বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
, ০৯ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীতে অহরহ ঘটছে রাইড শেয়ারিং চালকের অসাবধানতায় দুর্ঘটনা। চলতি মাসে রোড সেফটি ফাউন্ডেশনের এক হিসাব মতে, দেশে গত জুন মাসে ১৪৫টি মোটর বাইক দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ৩০.৫৯ শতাংশ ঘটছে বাইক দুর্ঘটনায়।
এদেশে রাইড শেয়ারিং বাইক চালকের নির্দিষ্ট কোনো সরকারি পরিসংখ্যান নেই। তবে বিভিন্ন সূত্রে জানা যায়, শুধু ঢাকা শহরেই রাইড শেয়ারিং পেশায় যুক্ত আছেন প্রায় ১০-১৫ লাখের বেশি চালক। পাঠাও, উবার, ওভাই এবং সহজ-এর মতো প্ল্যাটফর্মগুলোতে নিবন্ধিত চালকের সংখ্যা কয়েক লাখ হলেও, বিপুলসংখ্যক চালক সরাসরি অ্যাপের বাইরে চুক্তিভিত্তিক রাইড চালান।
এ বিষয়ে যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. শামসুল হক বলেন, অ্যাপস ব্যবহার করে বাইক রাইড শেয়ারিং পুরোপুরি চালু করা গেলে এই সেক্টরের অমিত সম্ভাবনা ছিল। কিন্তু সরকারি প্রতিষ্ঠান এ কাজ করতে ব্যর্থ হয়েছে। বিআরটিএ-তে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা অ্যাপস মনিটরিংয়ের মতো টেকনিক্যাল বিষয়গুলো বোঝেন না। এ প্রতিষ্ঠানের ব্যর্থতার কারণেই মূলত রাইড শেয়ারিং নিয়ে উপযুক্ত নীতিমালা তৈরি হয়নি। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) ঢেলে সাজাতে হবে। একটি সময়োপযোগী নীতিমালা তৈরি করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












