বিশেষজ্ঞদের মতে ভারতের এমন প্রকল্প বাংলাদেশের নদীমাতৃক পরিবেশে বিরূপ প্রভাব রাখবে বিশেষ করে শুষ্ক মৌসুমে পানি আটকে রাখার কারণে নদীর পানি কমে যেতে পারে। এতে জৈন্তাপুর ও তাহিরপুরের মতো বিস্তীর্ণ কৃষি এলাকার সেচব্যবস্থা হুমকির মুখে পড়বে। এছাড়াও উজানে বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের নদীতে ইলিশসহ বিভিন্ন পরিযায়ী মাছের (সরমৎধঃড়ৎু ভরংয) যাতায়াতের পথ বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয় বর্ষাকালে যখন অতিরিক্ত পানি বাঁধের পানিধারের ধারণক্ষমতা ছাড়িয়ে যায়, তখন তা হঠাৎ করে ছেড়ে দিতে হয়। এর ফলে বাংলাদেশের সমতলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হঠবাকি অংশ পড়ুন...
বিদ্যুৎ চমকানোর ধাপ:
মেঘ থেকে জমিনে ঋণাত্মক চার্জ প্রবাহের পথ তৈরী: মেঘের ঋণাত্মক চার্জগুলি বাতাসে পোলারাইজেশন এবং আয়োনাইজেশন এর মাধ্যমে ধনাত্মক চার্জকে মেঘের মধ্যে টেনে নিয়ে যায় এবং ঋণাত্মক চার্জ পকেটের মতো
এভাবে পর্যায়ক্রমে পরপর তিন-চার বার মেঘ থেকে যমীনে এবং যমীন থেকে মেঘে একই পথে বা কাছাকাছি ভিন্নপথে বিদ্যুৎ প্রবাহিত হয়। ফলে একাধিক ‘প্রত্যাবর্তন ঘাত’ (জবঃঁৎহ ঝঃৎড়শব) সংঘটিত হয় এবং একাধিক আলোকচ্ছটা দেখা যেতে পারে।
এক্ষেত্রে ইলেকট্রিক চার্জ প্রবাহের রাস্তাটি অত্যন্ত গরম হয়ে ওহপধহফবংপবহঃ সাদা আলো বিকিরণ করে এবং বাতা বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
আলুর বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি নেই। ভরা মৌসুমে আলুর দামে চরম ধস নামায় দিশাহারা হয়ে পড়েছেন এ অঞ্চলের হাজার হাজার কৃষক। বর্তমান বাজারে আলু বিক্রি করে উৎপাদন খরচ তো দূরে থাক, হিমাগার ভাড়া ও পরিবহন খরচ তোলাও দায় হয়ে পড়েছে।
দাম বাড়ার আশায় হিমাগারে জায়গা না পেলেও অনেক কৃষক ঘরে আলু তুলে রেখেছেন। কিন্তু সেখানেও ঘটছে বিপত্তি। শুরু হয়েছে পচন। উপায় না পেয়ে রাস্তায় আলু ফেলে দিতে বাধ্য হচ্ছেন কৃষকরা।
রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর ও পীরগাছা এলাকার বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম মণপ্রতি ১৫০-২০০ ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ রয়েছে। জাতিসংঘের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।
তুরস্কের সংবাদ সংস্থাটি বলছে, দুই বছরব্যাপী যুদ্ধের পর গাজায় থাকা ধ্বংসাবশেষের এক শতাংশেরও কম এখন পর্যন্ত অপসারণ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইউএনডিপির এক কর্মকর্তা জানিয়েছে, ধ্বংসাবশেষ অপসারণের ধীরগতির কারণে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সাত বছর পর্যন্ত সময় লাগতে পারে।
ওই কর্মকর্তা বলে, “উপত্যকার বিভিন্ন স্থানে ধসে ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়ে উঠেছে যুক্তরাজ্যে। খরচ সামলাতে হিমশিম খেয়ে দেশটির প্রায় ৩০ লাখ পরিবার অন্তত একবেলার নিয়মিত খাবার বাদ দিতে বাধ্য হচ্ছে।
ব্রিটিশ ভোক্তা অধিকার সংস্থা ‘হুইচ?’-এর সাম্প্রতিক জরিপ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ক্রমবর্ধমান ব্যয়ের চাপে সাধারণ মানুষ এখন চরম পথ বেছে নিচ্ছে। খবর দ্য গার্ডিয়ান।
ভোক্তা আস্থায় বড় ধস:
প্রতিবেদনে দেখা গেছে, এপ্রিল পর্যন্ত ব্রিটেনে ভোক্তা আস্থার সূচক কমে -৬২ পয়েন্টে নেমেছে। এটি ২০২২ সালের সংকটের পর সর্বনিম্ন পর্যায়। এর আগের মা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের শেয়ার বাজারে গত ১৫ বছরে এক লক্ষ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।
তিনি বলেন, এই বিপুল পরিমাণ অর্থ সাধারণ মানুষের সঞ্চয় ছিল, যা একটি বিশেষ গোষ্ঠী লুটে নিয়েছে।
এই লুটপাটের সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তিনি।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) জাতীয় সংসদের তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ১৯৯৬ এবং ২০১০ সালে বাংলাদেশের শেয়ার বাজারে ভয়াবহ ধস নামে। এতে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীরা সর্বস্ব হারিয়েছেন। শে^তপত্রের তথ্য অনুযায়ী, গত ১৫ বছরে এই বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের মিজোরাম রাজ্যে টানা ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় রাজ্যের রাজধানী আইজলসহ পাঁচটি জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট পাঁচ জেলার প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
প্রশাসন জানিয়েছে, টানা ভারী বৃষ্টির ফলে ভূমিধস, কাদাপ্রবাহ, পাথর ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বেড়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ ও দমকা হাওয়ায় রাজ্যজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, গত দুইদিনে à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দেশের সব বিভাগে টানা চার দিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে পানিবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাà বাকি অংশ পড়ুন...
ঢাবি সংবাদদাতা:
ঢাকা বিশ^বিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনায় বিচার এবং বিভাগে বিরাজমান নিপীড়ন বন্ধসহ সাত দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা বিশ^বিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ ঘোষণা করেন।
বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বলেন, শিক্ষার্থীদের দাবি আমাদেরও দাবি। এই ঘটনায় বিভাগ থেকে যত ধরনের পদক্ষেপ নেওয়া বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্র যদি চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরান কিংবা ইরানের তেল স্থাপনাকে লক্ষ্য করে হামলা পরিচলনা করে, তাহলে ওয়াশিংটনের মিত্র হিসেবে পরিচিত উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে চর্তুগুণ হামলা চালাবে তেহরান। ইরানের ভাইস-প্রেসিডেন্ট ইসমাঈল সাঘাব এস্ফাহানি এই সতর্কবার্তা দিয়েছেন।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় এস্ফাহানি বলেন, “যুদ্ধসংক্রান্ত যে কোনো ঘটনার প্রতিক্রিয়ায় আমরা যতদ্রুত সম্ভব সাড়া দেবো। যদি তেলকূপ কিংবা ইরানের যে কোনো অবকাঠামোগত স্থাপনায় হামলা হয়, তাহলে যেসব দেশ আগ্রাসà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। গতকাল সোমবার জাপানের স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে এই ভূমিকম্প ঘটেছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর এবং যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)।
জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিলো হোক্কাইডো দ্বীপের দক্ষিণাঞ্চলী শহর সাপ্পোরো-এর ২০০ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠের ৮৩ কিলোমিটার গভীরে।
জেএমএ জানিয়েছে, শক্তিশালী ঝাঁকুনির কারণে হোক্কাইডোর পাহাড়গুলো থেকে বড় পাথরের পতà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাভারে রানা প্লাজা দুর্ঘটনার ১৩ বছর পেরিয়ে গেলেও এখনও নিহত ও আহত শ্রমিকদের পরিবার যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন উপযুক্ত চিকিৎসা এবং ন্যায্য বিচার পাননি। হতাহতদের পুঁজি করে কয়েকটি বেসরকারি সংস্থা ও সংগঠন তাদের অনুদানের অর্থ ‘নয়ছয়’ করেছে বলে অভিযোগ করেছেন আহত শ্রমিকরা।
এমন অভিযোগ করেছেন রানা প্লাজায় আহত শ্রমিক মাসুদা আক্তার। ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘১৩ বছর হয়ে গেলো। না পাইলাম পুনর্বাসন, না পাইলাম বিচার, বরঞ্চ আমাদের ব্যবহার করে অনেকে এখন বড়লোক। আমরা কিছুই পাইলাম না।’
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে র বাকি অংশ পড়ুন...












