SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%১২শ%' OR titleBn LIKE '%১২শ%' OR descriptionEn LIKE '%১২শ%' OR descriptionBn LIKE '%১২শ%' OR slug LIKE '%১২শ%' OR metaTag LIKE '%১২শ%' OR metaDescription LIKE '%১২শ%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকায় গ্যাসের তীব্র সংকট এখনও কাটেনি। অধিকাংশ সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। যে দু-একটি স্টেশনে সরবরাহ মিলছে, সেখানেও চাপ এত কম যে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস নিতে পারছেন না চালকরা। ফলে বিভিন্ন এলাকায় সিএনজি স্টেশনের সামনে তৈরি হয়েছে দীর্ঘ সারি।
প্রাইভেটকার চালক সানাউল্লাহ বলেন, মালিবাগ থেকে কমলাপুর পর্যন্ত বেশিরভাগ সিএনজি স্টেশনেই গ্যাস দেওয়া হচ্ছে না। কখন সরবরাহ স্বাভাবিক হবে, সেটিও জানাতে পারছেন না স্টেশন কর্তৃপক্ষ।
সানাউল্লাহ বলেন, গাড়িতে ঠিকমতো গ্যাস নিতে না পারায় গাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ সামুদ্রিক নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় ও আন্তঃসীমান্ত হুমকি, সাইবার ও তথ্যভিত্তিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং মানবিক সহায়তা কার্যক্রমসহ বহুমাত্রিক ও জটিল নিরাপত্তা চ্à বাকি অংশ পড়ুন...
মৌলভীবাজার সংবাদদাতা:
সরকার যখন সারা দেশে কোটি কোটি টাকা ব্যয়ে পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে, ঠিক তখনই মৌলভীবাজারের কমলগঞ্জে 'উচ্ছেদের' নামে ১ হাজার ২০০টি ফলন্ত কমলা গাছ কেটে ফেলার খবর পাওয়া গেছে। উপজেলার রাজকান্দি বন রেঞ্জের অধীনস্থ আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। খোদ বন বিভাগের এমন অভিযানে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবারটির দাবি, দীর্ঘ ৮ বছর ধরে বন বিভাগের কর্মকর্তাদের নিয়মিত মাসোহারা (চাঁদা) দিয়ে তারা এই বাগানটি টিকিয়ে রেখেছিলেন। কিন্তু সম্ঠবাকি অংশ পড়ুন...
জানা যায়, ৫০ বেডের দ্বি-তল অবকাঠামোতে দীর্ঘদিন থেকে চলছে গাইবান্ধা ২৫০ বেডের জেনারেল হাসপাতালের কার্যক্রম। ২৫০ বেডের হাসপাতাল হলেও এখানে বিভিন্ন রোগে আক্রান্ত নিয়মিত রোগি ভর্তি থাকেন প্রায় ৪ শতাধিকের বেশি রোগী আর বহির্বিভাগে সেবা নিতে আসেন প্রতিদিন প্রায় ১২শ’ থেকে ১৫শ’ রোগী।
এতে পর্যাপ্ত জায়গা না হওয়ায় রোগীদের দুর্ভোগ কমাতে হাসপাতাল চত্বরে ২০১৮ সালে নতুন ৯ তলা একটি ও ৬ তলা একটি ভবন নির্মাণের কাজ শুরু হয় । এতে আশায় বুক বাঁধেন স্থানীরা। কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার দীর্ঘ ৬ বছর অতিবাহিত হলেও নতুন ভবন চালু না হওয়ায় চিকিৎসা à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এডিপি বাস্তবায়নের ধারণা বদলাতে চায় পরিকল্পনা কমিশন। সে জন্য দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রকল্প যাচাই বাছাই হবে নতুন করে। যেসবের বাস্তবায়ন ৩০ ভাগের কম, তা বাতিল করতে বলা হয়েছে। এর বাইরে অতিরিক্ত ব্যয় ও অনিয়ম তদন্ত করে ব্যবস্থা, ড্যাশবোর্ডভিত্তিক মনিটরিং চালু ও যোগ্য প্রকল্প পরিচালক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মনজুর হোসেন বলেছেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিন-চারটি প্রকল্পের ওপর তদন্তের নির্দেশ দিয়েছেন। ক বাকি অংশ পড়ুন...
ঝালকাঠি সংবাদদাতা:
দেশে চলমান ঘটনার প্রভাবে ঝালকাঠির ভিমরুলী ভাসমান হাটে পেয়ারার দরদামে ধস নেমেছিল। সেই অস্থিরতা কাটিয়ে মৌসুমের শুরুতেই জমজমাট হয়ে উঠেছে আমড়ার হাট। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত ক্রেতা-বিক্রেতার সমাগমে জমজমাট থাকে ভিমরুলীসহ আশপাশের বাজার। ধারণা করা হচ্ছে, চলতি মৌসুমে ৩০ কোটি টাকারও বেশি আমড়া বিক্রি হবে। যা গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করতে ফলপ্রসূ ভূমিকা রাখবে।
শুধু ভিমরুলীই নয়, সদর উপজেলার শতদশকাঠি, ডুমুরিয়া, আতাসহ আশপাশের কমপক্ষে দশটি গ্রামে আমড়ার ভাসমান বাজারের বিস্তার ঘটেছে। সাধারণত ভাদ্র মাসের শুরà§ বাকি অংশ পড়ুন...
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামে ৮শ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী গাইনের মসজিদটি জৌলুস হারিয়েছে অনেক আগেই। দ্রুততম সময়ে সংস্কার না করা হলে হারিয়ে যেতে পারে মোঘল আমলের ঐতিহ্যবাহী এ দ্বীনি স্থাপনাটি।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেলো, মোঘল সাম্রাজ্যকালে ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজীর শাসন আমলে জনৈক শাইখ মোহাম্মদ ইয়ার নামক এক ধর্মপ্রাণ ব্যক্তি ১২০০ খ্রিষ্টাব্দে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন।
মসজিদটির ঈমাম আব্দুল্লাহ জানান, মসজিদের ভেতরে দেয়ালের গায়ে ফার্সিতে শাইখ মোহাম্মদ ইয়ারের নাম à বাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদাদতা:
শেরপুর উপজেলার সর্ববৃহৎ কাঁচা-শাক সবজির পাইকারি ফুলবাড়ি বাজার শীতকালীন সবজিতে ভরপুর। বাজারজুড়ে সবুজ শাক সবজিতে ঠাসা। সকাল থেকে বিভিন্ন এলাকার কৃষকরা ভালো দামের আশায় তাদের উৎপাদিত সবজি বিভিন্ন যানবাহনে করে এই বাজারে আনেন। ক্রেতা-বিক্রেতাদের ভিড়ও থাকে অনেক বেশি। পুরো উপজেলার সকল সবজি বিক্রেতা এই সবজি হাট থেকে পাইকারিতে সবজি কিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারে বিক্রি করেন। কিন্তু, হাটে কাঙ্খিত দাম না থাকায় শীতকালীন সবজি ফুলকপির দামে ধস নেমেছে। কৃষকের গুণতে হচ্ছে লোকসান। চাহিদার তুলনায় প্রচুর আমদানি, কà§ বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী ও আমিনপুর এবং কুষ্টিয়ার দৌলতপুরের বিস্তীর্ণ পদ্মার চরে ‘কাকন বাহিনীর’ বিরুদ্ধে পুলিশ, র্যাব ও এপিবিএনের যৌথ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট’ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত মোট ২১ জনকে আটক করা হয়েছে।
তিন বাহিনীর প্রায় ১২শ সদস্য এই অভিযানে অংশ নিচ্ছেন। অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। কাকন বাহিনীর বিরুদ্ধে পদ্মার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ রয়েছে।
সাম্প্রতিক সময়ে পদ্মার চরে ‘কাকন বাহিনী’ নামে একটি সন্ত্রাসী দলের তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্য বাকি অংশ পড়ুন...












