সিস্টেমে লসে দুই বছরে তিতাস গ্যাসের ক্ষতি ৫,১৪০ কোটি টাকা
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সিস্টেমে গ্যাস অপচয় বা 'সিস্টেম লস' বিগত চার বছরে প্রায় পাঁচগুণেরও বেশি বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে প্রায় শতাংশে পৌঁছেছে। এতে করে রাষ্ট্রায়ত্ত এই বৃহৎ গ্যাস পরিবেশক প্রতিষ্ঠানটির কোটি কোটি টাকা অপচয় হচ্ছে।।
তিতাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, দেশের সবচেয়ে বড় এই গ্যাস বিতরণকারী সংস্থাটি ২০২৫-২৬ অর্থবছরে ২,৭১৯ কোটি টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরে ২,৪২২ কোটি টাকার সিস্টেম লসের সম্মুখীন হয়েছে। এর ফলে গত দুই অর্থবছরে তিতাসের পুঞ্জীভূত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে মোট ৫,১৪০ কোটি টাকা।
পেট্রোবাংলার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এই দুই বছরের সিস্টেম লসের আর্থিক পরিমাণÑসরকারের ২০২৫-২৬ অর্থবছরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে দেওয়া মোট ১৪,৬০০ কোটি টাকার ভর্তুকির এক-তৃতীয়াংশের থেকেও বেশি।
মূলত তিতাস তার নিজস্ব পাইপলাইন ও গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) থেকে যে পরিমাণ গ্যাস গ্রহণ করে এবং চূড়ান্ত গ্রাহকদের কাছে যে পরিমাণ গ্যাসের বিল জারি করতে সক্ষম হয়Ñএই দুইয়ের মধ্যকার বিশাল ব্যবধানকেই 'সিস্টেম লস' হিসেবে চিহ্নিত করা হয়।
নির্ধারিত সীমা অতিক্রম
২০১৯-২০ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত তিতাস গ্যাস তাদের সিস্টেম লস ২ শতাংশের মধ্যে রাখতে পেরেছিলÑযা সরকারের বেঁধে দেওয়া সর্বোচ্চ সীমার মধ্যেই ছিল। তবে ২০২২-২৩ অর্থবছর থেকে এই অপচয় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়; সে বছর সিস্টেম লস বেড়ে দাঁড়ায় ৫.২৮ শতাংশে। পরবর্তীতে এটি ২০২৩-২৪ অর্থবছরে ৭.৬৭ শতাংশ, ২০২৪-২৫ অর্থবছরে ৯.৪৭ শতাংশ এবং সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ৯.৯৬ শতাংশে পৌঁছেছে।
সরকারি নীতিমালা অনুযায়ী, তিতাস গ্যাস সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত সিস্টেম লস দেখাতে পারবে। নির্দিষ্ট এই সীমার অতিরিক্ত যেকোনো ক্ষতির আর্থিক দায়ভার তিতাসকে নিজস্ব তহবিল থেকেই বহন করতে হয়।
নিরীক্ষিত প্রতিবেদনে তিতাস গ্যাস উল্লেখ করেছে যে, ২০২৫-২৬ অর্থবছরে নির্ধারিত সীমার চেয়ে ৭.৯৬ শতাংশীয় পয়েন্ট অতিরিক্ত সিস্টেম লসের কারণে, বিপুল পরিমাণ গ্যাস ক্রয়ের খরচ মেটাতে হলেওÑতার বিপরীতে কোনো রাজস্ব অর্জিত হয়নি। ফলে কোম্পানির মুনাফায় মারাত্মক ধস নেমেছে।
এর ফলে ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটি ৫৯৫ কোটি টাকার নিট লোকসান গুনেছে- যার ফলে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ঋণাত্মক ৬.০২ টাকায় গিয়ে ঠেকেছে। এর আগের ২০২৪-২৫ অর্থবছরেও কোম্পানিটি ৭৭২ কোটি টাকার নিট লোকসান ঘোষণা করে। ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ পর্যন্ত চার অর্থবছরে তিতাসের পুঞ্জীভূত নিট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২,২৭৫ কোটি টাকা।
টানা এমন ঘাটতির পরেও, রিটেইন্ড আর্নিংস এবং স্থায়ী আমানতের (এফডিআর) সুদের মতো অ-পরিচালনগত আয়ের ওপর ভর করে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে কোম্পানিটি।
নিরীক্ষক প্রতিষ্ঠান একনাবিন-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে তিতাস গ্যাস মোট ১৫,৪২৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাস পেলেও- গ্রাহকদের কাছে মাত্র ১৩,৮৯২ মিলিয়ন ঘনফুট বিক্রি করতে পেরেছে। ফলে মোট ১,৫৩৬ মিলিয়ন ঘনফুট গ্যাস বিলবিহীন ছিল বা অপচয় হয়েছেÑযার আর্থিক মূল্য ২,৭১৯ কোটি টাকা। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরে অপচয়কৃত ১,৪৩৬ মিলিয়ন ঘনফুট গ্যাসের মূল্য ছিল ২,৪২১.৭৬ কোটি টাকা।
কোম্পানির কর্মকর্তারা এই ক্রমবর্ধমান সিস্টেম লসের পেছনে মূলত অবৈধ গ্যাস সংযোগ, ক্ষয়প্রাপ্ত পাইপলাইন, পৌর কর্তৃপক্ষের রাস্তা খোঁড়াখুড়ির সময় ঘটা পাইপলাইনে অনিচ্ছাকৃত ক্ষতি, ত্রুটিপূর্ণ মিটারিং এবং মিটারবিহীন আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে অনুমানভিত্তিক বিলিং ব্যবস্থাকে দায়ী করছেন।
তিতাস গ্যাসের ভিজিল্যান্স ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু সাদাত সায়েম এই চার প্রধান কারণকে চিহ্নিত করে বলেন, এসব সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু স্থায়ী সমাধান এখনো দূরঅস্ত। যার ফলে প্রতি বছর সিস্টেম লস লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এতে করে, তিতাসের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ শুরু সংসদ অধিবেশন, উত্তাপ ছড়াতে পারে যে ইস্যুতে
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেবল সেতু বদলে দেবে দক্ষিণাঞ্চলের অর্থনীতি
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভে চেষ্টা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপহরণের বিজ্ঞপ্তি থেকে তথ্য সংগ্রহ, প্রতারণা করে মুক্তিপণ আদায়
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধামরাইয়ে টানা তিন রাতে ৩ বাসে আগুন
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সংকট কাটিয়ে স্বনির্ভর হওয়া সম্ভব -রিজভী
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘এক দশকে দেশের বৈদেশিক দেনা প্রায় তিন গুণ বেড়েছে’
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গা ইস্যুর সমাধান মিয়ানমারকেই করতে হবে -আইনমন্ত্রী
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতি ইউনিয়নে ‘গ্রাম পুলিশ সড়ক’, লাগাতে হবে ১ হাজার গাছ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিগত সরকারের আমলে জিডিপির হিসাবে ‘বড় গরমিল’ -অর্থমন্ত্রী
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












