ভারতীয় রাজ্যে ভারী বৃষ্টি, ৫ জেলায় স্কুল বন্ধ
, ১১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) আযাব-গযব
আল ইহসান ডেস্ক:
ভারতের মিজোরাম রাজ্যে টানা ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় রাজ্যের রাজধানী আইজলসহ পাঁচটি জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট পাঁচ জেলার প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
প্রশাসন জানিয়েছে, টানা ভারী বৃষ্টির ফলে ভূমিধস, কাদাপ্রবাহ, পাথর ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বেড়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ ও দমকা হাওয়ায় রাজ্যজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, গত দুইদিনে ঝড় ও বৃষ্টিতে ৭০টির বেশি ঘরবাড়ি, কয়েকটি গির্জা, স্কুল এবং সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আইজলে সর্বোচ্চ ৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া মামিত, খাওজাওল, সেরছিপ ও সিয়াহা এলাকাতেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে।
আইএমডি জানিয়েছে, আগামী জুমুয়াবার পর্যন্ত এসব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত অব্যাহত থাকতে পারে। সূত্র: পিটিআই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইতালির সিসিলির বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলের আগুনে।
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতালির সিসিলির বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলের আগুনে।
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভয়ানক দাবানলে পুড়ছে কানাডা। আর সেই দাবানলের ধোঁয়ায় দূষিত হয়ে আছে আম্রিকার একাধিক এলাকা।
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভয়ানক দাবানলে পুড়ছে কানাডা। আর সেই দাবানলের ধোঁয়ায় দূষিত হয়ে আছে আম্রিকার একাধিক এলাকা।
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দাবানলের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে আম্রিকার নিউইয়র্ক।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দাবানলের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে আম্রিকার নিউইয়র্ক।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)