SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%হিমাগারে%' OR titleBn LIKE '%হিমাগারে%' OR descriptionEn LIKE '%হিমাগারে%' OR descriptionBn LIKE '%হিমাগারে%' OR slug LIKE '%হিমাগারে%' OR metaTag LIKE '%হিমাগারে%' OR metaDescription LIKE '%হিমাগারে%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
রাজশাহী সংবাদদাতা:
ঘন ঘন লোডশেডিংয়ে বেকায়দায় পড়েছেন হিমাগার মালিকরা। আলু পচন রোধে বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটর চালাতে হচ্ছে তাদের। এতে প্রতি ঘণ্টায় বাড়তি ৮ থেকে ১০ হাজার টাকা জ্বালানি খরচ হচ্ছে। প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত জেনারেটর চালাতে হচ্ছে বলে জানিয়েছেন হিমাগার মালিকরা।
কৃষি বিপণন অধিদফতরের তথ্যমতে, রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় ৩৯টি হিমাগার রয়েছে। এর মধ্যে ৩৭টি সচল। এসব হিমাগারে মোট ৪ লাখ ৩৩ হাজার ২৫০ মেট্রিক টন আলু সংরক্ষণের সক্ষমতা রয়েছে। তবে এবার উৎপাদন বেশি হওয়ায় অনেক হিমাগারে ধারণক্ষমতার অতিরিক্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘ ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে কৃষিপণ্য সংরক্ষণ ব্যবস্থা বড় ধরনের সংকটে পড়েছে। বিদ্যুৎ না থাকায় কোল্ড স্টোরেজের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন নিয়মিত চালানো যাচ্ছে না।
ফলে একদিকে জেনারেটর চালাতে বাড়ছে ডিজেল ব্যয়, অন্যদিকে পেঁয়াজ, আলু ও বীজ নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। কোথাও কোথাও এসব পণ্য নষ্ট হতেও শুরু করেছে। এর প্রভাব পড়ছে কৃষক, ব্যবসায়ী ও ভোক্তা-তিন পক্ষের ওপরই।
দেশের হিমাগারগুলোর ৮০-৯০ শতাংশ স্থান আলু সংরক্ষণে ব্যবহৃত হয়। এর বাইরে পেঁয়াজ, রসুন, আদা, সবজি বাকি অংশ পড়ুন...
বুধবার (১ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতি এবং রংপুর বিভাগীয় আলু চাষি ও ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে এসে আলু চাষি ও ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় তারা হিমাগার মালিকদের বিরুদ্ধে সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে দ্রুত ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানান।অনশনরত আলু চাষি আনিছুল ইসলাম বলেন, ‘সার, বীজ, কীটনাশকসহ কৃষ বাকি অংশ পড়ুন...
জয়পুরহাট সংবাদদাতা:
হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে আলুচাষি ও ব্যবসায়ীরা। গতকাল রোববার ঘণ্টাব্যাপী জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশন আলুর ব্যানারে মানববন্ধন করেন তারা। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি দেন।
এসময় বক্তব্য দেন সংগঠনটির সভাপতি এ কে এম রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন, ব্যবসায়ী আব্দুল হান্নান, চাষি নুর আলম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জেলার মোট ১৯টি হিমাগারের বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছেন আলুচাষিরা। এ সময় তারা সড়কে আলু ফেলে প্রতিবাদ জানান।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নগরীর মডার্ন মোড় এলাকার তুলা গবেষণা কেন্দ্রের সামনে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে শতাধিক আলুচাষি এ কর্মসূচি পালন করেন।
সমাবেশে চাষিরা অভিযোগ করেন, উত্তরাঞ্চলে দেশের সবচেয়ে বেশি আলু উৎপাদিত হলেও হিমাগার মালিকরা যোগসাজশ করে রংপুর ও রাজশাহী বিভাগে সংরক্ষণ ভাড়া বাড়িয়ে দিয়েছেন। অথচ দেশের অন্যান্য অঞ্চলে ভাড়া স্বাভাবিক রয়েছ বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছেন আলুচাষিরা। এ সময় তারা সড়কে আলু ফেলে প্রতিবাদ জানান।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নগরীর মডার্ন মোড় এলাকার তুলা গবেষণা কেন্দ্রের সামনে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে শতাধিক আলুচাষি এ কর্মসূচি পালন করেন।
সমাবেশে চাষিরা অভিযোগ করেন, উত্তরাঞ্চলে দেশের সবচেয়ে বেশি আলু উৎপাদিত হলেও হিমাগার মালিকরা যোগসাজশ করে রংপুর ও রাজশাহী বিভাগে সংরক্ষণ ভাড়া বাড়িয়ে দিয়েছেন। অথচ দেশের অন্যান্য অঞ্চলে ভাড়া স্বাভাবিক রয়েছ বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
আলুর বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি নেই। ভরা মৌসুমে আলুর দামে চরম ধস নামায় দিশাহারা হয়ে পড়েছেন এ অঞ্চলের হাজার হাজার কৃষক। বর্তমান বাজারে আলু বিক্রি করে উৎপাদন খরচ তো দূরে থাক, হিমাগার ভাড়া ও পরিবহন খরচ তোলাও দায় হয়ে পড়েছে।
দাম বাড়ার আশায় হিমাগারে জায়গা না পেলেও অনেক কৃষক ঘরে আলু তুলে রেখেছেন। কিন্তু সেখানেও ঘটছে বিপত্তি। শুরু হয়েছে পচন। উপায় না পেয়ে রাস্তায় আলু ফেলে দিতে বাধ্য হচ্ছেন কৃষকরা।
রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর ও পীরগাছা এলাকার বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম মণপ্রতি ১৫০-২০০ বাকি অংশ পড়ুন...
মুন্সিগঞ্জ সংবাদদাতা:
বাজারদরের উত্থান আর পতনের মাঝখানে সীমাবদ্ধ আলু চাষিদের ভাগ্য। বিগত কয়েক বছরের ক্রমাগত লোকসান ঠেকাতে চলতি মৌসুমে ঝুঁকি নিয়ে আলু আবাদ করেছেন জেলার কয়েক লক্ষাধিক কৃষক। তবুও চলতি বছরে মিলছে না কাক্সিক্ষত দাম। জমি থেকে আলু উত্তোলন শুরুতেই কয়েক দফা দর পতনে অনিশ্চিত গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে আলু চাষিদের ভবিষ্যৎ। এমন পরিস্থিতিতে আগামী মৌসুমে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মুন্সিগঞ্জের সিরাজদিখাঁন ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে, উত্তোলন মৌসুম ঘিরে মাঠ থেক বাকি অংশ পড়ুন...
ঢাকা মহানগরে যানজটের প্রধান প্রধান কিছু কারণ হলো-
২) গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে সরকারী পরিকল্পনা ও অর্থ বরাদ্দের অভাব:
জাতীয় বাজেটে গ্রামীণ জনজীবনে কর্মসংস্থানমুখী ও কর্মসংসংস্থান সৃষ্টিতে তেমন কোন উন্নয়ন প্রকল্প থাকে না। বরং অনুৎপাদনশীল ও সেবা খাতেই সব বরাদ্দ দেয়া হয়। ফলে কর্মসংস্থান সৃষ্টি না হয়ে বরং গ্রামীণ জনগোষ্ঠীর একটা বড় অংশ সরকারের দেয়া বিভিন্ন ধরনের ভাতা, টিআর, কাবিটা, খাদ্যবান্ধব কর্মসূচীর উপর নির্ভরশীল হয়ে পড়ছে। বাকী কর্মক্ষম জনশক্তি বেকারত্বের বোঝা টানছে।
উল্লেখ্য জাতীয় বাজেটের একটি বড় অংশ রাস্তা-ঘাট, ব বাকি অংশ পড়ুন...
আলু রফতানীতে কমপক্ষে লাখো কোটি টাকা আয় সম্ভব
আলুর জাতের মান বৃদ্ধি এবং হিমাগার স্থাপনসহ রফতানীর ক্ষেত্রে সব বাধা দূর করে
সরকারকে যথাযথ পৃষ্ঠপোষকতা করতে হবে।
এক কাপ চায়ের দাম ১০ টাকা। অথচ এক কেজি আলু বিক্রি হচ্ছে ৮ থেকে ৯ টাকায়। এমন বৈপরীত্যে হতাশ সারাদেশের আলুচাষিরা। উৎপাদন খরচই যেখানে ওঠে না, সেখানে লাভ তো দূরের কথা। লোকসানের বোঝা টানতেই হাঁপিয়ে উঠেছেন কৃষকেরা। গত বছরের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই এবারও একই শঙ্কা ঘিরে ধরেছে তাদের।
অথচ আলুর ভালো ফলন হয়েছে। কিন্তু বাজারদর নেমে গেছে উৎপাদন খরচের নিচে। এতে চাষিরা বড় ধরনের ল বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
অতিরিক্ত ভার বহনের কারণে হিমাগারে আলু বহনের কাজে নিয়োজিত শ্রমিকদের শারীরিক ঝুঁকির বিষয়টি সামনে এনে ২০১৭ সালে হাইকোর্টে একটি মামলা করা হয়। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত একটি নির্দেশনা দেয়। নির্দেশনা অনুযায়ী নারী শ্রমিক সর্বোচ্চ ৩০ কেজি এবং পুরুষ ৫০ কেজির বেশি ভার বহন করতে পারবেন না। তবে এ নির্দেশনা সবার জন্য বাধ্যতামূলক হলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।
রাজশাহীর পবায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা। পরে হাইকোর্টের নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবিতে দুপুরে নওহাটা পৌরসভার ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কৃষক মাঠে নেমেছিলেন স্বপ্ন নিয়ে। উচ্চ মূল্যে সার, বীজ কিনে ফলিয়েছিলেন আলু। ফলনও হয়েছে ভালো। কিন্তু সেই আলু এখন কৃষকের ঘাড়ে বোঝা। বাজারে দাম নেই; হিমাগারে পড়ে আছে স্বপ্নের ফসল। সেই ফসল তুলতে গেলেই পকেট থেকে গুনতে হচ্ছে আরও টাকা। লাভের আশায় যে আলু সংরক্ষণ করা হয়েছিল, তাই এখন বেদনার কারণ। নতুন আলু বাজারে আসতেই পুরোনো আলুর দাম আরও পড়ে গেছে। কোথাও কোথাও পাঁচ-ছয় টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বাজারে আলুর দর এতটাই নেমেছে, বিক্রি করেও হিমাগারের ভাড়া মেটানো যাচ্ছে না। উল্টো সংরক্ষিত আলু তুলতে গেলে বস্তাপ্রতি পকেট থেকে গ বাকি অংশ পড়ুন...












