মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْئًا مَّرِيْئًا ﴿٤﴾
অর্থ: এবং তোমরা নারীদেরকে দাও তাদের মোহর খুশিমনে। এরপর তারা যদি স্বেচ্ছায় স্বাগ্রহে ছেড়ে দেয় কিছু অংশ তোমাদের জন্য তাহলে তা স্বাচ্ছন্দে ভোগ কর। (পবিত্র সূরা নিসা শরীফ : পবিত্র আয়াত শরীফ নং: ৪)
উল্লেখ্য, মোহর আহলিয়ার ন্যায্য অধিকার। তার অধিকার সে যেন সঠিকভাবে পায় এবং আহলিয়ার যেন অবমূল্যায়ন না হয়, এ ব্যাপারে আহলিয়ার প্রতি খেয়াল রাখতে হবে। মোহরের সম্মানিত শরীয়ত উনার হুকুম হলো, ১০ দিরহামের কম না হওà§ বাকি অংশ পড়ুন...
শীত নিবরানের জন্য আমরা সাধারণত দেখি বর্তমান সময়ে নতুন নকশার শীতের পোশাক কোনটা আসছে, কোন চাদরটি এখন বহুল জনপ্রিয় (ট্রেন্ডিং) এসব খুজে ফিরি। কিন্তু একবারও কি আমরা ভেবেছি যে, আমাদের যিনি প্রাণাধিক প্রিয় রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শীতের সময় কেমন পোশাক মুবারক পড়েছেন? তিনি নিজের ও পবিত্র আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের জন্য শীত নিবারণের কি কি ব্যবস্থা মুবারক নিয়েছেন? শীত নিবারনের জন্য ওহী মুবারক দ্বারা নাযিলকৃত সেই সর্বশ্রেষ্ঠ সুন্নত মুবারক কি কি ছিল? প্রত্যেক মুসলমানের জনà বাকি অংশ পড়ুন...
সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাকা ছুঁয়েছিলো; রতি উঠেছিলো তিন হাজার টাকায়। দেশের বাজারে সোনার দামের এ ওঠানামা কোনো আকস্মিক ঘটনা নয়। এর পেছনে রয়েছে বৈশ্বিক অর্থনীতি, রাজনীতি এবং বাজারের দীর্ঘ ইতিহাস।
স্বাধীনতার পর যে সোনার ভরি ছিলো ১৫০ টাকা, সেটিই গত জানুয়ারিতে কিনতে গুনতে হয়েছে ২ লাখ ৮৬ হাজার টাকা।
গত পঞ্চান্ন বছরে সোনা দামি থেকে অতি দামি হয়ে উঠলেও বাংলাদেশে ধাতুটির দর নির্ধারণের প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ নয়। এ জন্য দেশে বৈধভাবে সোনা আমদানি না হওয়াকে বড় ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর এ পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ। এছাড়া, জিপিএ ৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী পাস করেছেন। গত বছর পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আবার প্রকল্পের ফাঁদে পড়তে যাচ্ছে রাজধানীবাসী। রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা না নিয়ে ঢাকা ঘিরেই আরও প্রকল্প নিতে যাচ্ছে সরকার।
ঢাকা ও আশপাশের এলাকার ‘যানজট নিরসনে’ সাবওয়ে, ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ইনার সার্কুলার রিং রোড নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন এবং পণ্য পরিবহন করতে বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তার মধ্যে কিছু প্রকল্পের অগ্রগতি কার্যপত্রে তুলে ধর বাকি অংশ পড়ুন...
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
إذَا رَأَيْتُمُ الَّذِيْنَ يَسُبُّوْنَ أصْحَابِىْ فَقُوْلُوْا لَعْنَةُ اللهِ عَلَى شَرِّكُمْ.
অর্থ: যখন তোমরা কাউকে আমার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে গালি দিতে দেখবে, তখন তোমরা বলো, এ নিকৃষ্ট কাজের জন্য তোমাদের প্রতি আল্লাহ পাক উনার লা’নত বর্ষিত হোক। (তিরমিযী শরীফ)
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনা ও রূপার দাম কমায় দেশের বাজারেও সোনঠবাকি অংশ পড়ুন...
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের প্রথম দিন থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে ২১৩ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত— ৬ দিনেই ২৯ কোটি ৪০ লাখ ডলার এসেছে। যেখানে গত বছর অক্টোবরের প্রথম ২৪ দিনে দেশে ২০০ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
সবমিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলার। যেখানে আগের অর্থবছরের একই সময়ে দেশে ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার এসেছিল। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরের আট মাসে বাংলাদেশের তৈরি পোশাক রফতানির আয় কমেছে ১১.৬৭ শতাংশ। এ সময়ে রফতানি আয় প্রায় ১৫৮ কোটি ইউরো কমে এক হাজার ১৯২ কোটি ইউরোতে নেমেছে।
গত বছরের একই সময়ে ইইউ থেকে রফতানি আয় ছিল এক হাজার ৩৫০ কোটি ইউরো। রফতানির পরিমাণ কমার পাশাপাশি পণ্যের গড় দাম কমে যাওয়ায় আয়ে বড় প্রভাব পড়েছে।
ইইউ'র পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট বলছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইইউর সামগ্রিক পোশাক আমদানিও কমেছে। এ সময়ে বিশ্ববাজার থেকে ইইউর পোশাক আমদানির মূল্য দাঁড়িয়েছে ছয় হাজার ২৯ কোটি ইউরো। গত বছরের এঠবাকি অংশ পড়ুন...
ঐতিহাসিক বিবি বেগনি মসজিদটি বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের অন্তর্গত মগরা মৌজার ৭৮০ নং দাগে ষাটগম্বুজ মসজিদের পশ্চিমদিকে ঘোড়াদিঘির পশ্চিমপাড়ে অবস্থিত।
১৯৬৪ খৃ: এই মসজিদ মেরামতের জন্য ৫ বছরের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়। চারদিকের দেওয়াল, চারকোনার প্রবেশপথগুলোর ২ পাশে ইট দ্বারা মসজিদের ভেতরের ফাটল মেরামত; গম্বুজের হালকা হওয়া ইট পুনঃস্থাপন; কাটা ইট দ্বারা ধনুক বক্র ছাদ কিনারা নির্মাণ; ছাদে চুনের টেরাস করা; মসজিদের অভ্যন্তরে পিটানো মেঝে তৈরি; মসজিদ এলাকা থেকে আগাছা পরিষ্কার এবং কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়। à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
উত্তরপত্র মূল্যায়নের কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়ায় পূর্বনির্ধারিত সময়ের আগেই উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের প্রক্রিয়া চালাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। সম্ভাব্য সময়সীমা অনুযায়ী আগামী ২৯ অক্টোবরের মধ্যেই এই ফল প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করার লক্ষ্যে আগামী ২৩ ও ২৪ অক্টোবর আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, পূর্বে নভেম্বরের প্রথম থেকে মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকঠবাকি অংশ পড়ুন...
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর ও সাভারে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— চক্রের মূলহোতা আল আমিন সরদার (২৫) ও তার সহযোগী মোজাম্মেল হক (২৯)।
ডিবি সূত্রে জানা যায়, নিয়মিত সাইবার মনিটরিংকালে ‘Bangladesh Real Job’ নামক একটি ফেসবুক পেজে ইউনিসেফের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের বিষয়টি নজরে আসে। চক্রটি অনলাইনে ফরম বিক্রির নামে প্রথমে ৫৮০ টাকা এবং পরে চূড়ান্ত নিয়োগের ভুয়া আশ্বাস দিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে ২ হাজার ৫৮০ টাকা করে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। অর্থ পাওয়ার পর ঠবাকি অংশ পড়ুন...












