন্য স্থানান্তরের প্রস্তাব দেওয়া হবে। তবে দুর্ভাগ্যজনকভাবে অনেক সহকর্মী ও বন্ধুকে বিদায়ও জানাতে হবে, যাঁরা ক্যানভাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মোট ১ হাজার ২৭১ জন কর্মী এই পুনর্গঠনের আওতায় পড়বেন। তবে ঠিক কতজনের চাকরি সরাসরি চলে যাচ্ছে, তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। কর্মীদের জন্য পুনর্বাসন ও সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে। চাকরি হারানো কর্মীরা অন্তত ছয় মাসের বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। যেসব দেশে কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা রয়েছে, সেখানে আরও ১২ মাস সেই সুবিধা বহাল থাকবে। পাশাপাশি তাঁরা ব্যবহৃত ল্যাপটপটি নিজেদের কাছে রাখতে পারবেন। চাইলে নতুন ব্যবসা বা উদ্যোগ শুরু করতে ১০ হাজার মার্কিন ডলারের অনুদানের জন্যও আবেদন করতে পারবেন।
অস্ট্রেলিয়ায় প্রতিষ্ঠিত ক্যানভা বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ডিজাইন প্ল্যাটফর্ম। সহজে পোস্টার, সামাজিক যোগাযোগমাধ্যমের ছবি ও নানা ধরনের নকশা তৈরির সুবিধার কারণে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। এদিকে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা বাড়ছে। এর আগে সফটওয়্যার প্রতিষ্ঠান অ্যাটলাসিয়ান ১ হাজার ৬০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল। ব্লক ও ওয়াইজটেক গ্লোবালেও কর্মী কমানোর ঘটনা ঘটেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফরিদপুরে চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধই মধ্যবর্তী নির্বাচনে আমাদের পরাজয়ের কারণ: জেডি ভ্যান্স
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আহত আরও এক ভারতীয়র মৃত্যু
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিএসটিআইয়ের সনদ ছাড়াই ব্রেড-বিস্কুট উৎপাদন, এক লাখ টাকা জরিমানা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্টের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ট্রাম্পের নির্বাচনি ধাক্কায় ইরানের প্রতি মার্কিন শত্রুতা কমবে না: খামেনি
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৭৪ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে তার চুরি, সকালে মিলল ব্যক্তির মরদেহ
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাভার-আশুলিয়াসহ ৪ অঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলডিসি উত্তরণের পরেও বাংলাদেশি ৯২ শতাংশ পণ্য শুল্ক ছাড় পাবে
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফের হাইকোর্টে ধরা পড়ল জামিন জালিয়াতি
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












