হরমুজ নিয়ে ইরানের সঙ্গে যৌথ বৈঠকে অংশ নেবে না বাহরাইন
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ রবি, ১৩৯৪ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩০ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে ওমানে ইরান ও আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবে না বাহরাইন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রণালির ভবিষ্যৎ নিয়ে ‘পরামর্শের’ জন্য আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) মাসকাটে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ওমান ও ইরানের মধ্যে হরমুজে নতুন নৌ-রুট নিয়ে যে সমঝোতা হয়েছে, তা সেদিন চুক্তি আকারে স্বাক্ষরিত হতে পারে বলে জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আল জাজিরার।
তবে শনিবার (১২ সেপ্টেম্বর) বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বাহরাইন এই বৈঠকে অংশ নেবে না। উপসাগরীয় অঞ্চলজুড়ে অবকাঠামোর ওপর হামলার কথা উল্লেখ করে বাহরাইন জানিয়েছে, এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা ‘তোষণ নীতির মাধ্যমে রক্ষা করা সম্ভব নয়’। একই সঙ্গে কোনও ‘বৈষম্য, ফি বা অনুমতি’ ছাড়াই হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছে দেশটি।
গত ফেব্রুয়ারির শেষদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যার আগে জাহাজ চলাচলের জন্য প্রণালিটি উন্মুক্ত ছিল। সেই হামলার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেয় ইরান। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও হরমুজে অচলাবস্থা আর কাটেনি।
এদিকে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আলোচনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে ‘দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার আগে ইরানের সঙ্গে কোনও যৌথ বৈঠকেও অংশ নেয়া সম্ভব হবে না’।
আঞ্চলিক সংকটের জেরে ২০১৬ সালে সৌদি আরবের পাশাপাশি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল বাহরাইন। ২০২৩ সালে রিয়াদ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করলেও মানামা এখনও তা করেনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার আল জাজিরাকে বলেন, এই বৈঠকটি ‘ইরানের সদিচ্ছারই একটি নিদর্শন। কারণ আমরা শুরু থেকেই বলে আসছি যে বাইরের শক্তির হস্তক্ষেপ ছাড়া, এই অঞ্চলের নিরাপত্তা এই অঞ্চলের দেশগুলোকেই নিশ্চিত করতে হবে’।
এদিকে ইরানের প্রেসিডেন্ট চুক্তি স্বাক্ষরের ইঙ্গিত দিলেও বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ওমানের বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। তবে হরমুজ প্রণালি নিয়ে এতে কোনও চুক্তি স্বাক্ষর হবে কি না নিশ্চিত নয়।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, ইরান ও ওমানের মধ্যকার সমঝোতার মাধ্যমে এখনই প্রণালিটি চালু হবে না। তবে এটি কোন ভিত্তিতে পুনরায় চালু হতে পারে, তা এই সমঝোতার মাধ্যমে ঠিক হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)