ফুলকপির কেজি মাত্র ২ টাকা!
, ০১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২২ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
শেরপুর উপজেলার সর্ববৃহৎ কাঁচা-শাক সবজির পাইকারি ফুলবাড়ি বাজার শীতকালীন সবজিতে ভরপুর। বাজারজুড়ে সবুজ শাক সবজিতে ঠাসা। সকাল থেকে বিভিন্ন এলাকার কৃষকরা ভালো দামের আশায় তাদের উৎপাদিত সবজি বিভিন্ন যানবাহনে করে এই বাজারে আনেন। ক্রেতা-বিক্রেতাদের ভিড়ও থাকে অনেক বেশি। পুরো উপজেলার সকল সবজি বিক্রেতা এই সবজি হাট থেকে পাইকারিতে সবজি কিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারে বিক্রি করেন। কিন্তু, হাটে কাঙ্খিত দাম না থাকায় শীতকালীন সবজি ফুলকপির দামে ধস নেমেছে। কৃষকের গুণতে হচ্ছে লোকসান। চাহিদার তুলনায় প্রচুর আমদানি, ক্রেতা সংকট ও মজুতের সুবিধা না থাকায় বাধ্য হয়ে টাটকা শাকসবজি কম দামে বিক্রি করছেন। এতে উৎপাদন খরচ না ওঠায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাইকারি সবজি বাজারে প্রতি মন (৪০ কেজি) ফুলকপি বেচা-কেনা হয় ৮০ টাকা থেকে ১০০ টাকা দরে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি পাইকারি সবজি বাজার ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি থেকে পাইকারি পর্যায়ে এক কেজি ফুলকপি দুই টাকা দরে বিক্রি করছেন তারা। অথচ একটি ফুলকপি চাষ করতে তাদের কেজিপ্রতি খরচ হয়েছে অন্তত পাঁচ থেকে সাত টাকা। চড়া দামে সার, বীজ, কীটনাশক কিনে তারা সবজি চাষ করেছেন। অথচ দুই সপ্তাহ ধরে শীতকালীন সব সবজির দামে ধস নেমেছে। এতে কম দামে সবজি বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না চাষিদের। এতে পুঁজি হারিয়ে কৃষকের দিশেহারা হওয়ার উপক্রম।
বাজারে আগত কৃষক রফিকুল জানান, গত এক মাস আগে ফুলকপির বাজার ছিল ২ হাজার টাকা থেকে ২৫শ টাকা মন। ১৫ দিন আগে ছিল ১ হাজার টাকা থেকে ১২শ’ টাকা মন, গত এক সপ্তাহ আগে বাজার দর ছিল ৭শ’ থেকে ৮শ’ টাকা মন। গত তিন দিন ধরে ফুলকপি বেচা কেনা হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে মন।
হঠাৎ করে বাজার দর কমে যাওয়ায় উৎপাদন খরচ মজুরি খরচ ও বাজারে আনতে পরিবহন খরচও তোলা যাচ্ছে না। এ রকম বাজার দর থাকলে কৃষক ফুলকপি বিক্রি করে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বই বাড়ছে শ্রেণি বাড়ছে, শেখার ঘাটতি কাটছে না
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে -ভারতের আন্দোলনে নাহিদের সংহতি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদা দাবির মুখে বান্দরবানে বাস চলাচল বন্ধ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জুলাইয়ের নাম ব্যবহার করে মব করাচ্ছে জামাত-শিবির -নুর
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকায় ভোগান্তিতে ৩ হাজার যাত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আসামি ছাড়াতে বিএনপি নেতার নেতৃত্বে থানায় ‘মব’ সৃষ্টির অভিযোগ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তরুণদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র নয়াদিল্লি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরানো হচ্ছে সচিবালয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)