বিলীনের পথে ৮শ বছরের গাইনের মসজিদ
, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামে ৮শ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী গাইনের মসজিদটি জৌলুস হারিয়েছে অনেক আগেই। দ্রুততম সময়ে সংস্কার না করা হলে হারিয়ে যেতে পারে মোঘল আমলের ঐতিহ্যবাহী এ দ্বীনি স্থাপনাটি।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেলো, মোঘল সাম্রাজ্যকালে ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজীর শাসন আমলে জনৈক শাইখ মোহাম্মদ ইয়ার নামক এক ধর্মপ্রাণ ব্যক্তি ১২০০ খ্রিষ্টাব্দে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন।
মসজিদটির ঈমাম আব্দুল্লাহ জানান, মসজিদের ভেতরে দেয়ালের গায়ে ফার্সিতে শাইখ মোহাম্মদ ইয়ারের নাম লিখা রয়েছে। সেখানে ১২শ খ্রিষ্টাব্দ লিখা থাকায় মনে হচ্ছে তিনিই মসজিদটির প্রতিষ্ঠাতা এবং ১২শ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করেন। এছাড়াও ফার্সিতে আরো লেখা রয়েছে “শাইখে মুহম্মদ ইয়ারে বাসিন্দা/হারুলিয়া বসিটকে/আইজ দীলে সুধাবানী মসজিদ/হাজারে দু’সাদ্দেখানা দু’সনমে বুয়াত/বাহাতুপে আমুদা তারকে সালেশ”।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাত শতাংশ ভূমির উপর নির্মিত এ মসজিদের চারকোনায় বিভিন্ন কারুকাজসম্বলিত চারটি বড় বড় পিলার রয়েছে। উপরের অংশে কলসি আকৃতির বেশ কয়েকটি গম্বুজ রয়েছে।
মসজিদের ছাদজুড়ে রয়েছে বিশাল একটি গম্বুজ। মসজিদের উত্তর-পূর্ব ও দক্ষিণে তিনটি লম্বা আকারের দরজা রয়েছে। পোড়ামাটি, লালি, চুন, চিনি, চিটাগুড়, আঠা জাতীয় তরল এবং এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে নির্মাণ করা মসজিদজুড়ে রয়েছে নানা নকশা ও কারুকাজ।
হারুলিয়া গ্রামের নবীন-প্রবীণ অনেকেই জানান, মোঘল আমলে ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজীর শাসনকালে এ মসজিদটি নির্মিত হয়েছে। উপমহাদেশে তৎকালীন সময়ে নির্মিতব্য ৮টি মসজিদের মধ্যে এটি একটি। গ্রামবাসী এটিকে হারুলিয়া দক্ষিণপাড়া পুরাতন জামে মসজিদ আবার গাইনের মসজিদ বলেও চেনেন।
এলাকাবাসী আক্ষেপ প্রকাশ করে বলেন, গত ৮/১০ মাস আগে রাতের আঁধারে কে বা কারা মসজিদের ভেতরের ফার্সি লেখাযুক্ত একটি বহু মূল্যবান ৬/৭ কেজি ওজনের কষ্টি পাথর চুরি করে নিয়ে যায়। তখনকার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। সেই পাথরটি আজও উদ্ধার করা যায়নি।
অপরদিকে এলাকার প্রবীণ কয়েকজন জানান, মসজিদটি গাইন সম্প্রদায়ের লোকেরা নির্মাণ করেছিলেন বলে এটিকে গাইনের মসজিদ বলা হয়। মসজিদটির সামনে রয়েছে বিশালকার জালিয়ার হাওর। তৎকালীন সময়ে দূর-দূরান্ত থেকে বর্ষাকালে নৌকা নিয়ে গাইন সম্প্রদায়ের লোকজন এ এলাকায় এসে ব্যবসা-বাণিজ্য করতো। আশপাশের কোথাও মসজিদ না থাকায় নামাজ পড়ার সুবিধার্থে তারাই এ মসজিদটি নির্মাণ করেন। কালের বিবর্তনে তারা চলে গেলেও রয়ে যায় ঐতিহ্যবাহী এ মসজিদটি।
প্রতিষ্ঠাতা নিয়ে যত কথাই থাকুক না কেনো, এলাকাবাসীর দাবি উপমহাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী এই মসজিদটিকে টিকিয়ে রাখতে সংস্কারসহ ভূমি বৃদ্ধির জন্য সরকার সহযোগিতার হাত বাড়ালে ঐতিহ্যবাহী এ নিদর্শনটি মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












