আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্য ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি করতে চীন ও ওমান মুদ্রা বিনিময় চুক্তি করেছে। একই সঙ্গে তারা ২৩টি বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব চুক্তি এবং ১৪টি সহযোগিতামূলক নথিতে স্বাক্ষর করেছে।
গতকাল ইছনাইনিল আযীম (সোমবার) (২ নভেম্বর) ওমানের প্রধানমন্ত্রী সুলতান হাইথাম বিন তারিকের চীন সফরের অংশ হিসেবে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ওমান নিউজ এজেন্সি (ওএনএ)-এর প্রতিবেদন অনুযায়ী, সুলতান হাইথাম এবং চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে অর্থ, বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সম্প্রতি আয়োজিত ফেনী জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় বন্ধ থাকা ফেনী-বিলোনিয়া রেলপথে প্রাথমিকভাবে অন্তত দুটি ছোট বগি দিয়ে হলেও ট্রেন চালুর আনুষ্ঠানিক প্রস্তাব দেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ। তিনি রেলওয়ের বেদখল হওয়া সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণের পাশাপাশি সীমিত পরিসরে ট্রেন চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আবেদন জানান।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। প্রস্তাবের বিষয়ে তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি মোটরসাইকেলের নকশা অনুযায়ী নম্বরপ্লেটের আকারেও ভিন্নতা আনার সুযোগ রাখা হয়েছে।
সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। রবিবার (১ নভেম্বর) এটি প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে বিধিমালার ৩৬ বিধি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে আগে দেওয়া নয় দফা নির্দেশনা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন আকারে আদালতে জমা দিতে বিবাদীদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এ বিষয়ে সংশ্লিষ্টদের হলফনামা আকারে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পরবর্তী শুনানির জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেছে আদালত।
বিচারক জেবিএম হাসান এবং বিচারক আজিজ আহমদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মামলাটি আদেশের জন্য ওঠে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা আবেদনেà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর-১০ ও মিরপুর-১ এলাকার ফুটপাতে আর হকার বসতে দেয়া হবে না। তবে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে বিকল্প স্থান খুঁজছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
দ্রুতই তাদের জন্য বিকল্প জায়গায় দোকান বসানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
এ সময় মিরপুরসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ হওয়া হকারদের পুনর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ই-পাসপোর্টের আবেদন করা নাগরিকদের ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে প্রতারকদের হাতে। এরপর মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে দেওয়া হচ্ছে একটি ভুয়া ওয়েবসাইটের লিংক (ফিশিং লিংক)। সেখানে ঢুকে ৯ টাকা ফি দিয়ে তথ্য সংশোধনের চেষ্টা করতেই আবেদনকারীর মোবাইল ব্যাংকিং হিসাব থেকে সব টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে কৌশলে। নাগরিকদের ব্যক্তিগত তথ্য এভাবে বেহাত হওয়াকে ‘বিপজ্জনক ঝুঁকি’ বলছেন বিশেষজ্ঞরা। আর কারিগরি কমিটির মাধ্যমে বিষয়টি শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর।
পাসপোর্ট অফিসে আবেদন জমা দà§ বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
এইচএসসি পরীক্ষায় নীলকান্ত ডিগ্রি কলেজ থেকে ৩০০ পরীক্ষার্থী অংশ নেয়। এতে ফেল করেছে ২৪৭ জন। ফলাফল প্রকাশিত হওয়ার পর উপজেলা ছাত্রদলের নেতারা ওই প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের ফুলের তোড়া উপহার দিয়ে এক ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন।
জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ থেকে অংশগ্রহণ করা ৩০০ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করে ৫৩ জন, অকৃতকার্য হয় ২৪৭ জন, পাশের হার ১৭.৬৭ শতাংশ। ফলাফল প্রকাশিত হওয়ার পর বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। ফলাফল প্রকাশে বাকি অংশ পড়ুন...
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ও বেবিচকের আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম এবং নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে কমিটির পক্ষ থেকে বলা হয়, কুয়ালালামপুর থেকে ম্যানিলার দূরত্ব যতটুকু ঢাকা থেকে কুয়ালালামপুরের দূরত্ব প্রায় সমান; কিন্তু উড়োজাহাজের ভাড়ার ক্ষেত্রে দেখা যায়, ঢাকা-কুয়ালালামপুরের টিকিটের দাম কুয়ালালামপুর-ম্যানিলার টিকিটের দামের চেয়ে কয়েক গুণ বেশি। এই তারতম্যের কারণ কী, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে কোনো নীতিমালা আছে কঠবাকি অংশ পড়ুন...
নিহত রুবেল জয়পুরহাটের কালাই উপজেলার মূলগ্রামের লালচান ওরফে মন্টুর ছেলে। তিনি পেশায় একজন কসাই ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস ধরে করিমপুর ত্রিমুহনী মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করছিলেন রুবেল। তিনি সাহেব কসাইয়ের সঙ্গে করিমপুর, ইটাখোলা ও ক্ষেতলাল বাজারে গরুর মাংস বিক্রির কাজ করতেন। তার তিন সন্তান রয়েছে। পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি একাই ওই বাসায় থাকতেন।
নিহতের মহাজন মোহাম্মদ সাহেব কসাই জানান, রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় করিমপুর বাজারে তারা একসঙ্গে চা পান কঠবাকি অংশ পড়ুন...
সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি, সম-আচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠকে এ অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) উদ্যোগে প্রণীত খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে অ বাকি অংশ পড়ুন...
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের এলিভেটেড অংশে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদ আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। আহত হন মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফঠবাকি অংশ পড়ুন...
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ ও যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতি, আইটি ব্যবস্থার দুর্বলতা এবং অডিট আপত্তি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইটে ঘন ঘন যান্ত্রিক ত্রুটির প্রকৃত কারণ অনুসন্ধান করে সুস্পষ্ট ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছে কমিটি।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। কমিটির সভাপতি ও সংসদীয় প্রধান বাকি অংশ পড়ুন...












