ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা
, ০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আগামী ডিসেম্বরে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির যে কোনো অপতৎপরতা রুখে দিতে নেতাকর্মীদের প্রতি কঠোর বার্তা দিয়েছে বিএনপি। দলীয়ভাবে মোকাবিলার পাশাপাশি সরকারও এ ব্যাপারে সজাগ রয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই গোয়েন্দা সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দেশের রাজনীতিতে গত কয়েক মাস ধরেই আলোচনায় ‘ডিসেম্বর’। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আগামী ডিসেম্বরে ভারত থেকে ‘সম্মানজনকভাবে’ দেশে ফিরিয়ে আনার প্রচার চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রচার চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিএনপির নীতিনির্ধারকদের মতে, মূলত ডিসেম্বরকে ঘিরে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগের আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক।
সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে অস্থিরতা তৈরির চেষ্টার অংশ হিসেবে অন্তর্ঘাতমূলক কর্মকা-ের পরিকল্পনা করছে আওয়ামী লীগ। তবে তাদের এমন পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত সরকার।
সরকারের পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে সর্বোচ্চ সতর্ক থাকার সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি। দলটির নীতিনির্ধারকরা বলছেন, শেখ হাসিনা দেশে ফিরবেন; এমন একটি মনস্তাত্ত্বিক প্রোপাগান্ডার আবহ তৈরি করা হচ্ছে। এই আবহকে কাজে লাগিয়ে আগামী ডিসেম্বরে মাঠপর্যায়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ দলটির আত্মগোপনে থাকা নেতাকর্মীরা।
শুধু ডিসেম্বর নয়; চলমান সার্বিক রাজনৈতিক পরিস্থিতির ওপরও কড়া নজর রাখছে বিএনপি। লক্ষ্য একটাই, যে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন দেশের চলমান গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করতে না পারে। এ জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি বার্তা পাঠানো হয়েছে। বিশেষ করে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত বা উসকানিতে পা না দেওয়ার পরার্শ দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে -প্রধানমন্ত্রী
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদারদের কথিত ‘অপ্রতিরোধ্য’ সামরিক যান যোদ্ধাদের আক্রমণে এভাবেই টুকরা টুকরা হয়েছে।
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেন চলাচল শুরু ১৯ নভেম্বর
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১০০ জনের ব্যাংক হিসাব জব্দ, ১২৫ প্রতিষ্ঠানের তথ্য তলব
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আগে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে তারা, এখন টার্গেট করে হামলা করছে’
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুরগি রাখার ঘরেই সারের গোডাউন, ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পঞ্চম দিনের মতো অশান্ত আশুলিয়া, ৭০টির বেশি কারখানায় ছুটি
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজে দুটি তেলবাহী জাহাজে আগুন, কাতার উপকূলে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শুধু সরকারি হাসপাতাল নয়, দালাল দমনে প্রাইভেট হাসপাতালগুলোতেও অভিযান চলবে
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












