আল ইহসান ডেস্ক:ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে এ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রাখছেন বিনিয়োগকারীরা।
সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) (৯ জুলাই) লেনদেনের শুরুতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীতে অহরহ ঘটছে রাইড শেয়ারিং চালকের অসাবধানতায় দুর্ঘটনা। চলতি মাসে রোড সেফটি ফাউন্ডেশনের এক হিসাব মতে, দেশে গত জুন মাসে ১৪৫টি মোটর বাইক দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ৩০.৫৯ শতাংশ ঘটছে বাইক দুর্ঘটনায়।
এদেশে রাইড শেয়ারিং বাইক চালকের নির্দিষ্ট কোনো সরকারি পরিসংখ্যান নেই। তবে বিভিন্ন সূত্রে জানা যায়, শুধু ঢাকা শহরেই রাইড শেয়ারিং পেশায় যুক্ত আছেন প্রায় ১০-১৫ লাখের বেশি চালক। পাঠাও, উবার, ওভাই এবং সহজ-এর মতো প্ল্যাটফর্মগুলোতে নিবন্ধিত চালকের সংখ্যা কয়েক লাখ হলেও, বিপুলসংখ্যক চালক সরাস বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার। গতকাল ইয়ামুছ ছুলাছা (মঙ্গলবার) সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ ঘোষণা দেন। মন্ত্রী জানান, আগামী এক থেকে দুই মাসের মধ্যে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে সরকার।
এবার মালয়েশিয়ার ওপর নির্ভর না করে বাংলাদেশ নিজেই রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার এবার সিন্ডিকà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
যে হাসপাতালের ভিত্তিপ্রস্তর একদিন দেশের ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্তের স্বপ্ন দেখিয়েছিল, চার দশক পর সেটিই এখন পরিত্যক্ত স্থাপনা। ১৯৮৫ সালে ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের রাজাপুর এলাকায় প্রায় ১৬ একর জমির ওপর ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল।
তবে অর্থসংকট ও উদ্যোক্তার মৃত্যুর কারণে দীর্ঘ ৪০ বছরেও হাসপাতালটি চালু না হয়ে বর্তমানে এটি মাদকসেবীদের আড্ডা ও পরিত্যক্ত স্থাপনায় পরিণত হয়েছে। দীর্ঘদিন অযতেœ পড়ে থাকায় ভবনগুলো ঘিরে জন্মেছে ঘন ঝোপঝাড়।
সূত্র জানঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমান সরকার বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের দেখানো পথেই হাঁটছে। তিনি বলেছেন, দেশে রাজনৈতিক অসহিষ্ণুতা, দমন-পীড়ন এবং বৈষম্য আরও তীব্র হয়েছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি দ্রুত অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও প্রাতিষ্ঠানিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন অনিবার্য হয়ে উঠতে পারে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় আইনজীবী ফেডারেশন কেন্দ্রীয় আহ্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মধ্যপ্রাচ্যে চলমান বৈশি^ক উত্তেজনার মধ্যে জ্বালানি মজুত সক্ষমতা বাড়াতে আরও ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনছে সরকার। দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকা- সচল রাখা এবং জ্বালানি খাতের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশে ৯০ দিনের মজুত সক্ষমতা বিবেচনায় নিয়ে ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন ডিজেল (গ্যাস অয়েল) এবং ৯০ হাজার মেট্রিক টন জেট ফুয়েল (উড়োজাহাজের জ্বà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশি পর্যটকদের জন্য পর্যটন ভিসা আবার চালু করেছে ভারত। এই অবস্থায় পর্যটক টানতে বাংলাদেশিদের কাছ থেকে অতিরিক্ত দাম না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার ‘মিনি বাংলাদেশ’ এলাকার ব্যবসায়ীরা। তাদের বিশ্বাস, গত দুই বছরের লোকসান পুষিয়ে নিতে হঠাৎ মূল্য বাড়ানোর চেয়ে বাংলাদেশি পর্যটকদের আস্থা পুনর্গঠন করাই বেশি গুরুত্বপূর্ণ।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার কিছুদিন আগে ঘোষণা দেয়, বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা আবার চালু করা হবে। এই ঘোষণার পর নতুন করে আশার আলো দেখছে কলক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর উদ্দেশ্য উত্তরণ বিলম্বিত করা নয়, বরং একটি টেকসই ও সুশৃঙ্খল উত্তরণ নিশ্চিত করা।
তিনি বলেন, উত্তরণের এই অতিরিক্ত সময় আমরা কোনো বিলম্বের জন্য চাই না; বরং একটি টেকসই, স্থিতিশীল এবং কার্যকর অর্থনৈতিক রূপান্তরের জন্য চাই।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি এবং প্রস্তুতিকাল সম্প্রসারণের যৌক্তিকতা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তà বাকি অংশ পড়ুন...
চলতি বছরের জুন মাসে দেশের পণ্য রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেড়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য এবং কৃষিপণ্যের রপ্তানিতে প্রবৃদ্ধির কারণে এ সাফল্য এসেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে আয় করেছে ৪২০ কোটি মার্কিন ডলার। ২০২৫ সালের একই মাসে এ আয় ছিল ৩৩৪ কোটি মার্কিন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ২৫ দশম বাকি অংশ পড়ুন...
* ঝরে পড়ার হার ৩৬ শতাংশ, কারিগরিতে বেশি
* নেপথ্যে রাজনীতি-শিক্ষাঙ্গনে টানা অস্থিরতা
* তরুণদের রাজনীতিতে জড়িয়ে পড়াও দায়ী
* শিক্ষামন্ত্রীর উদ্বেগ, কারণ অনুসন্ধানে বোর্ড
নিজস্ব প্রতিবেদক:
গণঅভ্যুত্থানের বছর ২০২৪ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করে ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১৪ লাখ ৯১ হাজার ৯৩২ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়। নিয়মিত শিক্ষার্থী হিসেবে তারা রেজিস্ট্রেশন করে। তবে তাদের মধ্যে ৫ লাখ ৪৩ হাজার ৯৮৯ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় বসছে না; শতাংশের হিসাবে যা ৩৬ দশমিক ৪৩ শতাংশ।
দেঠবাকি অংশ পড়ুন...












