জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা
, ২৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
আগামী ডিসেম্বরের মধ্যে নতুন বেতনকাঠামো নির্ধারণ করবে মজুরি বোর্ড। তা বাস্তবায়ন হলে জানুয়ারির বেতনের সঙ্গে বাড়তি টাকা পাবেন পোশাকশ্রমিকরা।
নতুন বেতন কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর করতে সব পক্ষ একমত হয়েছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পোশাক শিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সৈয়দ আজাদ সুবহানী বলেন, নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন হলে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে বাড়তি টাকা পাবেন শ্রমিকরা।
এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার। সেদিন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
প্রথমে মজুরি বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) করা হয়েছিল শেখ আশফাকুর রহমান। গতকাল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়।
একই আদেশে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে। তবে আশফাকুর রহমানকে সরানোর কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নারিকেল দ্বীপ নৌরুটে ৩ জাহাজের অনুমোদন, চলাচল শুরু আজ
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিক্রি কমে যাওয়ায় বন্ধের পথে রাজধানীর অনেক মার্কেট-শপিং মল -দোকান বন্ধের সময়সীমা বেঁধে দেয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারের জন্য কৃষকদের দীর্ঘ লাইন
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাভারে ব্যাপক সংঘর্ষ, বন্ধ শতাধিক কারখানা -মিরপুরে ১০ হাজার পুলিশ; বিএনপি’র মিছিল
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাজেকে পাল্টাপাল্টি অবরোধ
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের একগুচ্ছ কর্মসূচি
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গৃহিণীর ৮৫ লাখ টাকা আত্মসাৎ, ডাচ বাংলার ৯ জনের নামে মামলা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিভাগীয় শহরে হাইকোর্ট বসালে কমবে ঢাকার যানজট
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফরিদপুরে চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধই মধ্যবর্তী নির্বাচনে আমাদের পরাজয়ের কারণ: জেডি ভ্যান্স
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












