সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
, ০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, পল্টন মডেল থানায় ২০২৫ সালের ১৯ মে দায়ের করা একটি মামলায় অধ্যাপক জামাল উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ। ওই মামলার এজাহার ও পুলিশের আবেদনে বলা হয়, ২০২৫ সালের ১৮ মে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতারা রাজধানীর গুলিস্তান, বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সমবেত হন।
পুলিশের আবেদনে আরও বলা হয়, ওই সময় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের বিপরীত পাশে হোটেল ইম্পেরিয়ালের সামনে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে কয়েকজনকে আটক করা হয়। এ সময় অজ্ঞাতনামা প্রায় ১৪০ থেকে ১৫০ জন বিভিন্ন দিকে পালিয়ে যান বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের দাবি, মামলাটির তদন্তে অধ্যাপক জামাল উদ্দিনের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তিনি নিষিদ্ধ সংগঠনের সদস্যপদ গ্রহণ, সংগঠনটির আদর্শ ও কর্মকাণ্ড সমর্থন এবং অপরাধের ষড়যন্ত্র ও প্রচেষ্টার সঙ্গে জড়িত ছিলেন বলেও পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ঢাকার বিভিন্ন সরকারবিরোধী মিছিল-মিটিংয়ে অধ্যাপক জামাল উদ্দিনের নেতৃত্ব দেয়ার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া গেছে বলেও দাবি করেছে পুলিশ।
এর আগে একই আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ১১ মার্চ থেকে কারাগারে রয়েছেন অধ্যাপক জামাল উদ্দিন। এবার পল্টন থানার মামলা নম্বর ৩৮-এ তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ।
পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে আদালত অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)