আলু এখন ‘গলার কাঁটা’
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ মে, ২০২৬ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আলুর বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি নেই। ভরা মৌসুমে আলুর দামে চরম ধস নামায় দিশাহারা হয়ে পড়েছেন এ অঞ্চলের হাজার হাজার কৃষক। বর্তমান বাজারে আলু বিক্রি করে উৎপাদন খরচ তো দূরে থাক, হিমাগার ভাড়া ও পরিবহন খরচ তোলাও দায় হয়ে পড়েছে।
দাম বাড়ার আশায় হিমাগারে জায়গা না পেলেও অনেক কৃষক ঘরে আলু তুলে রেখেছেন। কিন্তু সেখানেও ঘটছে বিপত্তি। শুরু হয়েছে পচন। উপায় না পেয়ে রাস্তায় আলু ফেলে দিতে বাধ্য হচ্ছেন কৃষকরা।
রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর ও পীরগাছা এলাকার বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম মণপ্রতি ১৫০-২০০ টাকা কমে গেছে। বর্তমানে মানভেদে প্রতি মণ আলু পাইকারি বিক্রি হচ্ছে ২৫০-৩০০ টাকায়। অর্থাৎ কেজি ৬-৭ টাকা দরে বিক্রি হচ্ছে আলু। কৃষকরা বলছেন, এক মণ আলু উৎপাদনে তাদের খরচই হয়েছে ৬০০-৬৫০ টাকা।
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, হিমাগারগুলোতে পর্যাপ্ত জায়গা না থাকায় এবং বাজারে আলুর সরবরাহ উপচে পড়ায় তারা নতুন করে আলু কিনতে সাহস পাচ্ছেন না। অনেক আড়তদার কম দামে আলু কিনে রাখলেও লোকসানের ভয়ে তা বাজারে ছাড়ছেন না।
‘ঘরে রাখা আলুতে পোকা ধরতে শুরু করেছে। এভাবে আর সর্বোচ্চ ১৫-২০ দিন ধরে রাখা সম্ভব হবে। আর তা নাহলে কীটনাশক ছিটিয়ে কোনোরকমে আরও কিছুদিন ধরে রাখা যাবে। আলু দিয়ে বড় বিপদে আছি’-ভুক্তভোগী কৃষক
গঙ্গাচড়া উপজেলার চেংমারী গ্রামের কৃষক মিজানুর রহমান জানান, তিনি প্রায় ৩০০ শতক জমিতে আলু চাষ করেছিলেন। শুরুতে পাইকাররা ৩-৪ টাকা কেজি দর প্রস্তাব করায় তিনি আলু ঘরে তুলে রাখেন। কিন্তু সংরক্ষণের অভাবে আলুতে পচন ধরে। শেষপর্যন্ত প্রায় ৫০ বস্তা আলু ফেলে দিতে বাধ্য হয়েছেন।
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় অবস্থিত উত্তমাশা কোল্ড স্টোরেজের স্বত্বাধিকারী ওবায়দুল বুলু। জানালেন শুধু কৃষকরা না, ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাও।
তিনি বলেন, ‘আমাদের স্টোরেজে দুই লাখ ২০ হাজার বস্তা রাখা যায়। এক মৌসুমে আলু রাখতে নি¤েœ দেড়কোটি টাকা শুধু বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। বিদ্যুৎ না থাকলে জেনারেটর চালাতে তেল খরচ এবং লোকবলের বেতন তো আছেই। গতবছর আলুর মূল্য না পাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের ১০ হাজার আলুর বস্তা স্টোরেজ থেকে বের করেননি। এতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)