নিজস্ব প্রতিবেদক:
শ্রমিক অসন্তোষে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় আশুলিয়া ও সাভারের শ্রমিক অসন্তোষপ্রবণ এলাকার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার চিন্তা করছেন মালিকেরা। গত বুধবার (১১ নভেম্বর) এক জরুরি বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) সব সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে মালিকদের এমন উদ্যোগে দেশের তৈরি পোশাকশিল্পে নতুন করে অস্থিরতা ও রপ্তানি কার্যক্রমে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শিল্পমালিকদের সূত্রে জানা গেছে, গত বুধবার আশুলিয়à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কারখানা মালিক ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে সৃষ্ট এই উত্তেজনার মুখে মঙ্গলবার প্রায় ১৪৬টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রেখে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ১০০টিরও বেশি কারখানা আশুলিয়া শিল্পাঞ্চলে।
আশুলিয়ায় ইসলাম গ্রুপ, স্টার্লিং, এনভয়, নিট এশিয়া ও ম-ল গ্রুপের মতো বড় শিল্পগোষ্ঠীর কারখানাও উৎপাদনকাজ চালাতে পারেনি বলে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সূত্র জানিয়েছে।
বিজিএমইএর একটি তালিকা থেকে জানা যায়, মোট ১৪৬টি কারখানা উৎপাদন অব্যাহত বাকি অংশ পড়ুন...
বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা এবং জনগণের সম্পদের ওপর জনগণের অধিকার। যে স্বাধীনতার জন্য এ দেশের মানুষ জীবন দিয়েছে, সেই স্বাধীনতার অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দেওয়ার অধিকার কোনো সরকারের নেই।
সার্বভৌম বন্ডের মাধ্যমে সাময়িকভাবে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা সম্ভব হতে পারে। কিন্তু তার বিনিময়ে যদি ভবিষ্যতের রাজস্ব, বৈদেশিক মুদ্রা এবং বাজেটের ওপর দীর্ঘমেয়াদি সুদের বোঝা চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেটিকে উন্নয়নের সাফল্য বলা যায় না। বরং এটà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ধান থেকে চাল। এরপর মিল থেকে আড়ত-পাইকারি বাজার হয়ে খুচরা দোকান। প্রতিটি ধাপেই যুক্ত হচ্ছে নতুন খরচ। সেই সঙ্গে বাড়ছে দাম। কিন্তু কোন পর্যায়ে কত টাকা ব্যয় হচ্ছে, আর কতটা ব্যবসায়ীর মুনাফা হিসেবে থাকছে, তার স্পষ্ট হিসাব নেই।
উত্তরাঞ্চলের অন্যতম চাল উৎপাদন ও বিপণনকেন্দ্র বগুড়ার শেরপুরে মিলগেট থেকে খুচরা বাজারে পৌঁছাতেই কোনো চালের দাম কেজিতে আট টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এই বাড়তি টাকার পুরোটাই গুনতে হচ্ছে ক্রেতাকে।
বগুড়ার শেরপুর ও বৃহত্তম মোকাম তালোড়ার চাল ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, গত এক মাসে মাঝার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে প্রযুক্তিনির্ভর শেয়ারবাজার নাসডাকে বড় ধরনের দরপতন হয়েছে। এক দিনেই সূচকটির বাজারমূল্য থেকে মুছে গেছে ২ দশমিক ৫ ট্রিলিয়ন বা আড়াই লাখ কোটি ডলার।
গতকাল নাসডাকের পতন হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ, যা ২০২৫ সালের এপ্রিলে ড্রাম্পের ‘লিবারেশন ডে’ ট্যারিফ ঘোষণার পর এক দিনে সর্বোচ্চ পতন। খবর রয়টার্স।
বিনিয়োগকারীদের আশঙ্কা, নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় এআই অবকাঠামো সম্প্রসারণে বাধা তৈরি ক বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বিভিন্ন সংবাদপত্র ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, পোশাক খাতের এই অস্থিতিশীলতার নেপথ্যে ‘তিন স্তরের’ বিশেষ অর্থায়ন ও প্ররোচনা সক্রিয় ছিল। প্রকাশিত খবর অনুযায়ী, সংঘাত ও সহিংসতাকে ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের মানুষ আর কোনোদিন গণহত্যাকারী আওয়ামী লীগকে এ দেশে রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা অন্যায়, দুঃশাসন ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য মানুষের রক্ত নিয়েছে, এ দেশের ওপর অত্যাচার করেছে, সেই জালেম, স্বৈরাচারী ও খুনি আওয়ামী লীগের এ দেশে আর রাজনীতি হবে না।
গতকাল জুমুয়াবার চট্টগ্রামে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ও আন্দোলনের সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হওয়া সত্তেও দ্বীন, দেশ à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এনসিপি কি ভাঙনের পথে? দলটির সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ এই প্রশ্নকে আবার সামনে এনেছে। একের পর এক নেতার পদত্যাগ, নেতৃত্বে মতবিরোধ, জামাতের সঙ্গে জোট নিয়ে অস্বস্তি এবং সাংগঠনিক দুর্বলতাÑসব মিলিয়ে দলটি এখন কঠিন সময় পার করছে, এটা বলাই যায়।
বিশেষ করে গত ৫ নভেম্বর দলের যুগ্ম আহ্বায়ক সামান্তার পদত্যাগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি শুধু একজন নেত্রী নন। এনসিপির প্রতিষ্ঠাকালীন সময়ের পরিচিত মুখও। তার পদত্যাগের মধ্য দিয়ে পুরনো বিরোধ আবার সামনে এসেছে।
তবে প্রশ্ন হলো, এনসিপি কি সত্যিই ভেঙে যাচ্ছে? নাকি এটি একটি নà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে ৮৮টি পোশাক কারখানা চালু রয়েছে। এসব কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। পুরো শিল্পাঞ্চলের পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।
গতকাল জুমুয়াবার সকাল থেকে সাভারের হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন শিল্প পুলিশের সদস্যরা।
শিল্প পুলিশ জানায়, স্বাভাবিক সময়েও সাপ্তাহিক ছুটির দিনে কিছু কারখানা খোলা থাকে। বিশেষ করে জরুরি শিপমেন্ট থাকলে সংশ্লিষ্ট কারখানাগুলো উৎপাদন চালু র বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী ডিসেম্বরে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির যে কোনো অপতৎপরতা রুখে দিতে নেতাকর্মীদের প্রতি কঠোর বার্তা দিয়েছে বিএনপি। দলীয়ভাবে মোকাবিলার পাশাপাশি সরকারও এ ব্যাপারে সজাগ রয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই গোয়েন্দা সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দেশের রাজনীতিতে গত কয়েক মাস ধরেই আলোচনায় ‘ডিসেম্বর’। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আগামী ডিসেম্বরে ভারত থেকে ‘সম্মানজনকভাবে’ দেশে ফিরিয়ে আনার প্রচার চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রচঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহভাজন প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই কারণে আরও ১২৫টি প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে সংস্থাটি। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির কাজে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, এনবিআরের দুটি গোয়েন্দা ইউনিট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসব ব্যক্তির ব্যাংক হà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাস্তায় বর্তমানে যারা আন্দোলন করছেন, তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বন্ধ থাকা কারখানাগুলো শিগগিরই খুলে দেওয়া হবে। ই বাকি অংশ পড়ুন...












