মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জেএম শাখা ও সংশ্লিষ্ট দপ্তর–সংস্থায় যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ভিডিওর একটি কপি মিডিয়া সেলের কাছে পাঠাতে হবে।
প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তর–সংস্থা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা মালামাল সংরক্ষণ করে রাখতে একটি নিরাপদ ও সুরক্ষিত কক্ষ বা স্থাপনা বা স্থান নির্ধারণ করবে। জব্দ করা মালামাল গ্রহণ, সংরক্ষণ ও প্রয়োজনে আদালতে উপস্থাপন বা হস্তান্তর কাজের জন্য কর্মকর্তা–কর্মচà বাকি অংশ পড়ুন...
এই কলিজার মাঝে আপনায় রেখেছি
ইশকেরই মালা গোপনে গেঁথেছি...
আপনারই ভাবনা মনে সারাক্ষণ
তাসাউরে খুঁজি আশিক অনুক্ষণ
হাবীবী বলে কত যে ডেকেছি
ইশকেরই মালা গোপনে গেঁথেছি...
অধমের আবে হায়াত নূর নিছবতে
আপনারি পদাঙ্কে তাইতো যাই হেটে
আপনাকেই পেয়ে অমূল্য হয়েছি
ইশকেরই মালা গোপনে গেঁথেছি...
হৃদয়ের আকাশ হলে ঘন কালো
মন খারাপের বর্ষা হলে জোড়ালো
সান্ত¡না রূপে আপনায় পেয়েছি
ইশকেরই মালা গোপনে গেঁথেছি...
রজনীতে দুঃখগুলো খুব কাঁদায়
অতীতের স্মৃতি মনে খঞ্জর চালায়
দুহাত তুলে তাইতো ক্ষমা চেয়েছি
ইশকেরই মালা গোপনে গেঁথেছি...
ইয়া নবিজী কামলিওয়ালা দরঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করার পরিকল্পনা করছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ২০২৭ সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের টেক্সাস কারখানায় গাড়িটির উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুমুয়াবার এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছে টেসলার প্রধান নির্বাহী মাস্ক। সে জানায়, সাইবার ট্রাকের উৎপাদন কমিয়ে কারখানার সক্ষমতা সাইবার ক্যাব তৈরির কাজে ব্যবহার করা হবে।
২০১৯ সালে প্রথমবারের মতো সাইবার ট্রাকের নকশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সিস্টেমে গ্যাস অপচয় বা 'সিস্টেম লস' বিগত চার বছরে প্রায় পাঁচগুণেরও বেশি বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে প্রায় শতাংশে পৌঁছেছে। এতে করে রাষ্ট্রায়ত্ত এই বৃহৎ গ্যাস পরিবেশক প্রতিষ্ঠানটির কোটি কোটি টাকা অপচয় হচ্ছে।।
তিতাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, দেশের সবচেয়ে বড় এই গ্যাস বিতরণকারী সংস্থাটি ২০২৫-২৬ অর্থবছরে ২,৭১৯ কোটি টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরে ২,৪২২ কোটি টাকার সিস্টেম লসের সম্মুখীন হয়েছে। এর ফলে গত দুই অর্থবছরে তিতাসের পুঞ্জীভূত ক্ষতির পর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সব কর্মকর্তা-কর্মচারীই পাচ্ছেন ঝুঁকি ভাতা। বছরে এ খাতে তাদের মধ্যে বণ্টন হচ্ছে সংস্থার আয়ের প্রায় ১০০ কোটি টাকা। সে হিসাবে ঝুঁকি ভাতায় গত এক দশকে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের পকেটে গেছে প্রায় এক হাজার কোটি টাকা।
এমন তথ্য উঠে এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গঠিত প্রাতিষ্ঠানিক টিমের অনুসন্ধানে। প্রতিবেদনে বিএসটিআইয়ে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগও উঠে এসেছে। প্রতিবেদনটি সম্পà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাড়তি দামে বাজার থেকে সুগন্ধি চিনিগুঁড়া চাল কেনেন ক্রেতারা। নিয়ম অনুযায়ী, এ ধরনের চালের প্যাকেটে ধানের জাতের নাম লেখা বাধ্যতামূলক। কিন্তু বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ প্যাকেটে নেই জাতের নাম। এমনকি অনেক নামিদামি কোম্পানিও তাদের মোড়কে এটি উল্লেখ করে না। লেখা থাকে শুধু ‘সুগন্ধি চিনিগুঁড়া চাল’। এতে বিভ্রান্তিতে পড়ছেন ক্রেতারা।
নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার এশিয়া পোস্টকে বলেন, ‘প্যাকেটে জাতের নাম না লেখা নীতিমালার লঙ্ঘন।’
নওগাঁর খুচরা বাজার ঘুরে দেখা গেছে, খোলা বাজারে প্রতি কেজি ব্রি-৩৪ জাতের ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে এক রাতে কয়েক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুই জায়গায় বাসে আগুন দেওয়া হয়েছে। তাবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।
গত জুমুয়াবার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আদাবর, শাহবাগ, বিমানবন্দর, খিলগাঁও, মিরপুরের কালশী, রাজারবাগ এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই এলাকায় বাসে আগুন দেওয়া হয়েছে।
এছাড়া মানিকগঞ্জ, ধামরাইয়ে ও খাগড়াছড়িতে গভীর রাতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কী কারণে আগুন দিয়েছে তা জানা যায়নি।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্à বাকি অংশ পড়ুন...
বুধবার (৪ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সেনাবাহিনী ও পুলিশের সাবেক (চাকরিচ্যুত) দুই সদস্য রয়েছেন।
পুলিশ জানায়, সম্প্রতি ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া করার ছলে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের একটি ঘটনার তদন্তে নেমে চক্রটির সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। অভিযানের একপর্যায়ে চক্রের মূল হোতা সাবেক পুলিশ সদস্য লিমন মিয়া (৩৪) ও তার সহযোগীসাখাওয়াত মুন্সি ওরফে সাকাকে (৩৬) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লিমন ও সাকার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।
প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে লিমন জà বাকি অংশ পড়ুন...
ইবনে ইসহাক তিনি বলেন, সম্মানিত উহুদ জিহাদের দিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সামনের মহাসম্মানিত নূরুল্লাহ মুবারক তথা দাঁত মুবারক শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন। উনার নূরুর রহমত তথা মহাসম্মানিত চেহারা মুবারকও যখমী শান মুবারক প্রকাশ করেন, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল হুদা বা মাথা মুবারকের যখমী শান মুবারক হতে নূরুন নাজাত তথা রক্ত মুবারক প্রবাহিত হতে থাকেন এবং তিনি এই বলে নূরুন নাজাত তথা মহাসম্মানিত রক্ত মুবারক মুছতে থাকেন
كَيْفَ يُفْلِحُ قَوْمٌ خَضَّبُوا وَجْهَ نَبِيِّهِمْ بِالدَّمِ، وَهُوَ ي বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পদবিতে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পরিচিত হবেন ‘গ্রাম পুলিশ প্রধান’ নামে। আর ‘মহল্লাদার’ পরিচয় পাবেন ‘গ্রাম পুলিশ’ নামে।
স্থানীয় সরকার বিভাগ গত ১ নভেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’-এর ৯৬ ও ৪৮ ধারায় দেওয়া ক্ষমতাবলে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিমালা, ২০১৫’-এর সংশোধন করা হয়েছে।
সংশোধনী অনুযায়ী, মূল বিধিমাà বাকি অংশ পড়ুন...
বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজারে সোনার সরবরাহ, চাহিদা-জোগান ও পার্শ্ববর্তী দেশের দাম বিবেচনায় নিয়ে প্রতিদিন দাম নির্ধারণ করে থাকি। বাজুসের দামের সঙ্গে আমাদের দামের পার্থক্য দুই থেকে আড়াই হাজার টাকার মতো হয়ে থাকে।”
আন্তর্জাতিক বাজারের চেয়ে দাম বেশি কেন, এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “বিদেশ থেকে ব্যাগেজ রুলসে যারা সোনা নিয়ে আসেন, তারা মুনাফা করেন। পাইকারি ব্যবসায়ীদেরও মুনাফার বিষয় আছে। এরপর আবার জুয়েলারি ব্যবসায়ীদের মুনাফা। এভাবে কয়েক ধাপà বাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (৩ নভেম্বর) ই-রিকশার নিবন্ধন, চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দিতে গিয়ে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি জানান, মঙ্গলবার থেকে ই-রিকশার নিবন্ধন আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। তবে এই ফরম কোনোভাবেই সড়কে চলাচলের অনুমতিপত্র হিসেবে বিবেচিত হবে না। এটি কেবল নিবন্ধনের জন্য আবেদন করার ফরম। আবেদনকারীদের প্রথমে নির্ধারিত নীতিমালা অনুসারে ই-রিকশা প্রস্তুত করতে হবে এবং বুয়েটের ক্লিয়ারেন্স সংগ্রহ করতে হবে। এরপর স্থানীয় সরকার বিভাগ জারি করা ‘সিটি করপোরেশন এলাক বাকি অংশ পড়ুন...












