বিদ্যুৎ সংকটে নষ্ট হচ্ছে পেঁয়াজ-আলুর মজুদ
, ০৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২১ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৬ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘ ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে কৃষিপণ্য সংরক্ষণ ব্যবস্থা বড় ধরনের সংকটে পড়েছে। বিদ্যুৎ না থাকায় কোল্ড স্টোরেজের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন নিয়মিত চালানো যাচ্ছে না।
ফলে একদিকে জেনারেটর চালাতে বাড়ছে ডিজেল ব্যয়, অন্যদিকে পেঁয়াজ, আলু ও বীজ নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। কোথাও কোথাও এসব পণ্য নষ্ট হতেও শুরু করেছে। এর প্রভাব পড়ছে কৃষক, ব্যবসায়ী ও ভোক্তা-তিন পক্ষের ওপরই।
দেশের হিমাগারগুলোর ৮০-৯০ শতাংশ স্থান আলু সংরক্ষণে ব্যবহৃত হয়। এর বাইরে পেঁয়াজ, রসুন, আদা, সবজি, ফল, বীজ, হিমায়িত মাছ-গোশত ও দুগ্ধজাত পণ্যও সংরক্ষণ করা হয়। ফলে বিদ্যুৎ সংকট দীর্ঘায়িত হলে এর প্রভাব কৃষিপণ্যের বড় একটি অংশেই পড়বে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বর্তমানে আলু সংরক্ষণের জন্য ৩৫১টি কোল্ড স্টোরেজ সক্রিয় রয়েছে। এসব হিমাগারে প্রায় ২৬ লাখ টন আলু মজুদ আছে। দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে কয়েক হাজার টন পেঁয়াজও সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। ফলে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটে এসব মজুদ নিয়ে উদ্বেগ বাড়ছে।
এর বাইরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে চিংড়ি শিল্পের উৎপাদন ও প্রক্রিয়াজাতও ব্যাহত হচ্ছে। চিংড়ি প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো কোল্ড স্টোরেজ সচল রাখতে ব্যয়বহুল ডিজেল জেনারেটরের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। এতে উৎপাদন ও রফতানি কার্যক্রমের ব্যয়ও বেড়ে যাচ্ছে।
দেশের বিভিন্ন অঞ্চলের হিমাগারেও একই চিত্র। গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গ্রামাঞ্চলের কোথাও কোথাও দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। এতে কুমিল্লা, জয়পুরহাট ও রাজশাহীর হিমাগারে আলু ও বীজ সংরক্ষণ ব্যাহত হচ্ছে। জয়পুরহাটের আর বি কোল্ড স্টোরেজে দিনে ৬ ঘণ্টার বেশি লোডশেডিং হওয়ায় মাসে ১৫ লাখ টাকার বেশি অতিরিক্ত ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।
জয়পুরহাটের কৃষক আব্দুল কাদের বলেন, হিমাগারে আলু রাখতে এখন বিদ্যুৎই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় জেনারেটর চালাতে হচ্ছে, এতে সংরক্ষণ খরচ বাড়ছে। এ বাড়তি খরচ শেষ পর্যন্ত কৃষকের ওপরই চাপবে।
রংপুর বিভাগের হিমাগার মালিকরাও বিদ্যুৎ সংকটে বিপাকে পড়েছেন। এ বিভাগের আট জেলায় প্রায় ৮০টি হিমাগার রয়েছে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পরিচালক শরিফুল ইসলাম বাবু বলেন, ‘দুই মাস ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় আলু সংরক্ষণে হিমাগার মালিকদের ব্যয় বেড়েছে। সরকারি বিদ্যুতে প্রতি ইউনিটে যেখানে প্রায় ১৮ টাকা খরচ হয়, সেখানে জেনারেটরে একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হচ্ছে ৪০-৪৫ টাকা।’
শুধু বিদ্যুৎ বিভ্রাট নয়, বিদ্যুতের মূল্যবৃদ্ধিও হিমাগার খাতের ব্যয় বাড়িয়েছে। রংপুরের ফয়জুন নাহার হিমাগারে এক মাসের বিদ্যুৎ বিল ১০ লাখ ৪৬ হাজার থেকে বেড়ে ১২ লাখ ৫ হাজার ৫৫১ টাকায় দাঁড়িয়েছে। বিদ্যুৎ ও ব্যাংক ঋণের সুদ বাড়ায় পরিচালন ব্যয়ও বেড়েছে বলে জানিয়েছেন হিমাগার মালিকরা। অথচ বাজারে আলুর ন্যায্যমূল্য না থাকায় এ বাড়তি ব্যয় কৃষকের ওপর চাপানোও কঠিন।
পেঁয়াজের ক্ষেত্রে উৎপাদন বাড়লেও সংরক্ষণ সংকট ও বিদ্যুৎ বিভ্রাটে কৃষকের লোকসান কাটছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ৮৬ হাজার ৩০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪২ লাখ ৬৪ হাজার ১০০ টন। প্রধান উৎপাদন এলাকাগুলোতে ফলন বাড়লেও অতিরিক্ত সরবরাহে মৌসুমে দাম কমে যায়। সংরক্ষণ করে পরে বিক্রির সুযোগও সীমিত হয়ে পড়েছে।
পাবনার কৃষক রফিকুল ইসলাম বলেন, এবার পেঁয়াজের ফলন ভালো হলেও দাম কম থাকায় আমরা বিপাকে পড়েছি। সংরক্ষণ করে পরে বিক্রি করতে চাই, কিন্তু বিদ্যুৎ না থাকায় এয়ার ফ্লো মেশিন ঠিকমতো চালাতে পারছি না। পেঁয়াজ নষ্ট হলে লোকসান আরো বাড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












