বন্যায় কয়েক কোটি টাকার ফসল নষ্ট, পচে গেছে শাকসবজি
, ২৮ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৪ জুলাই, ২০২৬ খ্রি:, ৩০ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে থাকা আউশ ধান, আমন বীজতলা, গ্রীষ্মকালীন সবজি, পানের বরজ, আদা-হলুদ ও উদ্যান ফসল পানিতে তলিয়ে গেছে। কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে, শুধু আউশ ধানের ১২ হাজার ৭৪৩.১ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে অন্তত কয়েক কোটি টাকার ফসল পানিতে পচে নষ্ট হয়ে গেছে।
কৃষি বিভাগের প্রতিবেদনে বলা হয়, বন্যা ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, পাঁচ জেলায় মোট ৫৪ হাজার ৪৮৯.৫ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ রয়েছে। এর মধ্যে ১২ হাজার ৭৪৩.১ হেক্টর জমির ফসল দুর্যোগে আক্রান্ত হয়েছে।
বন্যায় আউশ ধানের পাশাপাশি আমন বীজতলাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচ জেলায় মোট ৫ হাজার ৬৬.৬৭ হেক্টর আমন বীজতলার মধ্যে ১ হাজার ৮১২.১৬ হেক্টর আক্রান্ত হয়েছে। চট্টগ্রামে ২ হাজার ৭২১.৬৭ হেক্টর বীজতলার মধ্যে ৯৬০.৬৬ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সবচেয়ে বড় প্রভাব পড়েছে গ্রীষ্মকালীন সবজিতে। পাঁচ জেলায় ৩১ হাজার ৬৬৪.৬৫ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি রয়েছে। এর মধ্যে অন্তত ২ হাজার ৫৯৪.১৭ হেক্টর জমির সবজি দুর্যোগে আক্রান্ত হয়েছে।
পার্বত্য জেলাগুলোতে আদা, হলুদ ও উদ্যান ফসলের ক্ষয়ক্ষতিও হয়েছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, শুধু কক্সবাজার জেলাতেই কয়েক হাজার কৃষক সরাসরি ক্ষতির মুখে পড়েছেন। জেলাটিতে আউশ ধানে ২০ হাজার ৯৬০ জন, আমন বীজতলায় ৫ হাজার ৬৪০ জন, শাকসবজিতে ১৪ হাজার ৩২৫ জন এবং পান বরজে ৩ হাজার ১২০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা মালয়েশিয়ার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বৃদ্ধা মাকে ঘরে রাখতে নারাজ ছেলে, ভরণপোষণ চেয়ে ইউএনওর দ্বারস্থ মা
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিরোধীদলের মূল লক্ষ্য অরাজকতা ছড়ানো ও সমাজ নষ্ট করা’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)