নিজস্ব প্রতিবেদক:
অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এক বছরে জ্বালানি তেল আমদানির খরচ ১০ বিলিয়ন ডলারের মাইলফলক পেরিয়েছে।
৩০ জুন শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই-জুন) ১ হাজার ৬৩ কোটি ৫০ লাখ (১০.৬৩ বিলিয়ন) ডলারের জ্বালানি তেল আমদানি হয়েছে, যা আগের আর্থিক বছরের চেয়ে দ্বিগুণেরও বেশি।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আশা কমতেই তেলের দাম ৯০ ডলারের পথে
২০২৪-২৫ অর্থবছরে এ খাতে ৫১৩ কোটি ৭৯ লাখ (৫.১৪ বিলিয়ন) ডলার খরচ হয়েছিল। শতাংশ হিসাবে ব্যয় বেড়েছে ১০৭ শতাংশ।
বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২৩ টাকা ৮০ পয়সা) হিসাবে টাকার অঙ্কে গত অর্থবছরে জ্বালানি তেল আমদাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের আমদানি ও বিক্রিতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার। নির্দিষ্ট কোনো কোম্পানিকে সুবিধা দেয়ার উদ্দেশ্যে নয়, বরং যোগ্য সব বেসরকারি প্রতিষ্ঠানকে সমান সুযোগ দেয়াই এ উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘এনার্জি সেক্টর: ক্রাইসিস, প্রসপেক্টস অ্যান্ড ওয়েজ ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনি ভূখ-ে অবৈধ ইসরায়েলি দখলদারগুলো ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য মূল উৎপত্তিস্থল গোপন করে ইউরোপীয় ইউনিয়নের বাজারগুলোতে সরবরাহ করা হচ্ছে। আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ইকো লিটিগেশন সেন্টারের ‘ইমপোর্টিং অকুপেশন’ শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
২০১৭ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাঠানো প্রায় ছয় হাজার কৃষি চালানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ইউরোপে যাওয়া চালানের ১৭ দশমিক ২ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নে যাওয়া চালানের ১৯ দশমিক ২ শতাংশ পণ্যের উৎস এসব দখলকৃত ফিলিস্তিনি এলাকা।
এসব পà বাকি অংশ পড়ুন...
তিনি বলেন, পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অনেক সময় প্রতিকূল থাকে। বিশেষ করে বর্ষা মৌসুম, ভূমিধস বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য পরিবহনে বিঘ্ন সৃষ্টি হয়। এ কারণে তিন পার্বত্য জেলায় নতুন খাদ্য গুদাম নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে জরুরি পরিস্থিতিতে খাদ্য মজুত ও সরবরাহ আরও সহজ হবে এবং দুর্গম এলাকার মানুষ দ্রুত খাদ্য সহায়তা পাবেন।
ডা. জাহেদ উর রহমান জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫৫ লাখ গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র পরিবারকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। নিম্ন বাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ৩২ হাজার মেগাওয়াট পাওয়ার স্টেশন হয়েছে, কিন্তু জ্বালানির ব্যবস্থা হয় নাই। গত সরকারের কোনো পলিসি ছিল না। শুধু পাওয়ার স্টেশনই হয়েছে। গত ১৭ বছরে একটা কূপও খনন হয়নি। পুরোটাই আমদানির ওপর নির্ভরশীল হয়ে পাওয়ার স্টেশন করেছে।
তিনি বলেন, হরমুজে অবরোধের কারণে আমাদের বেশি দাম দিয়ে এলএনজি-ডিজেল কিনতে হচ্ছে। এই ঝামেলা না হলে কাতার, সৌদি আরবের কাছ থেকে ভালো দামে তেল পেতাম।
মন্ত্রী আরও বলেন, আমরা মালয়েশিয়া থেকে গ্যাস আনার চেষ্টা করছি। মালয়েশিয়া নà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের বৈদেশিক বাণিজ্যে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে বাণিজ্য ঘাটতি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। একদিকে আমদানি ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে, অন্যদিকে কমেছে রপ্তানি আয়। ফলে এক বছরের ব্যবধানে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় ৩৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২৭.২৮ বিলিয়ন ডলার। আগের ২০২৪-২৫ অর্থবছরে এ ঘাটতি ছিল ২০.৩৯ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে ঘাটতি বেড়েছে প্রায় ৬.৮৯ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাং বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গত ১৭ বছর ফ্যাসিবাদী শাসন দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সব ক্ষেত্র ধ্বংস করেছিল, এখন তা পুনর্গঠনের পালা। সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। বিএনপির সব পরিকল্পনা জনবান্ধব।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) কথিত ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের সহায়তার নেটওয়ার্ক ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। কোনো এক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়, এর জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
বিতরà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের অন্যতম প্রধান স্তম্ভ জ্বালানি খাতকে চিহ্নিত মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠীর হাতে তুলে দিয়ে রাষ্ট্র ও জনগণকে জিম্মি করার এক গভীর চক্রান্ত চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে এনসিপি। এই উদ্যোগ ও যেকোনো চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় নাগরিক পার্টির এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনের বিষয়টি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের অঠবাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
বাংলাদেশে বছরে প্রায় ৫ হাজার ৭০০ শ্রেণির পণ্য আমদানি হয়। শিল্পের কাঁচামাল, জ্বালানি, ভোগ্যপণ্য থেকে শুরু করে উন্নয়নকাজের নানা উপকরণ রয়েছে এ তালিকায়। তবে হাজারো পণ্যের মধ্যে হাতে গোনা কয়েকটির আমদানিই বিপুল। কোনো কোনো পণ্যের পরিমাণ বছরে কোটি টন ছাড়িয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সংস্থাটির মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশের ৪৬টি কাস্টমস স্টেশন দিয়ে মোট ১৫ কোটি ৮৬ লাখ টন পণ্য আমদানি হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ পণ্যই ৯ কোটি ৯৮ লাখ টন। অর্থাৎ আমদানি হওয়া প্রতি ১০০ কেজি ঠবাকি অংশ পড়ুন...
সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণবিষয়ক জাতীয় সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশ যেভাবে সাফল্যের পরিচয় দিয়েছিল, এসডিজি বাস্তবায়নেও সরকার সেভাবে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে চলেছে। এসডিজির মূলনীতি ‘কাউকে পেছনে ফেলে নয়’-এর সঙ্গে বর্তমান সরকারের ‘সবার জন্য বাংলাদেশ’ নীতির মিল রয়েছে।
বিএনপির রাজনীতà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক খুলনা-বাগেরহাট রেললাইন দীর্ঘ ২৮ বছর ধরে বন্ধ রয়েছে। লোকসানের অজুহাতে ১৯৯৮ সালে রেলের এই রুটটি বন্ধ করে দেয় তৎকালীন সরকার। জনপ্রিয় ওই রুট বন্ধ করে চালু করা হয়েছে খুলনা-মোংলা রেলপথ। যার মূল উদ্দেশ্য ছিল দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলার মাধ্যমে আমদানি-রপ্তানি পণ্য দ্রুত ও সাশ্রয়ীভাবে পরিবহন করা। তবে নবনির্মিত ওই রেলপথে বর্তমানে মাত্র একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। তবে পণ্যবাহী নিয়মিত কোনো ট্রেন নেই। এর ফলে ৪ হাজার ২৬১ কোটি টাকার এই মেগা প্রকল্প অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারেনি। এ অবস্থায় মানুঠবাকি অংশ পড়ুন...












