সোমবার (২৯ জুন) ত্রয়েদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে বলেন, ‘প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে, সিটি করপোরেশন বাদ দিয়ে, প্রায় ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন।’
বৈঠকে মির্জা ফখরুলের বিবৃতির পর বিরোধীদলীয় সদস্যদের উদ্দেশে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি, এটুকুই পেয়েছি।
এর আগে ১৭ই জুন বাকি অংশ পড়ুন...
মার্কিন কর্নেল রাল্ফ পিটার ২০০৬ সালের “U-S Armed Forces Journal”- এর জুন সংখ্যায় একটি মানচিত্র প্রকাশ করে। উক্ত মানচিত্রের শিরোনাম ছিল ‘বিস্তৃত মধ্যপ্রাচ্য প্ল্যান’। উক্ত প্ল্যানে যেসব মুসলিম দেশকে টুকরা টুকরা করার লক্ষ্য ঘোষণা করা হয়েছিল তা হলো-
১। সৌদি আরব:
সৌদি আরবের বর্তমান ভূখন্ড-কে পাঁচ ভাগে ভাগ করা হবে।
এর কিছু অংশ জর্দানের সাথে যোগ করে Greater Jordan,
কিছু অংশ ইয়েমেনকে দেয়া হবে,
কিছু অংশ কুয়েতকে দিয়ে
অবশিষ্ট অংশে দুইটি দেশ গঠন করা হবে।
একটি হলো মক্কা শরীফ ও মদীনা শরীফ নিয়ে Islamic Sacred State।
অপরটির নাম হলো ঝড়ঁফর Homeland Independent Territory.
২। সিরিয়া:
সিরিয়ার পশ্চঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৩২৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১০ হাজার ৮৫৪ জন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান তুহিন জানান, বন্যাকবলিত জেলাগুলো হলো-খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। মন্ত্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইহুদীবিদ্বেষী হামলার ঘটনার পর ব্রিটিশ শাসনাধীন যুক্তরাজ্যে ইহুদীদের নিরাপত্তা আরও জোরদারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী তিন বছরে ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি ব্যয় করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।
সরকার জানিয়েছে, নতুন এই অর্থের বড় একটি অংশ অতিরিক্ত পুলিশ নিয়োগে ব্যয় করা হবে। এর আওতায় ইংল্যান্ড ও ওয়েলসে ৫০০ জনের বেশি নতুন পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। তারা ইহুদী অধ্যুষিত এলাকা, ইহুদী স্কুল, উপাসনালয় ও কমিউনিটি সেন্টারের আশপাশে নিয়মিত টহল দেবে।
সরকারের আশা, এতে এসব এলাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২২ লাখ ৬ হাজার ৪৬২ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ৯ লাখ ৫৯ হাজার ৩১১ কোটি টাকা।
গতকাল রোববার সংসদে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তর এবং ঋণের ওপর নির্ভরতা কমাতে রাজস্ব আহরণ বাড়ানোর নীতি অনুসরণ করছে সরকার।
অর্থমন্ত্রী বলেন, "অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের ক্রমবর্ধমান চাপ মোকাবিলায়-সরকার কর ও কর-বহির্ভূত রাজস্ব আয় বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে। চলতি অর্থবছরে রঠবাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে থাকা আউশ ধান, আমন বীজতলা, গ্রীষ্মকালীন সবজি, পানের বরজ, আদা-হলুদ ও উদ্যান ফসল পানিতে তলিয়ে গেছে। কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে, শুধু আউশ ধানের ১২ হাজার ৭৪৩.১ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে অন্তত কয়েক কোটি টাকার ফসল পানিতে পচে নষ্ট হয়ে গেছে।
কৃষি বিভাগের প্রতিবেদনে বলা হয়, বন্যা ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বন্যা, ঝড়ের প্রাণ বাঁচাতে স্থানীয় মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটেন। কিন্তু আশ্রয়কেন্দ্রে গিয়েও এক নতুন বিপদের সম্মুখীন হন নারী ও শিশুরা।
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের পরিচালক (গবেষণা ও প্রকাশনা) মোহাম্মদ শাহজাহানের এক গবেষণায় দুর্যোগকালীন নারী ও শিশু নিপীড়নের এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
জার্নাল অব ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি রিসার্চে ২০২৩ সালে প্রকাশিত গবেষণা প্রবন্ধটি নতুন করে আলোচনায় এসেছে ভারী বর্ষণে বন্যা ও পাহাড়ধসের চলতি বিপর্যয়ে মানুষ আবার আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হওয়ার কারণে। নিপীড়নেঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ট্যালেন্টপুল ও সাধারণ কোটা মিলিয়ে এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং বাকিরা সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে। মেধা তালিকার ভিত্তিতে এই শিক্ষার্থীদের বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই ফল উদ্বোধন করেন। অনুষ্ঠা বাকি অংশ পড়ুন...
রোববার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট ৭টি জেলা যথাক্রমে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যা ও জলাবদ্ধতার কবলে পড়েছে। এসব জেলার মোট ৫৯টি উপজেলা, ৩৬৮টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা জলাবদ্ধতার কবলে পড়েছে।এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজারে। সেখানে পাহাড় ধস ও বন্যাজনিত কারণে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জনের প্রাণহানি হয়েছে চট্টগ্রাম জেলায়। এছাড়া বান্দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক রদবদল শুরু করেছে সরকার। পররাষ্ট্র সচিব থেকে শুরু করে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে নতুন করে রাষ্ট্রদূত পদায়ন করা হচ্ছে। সামনে আরও রদবদলের ইঙ্গিত পাওয়া গেছে। এসবের মধ্যেও কিছু নিয়োগ রাজনৈতিকভাবে পদায়ন করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে জানা গেছে, মূলত সরকারের পররাষ্ট্রনীতি ‘সবার আগে বাংলাদেশ’ ঘিরে বিদেশে বাংলাদেশের কূটনৈতিক বলয় আরও শক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে কিছু সিদ্ধান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাঝে অসন্তোষও তৈরি হচ্ছে।
জানা গেছে, পররাষ্ট্র মন বাকি অংশ পড়ুন...












