জ্বালানি খাতে অস্থিরতা, নেপথ্যে বিপু-এজাজ সিন্ডিকেট
, ০৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ রবি, ১৩৯৪ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দুইবার সরকার বদলের পরও ১৬ বছরে আওয়ামী লীগ আমলে গড়ে ওঠা বলয় ভাঙা যায়নি। তেলের বাজারে এখনো চলছে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ডা. এজাজুর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেটের দাপট।
অনুসন্ধান বলছে, জ্বালানি তেলের বাজারের নিয়ন্ত্রণ নিজেদের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সরকারের নতুন উদ্যোগগুলো বাধাগ্রস্ত করতে কাজ করছে আওয়ামী লীগ আমলে গড়ে ওঠা সিন্ডিকেট। বাংলাদেশ পেট্রোলিয়া করপোরেশন (বিপিসি) ও জ্বালানি খাতের সুবিধাভোগী একটি চক্র ওই সিন্ডিকেটকে সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে।
জ্বালানি সংকট মোকাবিলা ও সরবরাহ ব্যবস্থায় প্রতিযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুও পুরোনো কাঠামো থেকে বেরিয়ে এ খাতকে পুনর্গঠন করতে কাজ করছে।
তবে সরকারেরই একটি সুবিধাভোগী চক্র ঠিক উল্টো অবস্থান নিয়েছে। এতে জ্বালানি খাতে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
সিন্ডিকেট চাইছে, নতুন সরবরাহকারীরা যাতে সহজে বিপিসির জ্বালানি আমদানির বাজারে ঢুকতে না পারে। তাদের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। সিন্ডিকেট চাইছে আন্তর্জাতিক সরবরাহকারীদের স্থানীয় প্রতিনিধিত্ব নিজেদের হাতে রাখতে, বিপিসির ভেতরে থাকা পুরোনো চক্রকে কাজে লাগানো এবং সংকটকালীন পরিস্থিতিকে কাজে লাগিয়ে সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে নির্ধারিত কিছু জ্বালানি সরবরাহে অপারগতা জানায় এজাজসংশ্লিষ্ট বিদেশি সরবরাহকারী। আবার নতুন দরপত্রে কয়েক মাসের ব্যবধানে অস্বাভাবিক হারে বেড়ে যায় প্রিমিয়াম। ফলে সরকারকে গুনতে হচ্ছে বাড়তি অর্থ।
বিপিসির নথি, দরপত্র, কার্যাদেশ এবং জ্বালানি খাতের বর্তমান ও সাবেক কর্মকর্তারা জানান জ্বালানি খাতে অস্থিরতার নেপথ্যের নানা তথ্য।
বিপিসির তথ্য অনুযায়ী, বর্তমানে পরিশোধিত জ্বালানি সরবরাহের জন্য তালিকাভুক্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে ১১টি। অনুসন্ধানে দেখা গেছে, এর অন্তত ছয়টির স্থানীয় প্রতিনিধিত্ব ডা. এজাজুর রহমানের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠানের। সেগুলো হলোÑসেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিজ লিমিটেড। সেভেন মার্কের সঙ্গে সংশ্লিষ্ট ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এবং ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকু (বিএসপি)-জাপিন।
অন্যদিকে ট্রান্সবাংলা কমোডিটিজের সঙ্গে সংশ্লিষ্ট পেটকো ট্রেডিং লাবুয়ান কোম্পানি লিমিটেড (পিটিএলসিএল), পিটিটি ইন্টারন্যাশনাল ট্রেডিং, ভিটল এশিয়া এবং সায়নোকেম ইন্টারন্যাশনাল অয়েল।
সূত্র বলছে, কাগজে-কলমে আন্তর্জাতিক সরবরাহকারী ছয়টি আলাদা প্রতিষ্ঠান। কিন্তু বাংলাদেশে এসে তাদের স্থানীয় প্রতিনিধিত্বের বড় অংশের সরাসরি যোগসূত্র রয়েছে একই ব্যক্তির দুই প্রতিষ্ঠানে।
অনুসন্ধানে দেখা গেছে, বিপিসি এবং এর অধীন তেল বিপণন কোম্পানিগুলোর বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা অবসরের পর ডা. এজাজের প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। তাদের কেউ বিপিসিতে তেল ক্রয়-বিক্রয়, কেউ বিপণন, কেউ আন্তর্জাতিক সরবরাহ কিংবা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, এমন সাবেক কর্মকর্তার সংখ্যা অন্তত ১০। যমুনা অয়েল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কুদরুত-ই-ইলাহীও ট্রান্সবাংলা কমোডিটিজের সঙ্গে যুক্ত হয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।
রাজধানীর কারওয়ান বাজারে যে ভবনে বিপিসির ঢাকা লিয়াজোঁ অফিস, একই ভবনে রয়েছে ডা. এজাজের প্রতিষ্ঠানগুলোর কার্যালয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, বিপিসির সাবেক কর্মকর্তাদের দীর্ঘদিনের যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা ব্যবসায়িক সুবিধা তৈরিতে কাজে লাগছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












