নিজস্ব প্রতিবেদক:
দুইবার সরকার বদলের পরও ১৬ বছরে আওয়ামী লীগ আমলে গড়ে ওঠা বলয় ভাঙা যায়নি। তেলের বাজারে এখনো চলছে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ডা. এজাজুর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেটের দাপট।
অনুসন্ধান বলছে, জ্বালানি তেলের বাজারের নিয়ন্ত্রণ নিজেদের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সরকারের নতুন উদ্যোগগুলো বাধাগ্রস্ত করতে কাজ করছে আওয়ামী লীগ আমলে গড়ে ওঠা সিন্ডিকেট। বাংলাদেশ পেট্রোলিয়া করপোরেশন (বিপিসি) ও জ্বালানি খাতের সুবিধাভোগী একটি চক্র ওই সিন্ডিকেটকে সহায়তা করছে বলে অভিযোগ রয়েছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগরীতে চলমান ও মেগা প্রকল্পগুলোর নির্মাণকাজের কারণে উদ্ভূত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা ও অংশীজনদের সমন্বয়ে ১৫ দিন পর পর সমন্বয় সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সমন্বয় সভার আয়োজন করা হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, চলমান এমআরটি, সেতু কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা ও ডেসাসহ অন্যান্য সংস্থà বাকি অংশ পড়ুন...
সাক্ষাৎকালে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সুন্দরবন, উপকূল, লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উৎকর্ষতার বিষয়টি তুলে ধরেন তিনি। একই সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট, শ্রেণিকক্ষের অপ্রতুলতা এবং মাঠ গবেষণাগারের সীমাবদ্ধতার কথাও উপস্থাপন করেন উপাচার্য।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের বিভিন্ন নীতি নির্ধারণে গবেষণার উৎকর্ষতার মাধ্যমে ভূমিঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো অসুস্থ- এ কারণে তাকে সংবাদ সম্মেলন বা প্রকাশ্যে দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ভারতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য ও তার প্রকাশ্যে না আসার প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
তাকে বন্দি করে রাখা হয়েছে কিনা, এ কারণে হয়তো প্রকাশ্যে আসতে পারছেন না- এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, তাকে (শেখ হাসিনা) বন্দি করার কথা নয়।
আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখার বিষয়েও কথা বলেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, আওয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হাইকোর্টের কোনো রায় বা আদেশের বিরুদ্ধে বাস মালিক সমিতি, সড়ক পরিবহন সমিতির নামে কোনো হরতাল অবরোধ করা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিচারক ফয়সল হাসান আরিফ ও বিচারক শশাঙ্কর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
রায়ে আদালত বলেছে, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী দেশের সব নির্বাহী ও বিচারিক কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের রায় ও আদেশ পালন করতে বাধ্য। কোনো রায় বা আদেশে সংক্ষুব্ধ হলে সংশ্লিষ্ট পক্ষ আপিল বা আইনানুগ প্রতিকার চাইতে পারে। তবে ওই রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল, ধর্মঘট বা কর্মবিরঠবাকি অংশ পড়ুন...
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে ওমানে ইরান ও আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবে না বাহরাইন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রণালির ভবিষ্যৎ নিয়ে ‘পরামর্শের’ জন্য আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) মাসকাটে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ওমান ও ইরানের মধ্যে হরমুজে নতুন নৌ-রুট নিয়ে যে সমঝোতা হয়েছে, তা সেদিন চুক্তি আকারে স্বাক্ষরিত হতে পারে বলে জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আল জাজিরার।
তবে শনিবার (১২ সেপ্টেম্বর) বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বাহরাইন এই বৈঠকে বাকি অংশ পড়ুন...
রূপগঞ্জ সংবাদদাতা:
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, সকলের সম্মিলিত সাহায্য ছাড়া স্বাস্থ্যসেবা উন্নত করা সম্ভব নয়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (১২ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এবং রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ফ্রি মেঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা শুরু করে ভারতের আদানি। একদিনের মধ্যেই আদানি কারিগরি ত্রুটি দেখিয়ে কৌশলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়।
যার ফলে বাংলাদেশে বিদ্যুৎ সংকট আরো ঘনীভূত হয়েছে।
গত ১০ তারিখ বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন না ভারতে। ঘোষণার পরদিনই বন্ধ করে দেয়া হয় আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরà§ বাকি অংশ পড়ুন...
স্বপ্ন ছিল পড়াশোনা করে নিজের জীবনটা বদলে ফেলার। কিন্তু সেই স্বপ্নের পথ কখনোই মসৃণ ছিল না। কখনো সংসারের খরচ জোগাতে চায়ের দোকানে কাজ করতে হয়েছে, কখনো কাঠমিস্ত্রির দোকানে শ্রমিকের কাজ করতে হয়েছে। কখনো হাতে উঠেছে কোদাল, কখনো ধান কাটার কাস্তে। আবার কখনো জীবিকার তাগিদে হাতে নিতে হয়েছে রিকশার হ্যান্ডেল।
ময়মনসিংহের ছেলে কাউসারের জীবনের গল্পটা এমনই। ছোটবেলা থেকেই অভাবের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন তিনি। যে বয়সে অন্যদের দিন কাটত খেলাধুলা আর বই-খাতা নিয়ে, সেই বয়সেই পরিবারের পাশে দাঁড়াতে কাজে নামতে হয়েছে তাকে। তবে জীবনের কঠিন বাস্তবতà বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
ঘরের একমাত্র ছেলেকে ঘিরে কত স্বপ্নই না ছিল রোকেয়া খাতুনের। অভাবের সংসারে একটু স্বস্তি আসবে, ঋণের বোঝা কমবে, ভাঙা ঘরের জায়গায় উঠবে পাকা ঘর। ছেলে আল মামুন বিদেশে গিয়ে ভালো আয় করবেন, দুই-তিন বছর পর ফিরবেন, এই আশাতেই সাড়ে ৮ লাখ টাকা খরচ করে তাকে রাশিয়ায় পাঠিয়েছিলেন মা। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
আল মামুন (২৪) ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া গ্রামের মৃত আবুল কাশেম ও রোকেয়া খাতুন দম্পতির একমাত্র ছেলে। দেশে থাকাকালে ইলেকট্রিশিয়ান ও প্লাম্বিংয়ের কাজ করতেন তিনি। স্ত্রী, চার বছর ছয় মাস বয়সী বাকি অংশ পড়ুন...
সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরাও বেতন বৃদ্ধির দাবি তুলবেন। পরবর্তীতে শিল্পকারখানার শ্রমিকরাও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে বেতন বাড়ানোর দাবি করতে পারেন। এটি স্বাভাবিক। কারণ একই বাজারে সবাইকে জীবনযাপন করতে হয়।
কিন্তু এখানেই আরেকটি সমস্যা তৈরি হতে পারে। শ্রমিকদের বেতন বৃদ্ধি পেলে উৎপাদন খরচ বেড়ে যায়। উৎপাদন খরচ ঠিক রাখার জন্য মালিকপক্ষ তখন অটোমেশনের দিকে ঝুঁকতে পারে। এতে শ্রমিকের বদলে মেশিন দিয়ে উৎপাদন করা হবে। মেশিনে উৎপাদন হলে একদিকে শ্রম ব্যয় কমবে, অন্যদিকে উৎপাদন দ্রুত করা সম্ভব বাকি অংশ পড়ুন...












