জ্বালানি তেল আমদানি-বিক্রি সবার জন্য উন্মুক্ত হচ্ছে
, ২৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১২ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের আমদানি ও বিক্রিতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার। নির্দিষ্ট কোনো কোম্পানিকে সুবিধা দেয়ার উদ্দেশ্যে নয়, বরং যোগ্য সব বেসরকারি প্রতিষ্ঠানকে সমান সুযোগ দেয়াই এ উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘এনার্জি সেক্টর: ক্রাইসিস, প্রসপেক্টস অ্যান্ড ওয়েজ ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রস্তাবিত নীতিমালা কার্যকর হলে রাষ্ট্রীয় মালিকানাধীন পদ্মা অয়েল, যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়ামের পাশাপাশি যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানও জ্বালানি তেল আমদানি ও বিক্রি করতে পারবে। এতে ভোক্তাদের জন্যও পছন্দের সুযোগ বাড়বে।
তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পাম্পের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের পাম্পও থাকলে ক্রেতারা নিজেদের পছন্দ ও সুবিধা অনুযায়ী জ্বালানি কিনতে পারবেন। সরকারি ব্যবস্থায় কম দামে তেল পাওয়া গেলে মানুষ সেখানে যাবে, আবার কেউ বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে কিনতে চাইলে সেই সুযোগও থাকবে।
জ্বালানি বাজারে বেসরকারি খাতের অংশগ্রহণের উদাহরণ হিসেবে ভারতের কথা উল্লেখ করেন মন্ত্রী। সেখানে সরকারি ও বেসরকারি-দুই ধরনের প্রতিষ্ঠানই জ্বালানি তেল বিক্রি করছে বলেও জানান তিনি।
সম্প্রতি মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে দেশে জ্বালানি সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, সেটিও বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে জানান মন্ত্রী।
তার ভাষ্য, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত থাকার পরও সংকটের আশঙ্কায় বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে দীর্ঘ সারি তৈরি হয়েছিল। কোথাও কোথাও সরবরাহ সাময়িকভাবে কমে যাওয়ার পাশাপাশি কালোবাজারির ঘটনাও ঘটেছিল। তবে সরকার শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়।
এই অভিজ্ঞতার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের জ্বালানি সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ইকবাল হাসান মাহমুদ।
তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা শুধু সরকারি খাতের মাধ্যমে পূরণ করা সম্ভব নয়। তাই গ্যাস, কয়লা ও পেট্রোলিয়ামসহ প্রাথমিক জ্বালানি খাতের অবকাঠামোতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৬ দফা দাবিতে রাজপথে নামলেন কাজীরা
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেয়ায়, ভারতীয় দুজনকে ধরে আনেন গ্রামবাসী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপির গলায় রামদা ধরে জমি লিখে নেয়ার অভিযোগ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলডিসি উত্তরণে আরও তিন বছর চায় বাংলাদেশ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র আখেরি চাহার শোম্বা শরীফ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাসের সংকটে বেড়েছে লোডশেডিং
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘আদিবাসী’ স্বীকৃতি দিলে পার্বত্য চট্টগ্রামের ওপর অধিকার হারাবে বাংলাদেশ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাবনায় আগুনে পুড়ল তেল পাম্পসহ চার দোকান
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাড়িবোমা হামলায় লিবিয়ার সামরিক গোয়েন্দা প্রধান নিহত
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাভারে ৪ তলা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ককটেল উদ্ধার
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১৩৭ যাত্রীসহ নিয়ন্ত্রণ হারায় ভারতীয় বিমান, পরে জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












