৩০০ কোটির হাসপাতাল, ৪০ বছর পর শুধুই ঝোপঝাড়
, ১৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৫ জুলাই, ২০২৬ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
যে হাসপাতালের ভিত্তিপ্রস্তর একদিন দেশের ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্তের স্বপ্ন দেখিয়েছিল, চার দশক পর সেটিই এখন পরিত্যক্ত স্থাপনা। ১৯৮৫ সালে ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের রাজাপুর এলাকায় প্রায় ১৬ একর জমির ওপর ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল।
তবে অর্থসংকট ও উদ্যোক্তার মৃত্যুর কারণে দীর্ঘ ৪০ বছরেও হাসপাতালটি চালু না হয়ে বর্তমানে এটি মাদকসেবীদের আড্ডা ও পরিত্যক্ত স্থাপনায় পরিণত হয়েছে। দীর্ঘদিন অযতেœ পড়ে থাকায় ভবনগুলো ঘিরে জন্মেছে ঘন ঝোপঝাড়।
সূত্র জানায়, ১৯৮৫ সালে শিল্পপতি খান মোহাম্মদ ইকবাল তার প্রয়াত বাবার স্মৃতিকে ধারণ করে একটি আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ক্যান্সারে বাবাকে হারানোর পর দেশের মানুষ যেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য না হন-এই লক্ষ্য নিয়েই প্রকল্পটির যাত্রা শুরু হয়। শুরুর দিকে ধাপে ধাপে নির্মাণকাজ চললেও অর্থসংকট, রাজনৈতিক অস্থিরতা এবং নানা জটিলতায় প্রায় ২০ বছর আগে কাজ থেমে যায়।
বর্তমানে প্রকল্পটি ইকবাল আহমেদ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে রয়েছে। ফাউন্ডেশনের ম্যানেজার মোর্শেদ চৌধুরী বলেন, খান মোহাম্মদ ইকবালের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। চিকিৎসার জন্য তাকে বিভিন্ন দেশে নিতে হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই তিনি দেশে একটি আধুনিক ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু হলেও শেষ পর্যন্ত তা পূর্ণতা পায়নি।
তিনি বলেন, ২০১৭ সালে শিল্পপতি খান মোহাম্মদ ইকবালের মৃত্যুর পর প্রকল্পটির কার্যক্রম একেবারেই স্থবির হয়ে পড়ে। সরকার বা কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান যদি এটি চালুর দায়িত্ব নেয়, তাহলে মালিকপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত।
স্থানীয়দের মতে, হাসপাতালটি চালু হলে শুধু ধামরাই নয়, সাভার, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার লাখো মানুষ উন্নত চিকিৎসাসেবার সুযোগ পাবেন।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন বলেন, প্রকল্পটি একজন ব্যক্তি নিজ উদ্যোগে শুরু করেছিলেন। উদ্যোক্তার মৃত্যুর পর এটি বন্ধ হয়ে যায়। বিষয়টি জেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যকে জানানো হয়েছে। হাসপাতালটি চালুর বিষয়ে সম্ভাব্য উদ্যোগ নিয়ে কাজ চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)