নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা এবং উড়োজাহাজ চলাচল বিঘিœত হওয়ায় সৌদি আরবসহ প্রধান বাজারগুলোতে বাংলাদেশের তাজা সবজি পাঠানো বড় ধরনের সংকটের মুখে পড়েছে। বিশেষ করে সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ আরোপের পর সময়মতো পচনশীল পণ্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিকল্প রুটের সংকট এবং উড়োজাহাজের শিডিউল বিপর্যয়ে চলতি অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে সবজি রপ্তানি আয়ে বড় ধসের আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। আকাশপথে ফ্লাইট বাতিঠবাকি অংশ পড়ুন...
পাবনা সংবাদদাতা:
পাবনা জেলায় মোট ১৬টি নদী ও ২১২টি বিল রয়েছে। জেলার বৃহত্তম বিল হিসেবে পরিচিত গাজনার বিল। ১৫টি বিল ও ৭টি নদীর সমন্বয়ে গঠিত এই গাজনার বিল সুজানগর উপজেলায় অবস্থিত। এই উপজেলার মসজিদপাড়া গ্রামটি ‘শুঁটকি গ্রাম’ হিসেবে বেশ পরিচিত। গ্রামের প্রায় প্রতিটি পরিবারই শুঁটকি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। এ ছাড়া কাজলকুড়া, ঢলকুড়া, ঘুঘুদাহ বিল, মুক্তারহার বিল, সোনাই বিল, জামাইদহ বিল, বরগ্রাম বিল, খোলসাখালি বিল, কাটিয়াদহ বিল, আফড়া বিল, গাছভাঙার বিল, টেংরাগাড়ির বিলসহ অন্যান্য বিল ও নদ-নদীতে এবার কাক্সিক্ষত মাছ ধরা পড়ছে না। ছোট ছোট দেশি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইলের চাপিয়ে দেয়া যুদ্ধে বিশ্বব্যাপী বেড়েছে জ্বালানি তেলের দাম। ভেঙে পড়েছে সরবরাহ শৃঙ্খল। অশান্ত হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি বোঝাই জাহাজ চলাচলেও অনিশ্চয়তা। এর ফলশ্রুতিতে বিশ্বব্যাপী বেড়েছে জ্বালানি তেলের দাম। উচ্চ মূল্যস্ফীতির আঁচ লেগেছে সারাবিশ্বে। খরচে কাটছাঁট করছেন তারা। ফলে হোঁচট খেয়েছে দেশের সবচেয়ে বড় রফতানি বাজার তৈরি পোশাক শিল্প। অন্যান্য শিল্পেও এর প্রভাব পড়েছে। ক্রয়াদেশ কমে যাওয়া, কাঁচামালের দাম বেড়ে যাওয়া, শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রভাবে পেনশনের পেছনে সরকারের বার্ষিক আর্থিক দায় দ্বিগুণ ছাড়িয়ে যাওয়ার আভাস মিলেছে। ২০২৯-৩০ অর্থবছর নাগাদ এ খাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৫০ হাজার ৬৮৪ কোটি টাকা। জাতীয় বেতন কমিশনের এক পর্যালোচনায় বলা হয়েছে, এ ধরনের বিপুল আর্থিক বাধ্যবাধকতা দীর্ঘমেয়াদে জাতীয় বাজেটের ওপর অসহনীয় চাপ তৈরি করবে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এ তথ্য জানানো হয়েছে।
নতুন কাঠামো পুরোপুরি কার্যকর হলে ২০২৫-২৬ অর্থবছরে ৯ লাখ ১৬ হাজার সুবিধাভোগীর পেছনে সরকারের গুনত বাকি অংশ পড়ুন...
নাস্তিক ইসলামবিদ্বেষীরা মাদরাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কটূক্তি করে বলে থাকে, মাদরাসায় নাকি জ্ঞান-বিজ্ঞান চর্চা হয়না। নাউযুবিল্লাহ! সেক্যুলার শিক্ষা ব্যবস্থায় নাকি জ্ঞান-বিজ্ঞান শেখানো হয়! এ অপপ্রচারে মাদরাসা নিয়ে অভিবাবক মহলে হীনমন্যতার প্রবেশ করে।
ইতিহাস সাক্ষী অতীতের সকল মুসলিম বিজ্ঞানী, জ্ঞানী-গুনী সবাই মক্তব-মাদরাসায় পড়াশোনা করেই জ্ঞানের আলো ছড়িয়েছেন। বেনিয়া বৃটিশ শাসনের পুর্বে মুসলিম শাসনামলে মাদরাসা শিক্ষা ব্যবস্থাই ছিলো মূল। যেখানে জ্ঞান-বিজ্ঞানের সকল শাখা সম্পর্কে পড়ানো হত।
মুসলিম শাসনামলের অবদান:
মুসলিম শà বাকি অংশ পড়ুন...
ভারতের আসাম রাজ্যে বনাঞ্চল দখলমুক্ত করার অভিযানে এক হাজারের বেশি পরিবার উচ্ছেদের শিকার হয়েছে বলে দাবি করা হয়েছে। এসব পরিবারের বড় অংশ বাঙালি মুসলিম বলে জানিয়েছে বিভিন্ন সংগঠন। অভিযানে অনেক মসজিদও ভেঙে ফেলা হয়েছে।
হিমন্ত নেতৃত্বাধীন সরকারের পরিচালিত এ অভিযান গত শনি ও রোববার নগাঁও, হোজাই ও গোলাঘাট জেলায় চালানো হয়।
বিজেপি সরকার ভারতে ক্ষমতায় আসার পর থেকে আসামজুড়ে উচ্ছেদ অভিযান তীব্রভাবে বেড়েছে, লাখ লাখ পরিবারকে বাস্তুচ্যুত করেছে এবং শত শত মুসলমানদের শহীদ করা হয়েছে। এ অত্যাচার থেকে মিয়া মুসলিমও বাদ যায়নি, যারাই এ অঞ্চলে কয়েà বাকি অংশ পড়ুন...
উভচর প্রকৃতির এমনই এক অদ্ভুত ও বিস্ময়কর মাছ ‘মাডস্কিপার’। আমাদের দেশে ‘চিড়িং মাছ’ হিসেবে পরিচিত।
বাংলায় ‘ডাঙার মাছ’ বাগধারাটি চরম অসহায় বা বিপন্ন পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হলেও প্রকৃতির রাজ্যে চিত্রটি সবসময় এক নয়। প্রাণিজগতে এমন কিছু মাছ রয়েছে, যারা পানি ছেড়ে ডাঙায় উঠে আসার কৌশল চমৎকারভাবে রপ্ত করেছে।
উভচর ব্যাঙের মতোই এদের জীবন। যেমন, বহু বছর আগের আদিম ‘লাংফিশ’-যাদের ফুসফুস রয়েছে এবং পানির নিচে বেশি সময় থাকলে উল্টো ডুবে মারা যায়। আবার কাদার পানাশয় থেকে ছিটকে ডাঙায় উঠে পোকা শিকার কতে পারে ‘ইল ক্যাটফিশ’। কিংবা ক্যালিফোর্ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফ্রান্সে জ্বালানির মূল্যবৃদ্ধি, ঋণের উর্ধ্বগতির সুদ এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর মধ্য-ডানপন্থী সরকারের প্রতি গণঅসন্তোষ আরও বাড়িয়ে তুলছে। তবে, দেশটিতে যে ব্যাপক দাঙ্গা শুরু হয়েছে, তা মূলত উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে না পারার বিরুদ্ধে বহু দিন ধরে জমে থাকা হতাশার প্রতিফলন।
শুধু ফ্রান্সই নয়, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি, উচ্চ মূল্যস্ফীতি, ক্রমবর্ধমান সরকারি ঋণ এবং তরুণদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ক্ষোভ সমগ্র ইউরোপের রাজনৈতিক স্থিতি নড়বড়ে করে দিচ্ছে, যা শীর্ষ দেশগুলোতে রাজনৈতিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জামাত আমিরের ডিভাইস না দেওয়ার পেছনে অবশ্যই বড় ধরনের কোনো অপরাধ লুকানোর বিষয় আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
গত জুমুয়াবার (২৩ অক্টোবর) এক পোস্টে জামাত আমিরের উদ্দেশে তিনি লেখেন, যে নেতা নাকি জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, সেই নেতা কেনো এতো নিরাপত্তাহীনতায় ভুগছে? তাহলে কি কর্মজীবী নারীদের কটূক্তি করার বিষয়টি সত্য?
তিনি আরও লেখেন, নাকি মোবাইল হেফাজতে নিলে আরও বড় ধরনের ক্রাইম বের হয়ে আসবে? নাকি শেখ হাসিনার সাথে তার নিয়মিত যোগাযোগের তথ্য সঠিক? ডিভাইস না দেওয়ার পেছনে অবশ্যই বড় ধরঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সন্তানের ভালো ফলের পুরস্কার হিসেবে দামি স্মার্টফোন কিনে দিয়েছিলেন মা-বাবা। কিন্তু সেই উপহারই একসময় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। রাজধানীর লালমাটিয়ার একজন অভিভাবক জানান, মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে তার মেয়ের উচ্চ মাধ্যমিকের ফল খারাপ হয়েছে। খিটখিটে মেজাজ, একাকিত্ব ও মানসিক অবসাদের লক্ষণও দেখা দিয়েছে। মেয়ের মানসিক সুস্থতা ফেরাতে এখন চিকিৎসকদের দ্বারে দ্বারে ঘুরছে পরিবারটি।
একটি পরিবারের এই অভিজ্ঞতা শুধু মোবাইল আসক্তির নেতিবাচক দিক তুলে ধরে না, বরং সন্তানদের অনলাইন নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
৮.৪২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার সিস্টেম স্থাপন করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে বছরে প্রায় ৫ কোটি টাকা হিসাবে ২০ বছরে সাশ্রয় হবে ১০০ কোটি টাকা।
চট্টগ্রাম বন্দরে জাহাজে কনটেইনার ওঠানো-নামানো এবং পরিবহনের কাজে দিন-রাত সচল রয়েছে ১৮টি গ্যান্ট্রি ক্রেনসহ ১০ ধরনের ১৬৯টি বিশেষায়িত ক্রেন। একই সঙ্গে বন্দরের জেটি ও ইয়ার্ডে কাজ করছে ২২ ধরনের আরও ২৭২টি যন্ত্র। এ ছাড়া বন্দরে রয়েছে ৩০ হাজারের বেশি বিভিন্ন ধরনের যানবাহন।
চট্টগ্রাম বন্দরের কার্বন নিঃসরণ বিষয়ক গবেষক ড. মোহাম্মদ আল আমিন বলেন, জাহাজ বন্দরে পà বাকি অংশ পড়ুন...
মার্কিন কর্মকর্তাদের মতে, সম্প্রতি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মার্কিন দূতাবাস থেকে কর্মী কমানোর সিদ্ধান্তের পেছনে এই গোয়েন্দা প্রতিবেদনটি অন্যতম বড় কারণ। এ ছাড়া তাদের আশঙ্কা, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের বাইরেও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে তাদের হামলার পরিধি বাড়াতে পারে।
শুক্রবার ফ্লোরিডার এক সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো আরেকটি ছোট্ট অপারেশন এপিক ফিউরি (ইরানে সামরিক অভিযানের মার্কিন নাম) চালাতে পারি, অথবা (ইরানিরা) কোনও চুক্তিতে রাজি হবে। তারা যদি বুদ্ধিমান হয়, তবে বলবে— বাকি অংশ পড়ুন...












