কূটনৈতিক বলয় শক্তিশালী করার চেষ্টায় তৈরি হচ্ছে ‘অসন্তোষ’
, ২৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ১২ জুলাই, ২০২৬ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক রদবদল শুরু করেছে সরকার। পররাষ্ট্র সচিব থেকে শুরু করে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে নতুন করে রাষ্ট্রদূত পদায়ন করা হচ্ছে। সামনে আরও রদবদলের ইঙ্গিত পাওয়া গেছে। এসবের মধ্যেও কিছু নিয়োগ রাজনৈতিকভাবে পদায়ন করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে জানা গেছে, মূলত সরকারের পররাষ্ট্রনীতি ‘সবার আগে বাংলাদেশ’ ঘিরে বিদেশে বাংলাদেশের কূটনৈতিক বলয় আরও শক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে কিছু সিদ্ধান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাঝে অসন্তোষও তৈরি হচ্ছে।
জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, অথবা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা রাষ্ট্রদূত হওয়ার যোগ্য। পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তারা প্রথা অনুযায়ী রাষ্ট্রদূত হয়ে থাকেন এবং সেটি চুক্তিভিত্তিক নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে থেকে যোগ্য যে কাউকে চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে পারেন রাষ্ট্রপতি।
তবে পিআরএলে যাওয়া কর্মকর্তাদের চাকরির মেয়াদ বাড়ালে, কিংবা চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলে মধ্যম সারির কর্মকর্তারা রাষ্ট্রদূতের পদ থেকে বঞ্চিত হন।
এ প্রসঙ্গে একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, নিয়ম অনুযায়ী ৫৯ বছরে পিআরএল-এ যেতে হয়। এই নিয়ম ঠিকমতো মেনে চললে মধ্যম সারির কর্মকর্তাদের রাষ্ট্রদূত হওয়ার সুযোগ তৈরি হয়। কিন্তু বর্তমানে যে সিস্টেম চলছে, সেটি স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।
ক্ষুব্ধ কর্মকর্তাদের মতে, এ ধরনের প্র্যাক্টিস চলতে থাকলে স্বাভাবিকভাবেই সবাই মেয়াদ বাড়িয়ে কিংবা চুক্তিভিত্তিক নিয়োগের জন্য তদবির শুরু করবেন।
রদবদল যোগ্যতার ভিত্তিতে হওয়া উচিত বলে মনে করেন সাবেক একজন রাষ্ট্রদূত। তিনি বলেন, পদায়নের ক্ষেত্রে এটাই দেখা জরুরি যে তিনি যোগ্য কিনা। মিশনগুলোতে যোগ্য লোক না পাঠালে কাক্সিক্ষত লক্ষ্য অর্জন হয় না। তবে এটাও ঠিক, ঘন ঘন বদলির কারণে একজন কূটনীতিক তার পোস্টে কাজ করতে পারেন না। কারণ একটা দেশে তার পোস্টিং মানেই হচ্ছে নতুন করে সম্পর্ক তৈরি করা। সেক্ষেত্রে কিছুটা সময় দেওয়ার প্রয়োজন আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাহাড়ি ঢল: খুলে দেয়া হয়েছে মুহুরী প্রকল্পের ৪০ গেট
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল, আলোচনায় ৯ম পে-স্কেল
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্যা পূর্বাভাস নিয়ে যা জানা যাচ্ছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৯ লাখ মানুষ, তিনদিন পর জোরদার ত্রাণ
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি বিচ্ছিন্ন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্যায় ভেসে গেছে শত কোটি টাকার মাছ, ডুবলো কৃষিজমি
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৫ লাখের বেশি সরকারি পদ শূন্য, বাড়ছে চাকরিপ্রার্থীদের হতাশা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজকের শিক্ষার্থীদের হাত ধরেই চিকিৎসার বিদেশমুখিতা বন্ধ হবে -প্রধানমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আলী খামেনির হত্যার প্রতিশোধ নেয়া ‘জাতির দাবি’, তা অবশ্যই পূরণ করতে হবে: মোজতবা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












