SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%হামলার%' OR titleBn LIKE '%হামলার%' OR descriptionEn LIKE '%হামলার%' OR descriptionBn LIKE '%হামলার%' OR slug LIKE '%হামলার%' OR metaTag LIKE '%হামলার%' OR metaDescription LIKE '%হামলার%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
আল ইহসান ডেস্ক:
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ সপ্তম মাসে গড়িয়েছে। এরই মধ্যে এমন এক যুগের সূচনা হয়েছে, যখন মার্কিন এফ-৩৫ ও এফ-১৫ যুদ্ধবিমানকে ‘শিকার’ করা হচ্ছে।
গত বৃহস্পতিবার এক পোস্টে গালিবাফ বলেন, এমন এক যুগের সূচনা হয়েছে, যখন আপনাদের এফ-৩৫ ও এফ-১৫ বিমানগুলো শিকার হচ্ছে এবং আপনাদের সেগুলোর ক্ষয়ক্ষতির কথা স্বীকার করতে হচ্ছে।
তিনি আরও বলেন, যা একসময় কেবলই একটি দুঃস্বপ্ন ছিল, তা এখন নিত্যদিনের বাস্তবতা। এই বাস্তবতার সঙ্গেই এখন আপনাদের চলতে হবে।
মার্কিন জয়েন্ট চিফস অব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মক্কার দিকে ইয়েমেনের হুথিদের ড্রোন পাঠানোর অভিযোগ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো পক্ষকে দায়ী করা হলে তা আঞ্চলিক উত্তেজনা বাড়াতে এবং মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ উসকে দিতে পারে।
এক বিবৃতিতে বাঘাই বলেন, মক্কা, মদিনা ও আল-আকসা মসজিদের মতো ইসলামি পবিত্র স্থাপনায় যেকোনো হামলা বা এসব স্থানের হাজি ও আশপাশের মানুষের জন্য হুমকি নিন্দনীয়। তবে মক্কার দিকে যাওয়া একটি ড্রোন ভূপাতিত করার দাবির ভিত্তিতে কোনো নির্দিষ্ট পক্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় পুলিশ সদর দপ্তর ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা এবং বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে অন্তত ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বরাতে সংবাদ সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, সন্ত্রাসী হামলা ও আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত অন্তত ১৬ জন পুলিশ সদস্যসহ অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। হামলায় জড়িত অবশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের ইয়াবায় আসক্ত করার আশঙ্কাজনক তথ্য- আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন নানা পুরোনো ও নতুন চ্যালেঞ্জের চিত্র উঠে এসেছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে। বর্তমানে পুলিশের সাড়ে ৬ হাজারেরও বেশি যানবাহনের বয়স আট বছরের বেশি। অন্যদিকে, অনুমোদিত ৯ হাজার ৭৮৭টি মোটরসাইকেলের মধ্যে সচল রয়েছে মাত্র সাড়ে ৫ হাজারটি।
বৈঠকে মুন্সীগঞ্জে বাকি অংশ পড়ুন...
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জুমার নামাজের সময় একটি মসজিদে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ ১৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রদেশটির কোহাট পুলিশ লাইনের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জিও নিউজ।
খাইবার পাখতুনখোয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জুলফিকার হামিদ জিও নিউজকে বলেন, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুরোনো পুলিশ লাইনের ফটকে ধাক্কা দেয়। এরপর বিস্ফোরণ ঘটে এবং সেখানে গুলিও চলেছে।
হামলাকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলির সময় স্পেশাল ব্রাঞ্চ ভবনেও আরেকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে বলেও জানান তিনি। পুলিশের সঙ্গে গোলাগু বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের হুথি ও সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারী বাহিনীদের মধ্যে তীব্র লড়াই এবং সৌদি আরবের অভ্যন্তরে ইয়েমেনি হামলা অব্যাহত থাকায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পবিত্র নগরী মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টার পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে।
জিও নিউজের ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, মক্কা চুক্তি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং আমরা আমাদের দায়িত্ব পালন করবো।
খাজা আসিফ বলেন, পবিত্র স্থানগুলো রক্ষার জন্য পাকিস্তান বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পবিত্র মক্কা নগরীর কাছে হুতিদের ছোড়া একটি ড্রোন ভূপাতিতের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ৩৫ সেকেন্ডের ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। সংবাদের সত্যতা যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি অন্তত এক বছর আগের এবং এটি মদিনা শহরের একটি পুরোনো ঘটনার।
সামাজিক যোগাযোগমাধ্যমের শতাধিক পেজ ও প্রোফাইলে আকাশ থেকে আলোকিত বস্তু নিচে পড়ার এই দৃশ্যটি সম্প্রতি ছড়িয়ে পড়ে। তবে রিভার্স ইমেজ সার্চ ও অনলাইন অনুসন্ধানে পাওয়া তথ্যে দেখা যায়, দৃশ্যটি ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর থেকেই ইন্টারনেটে বিদ্যমান রয়েছে।
আন্তর্জাতিক সংবা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলাল অভিযোগ অস্বীকার করেছে হুথি বাহিনী। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করে, হুথিরা মক্কা শরীফকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছে, তবে এটি মক্কার আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করে দেওয়া হয়।
আর সৌদির এ অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যা’ হিসেবে অভিহিত করেছে হুথিরা। সশস্ত্র এ গোষ্ঠীর পলিটিক্যাল ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ বলেছেন, মক্কা শরীফে হামলার দাবি একটি ঘৃণ্য মিথ্যা। যা এর আগেও দাবি করা হয়েছে। কিন্তু এখন এমন দাবি আর কাউকে ভুল বোঝায় না।
বাকি অংশ পড়ুন...
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবন, যানবাহন ও বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হওয়ার নতুন ছবিও প্রকাশ্যে এসেছে। জানা গেছে, ৬০টি বিমানসহ ৩.৭ বিলিয়ন ডলার মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এসব ছবি প্রকাশ করেছে সিবিএস নিউজ।
আনাদোলুর খবরে বলা হয়, সক্রিয় দায়িত্বে থাকা কয়েকজন মার্কিন সেনাসদস্য নাম প্রকাশ না করার শর্তে সিবিএস নিউজকে এসব ছবি সরবরাহ করেন। সামরিক বাহিনীর গণমাধ্যমসংক্রান্ত বিধিনিষেধের কারণে তারা পরিচয় প্রকাশ করতে চাননি। ছবিগুলোত বাকি অংশ পড়ুন...
গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে প্রায় ১ হাজার ২২৫ সেনা হারিয়েছে ইউক্রেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চলমান রুশ সামরিক অভিযানের সর্বশেষ তথ্য প্রকাশ করে এ দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, রাশিয়ার নর্দার্ন ব্যাটলগ্রুপের দায়িত্বপূর্ণ এলাকায় ইউক্রেনীয় বাহিনী সর্বোচ্চ ১৯৫ সেনা, ওয়েস্ট ব্যাটলগ্রুপের এলাকায় প্রায় ২০০ এবং সাউথ ব্যাটলগ্রুপের এলাকায় প্রায় ১৬৫ সেনা হারিয়েছে।
রুশ বার্তা সংস্থা তাস সংশ্লিষ্ট ওই মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেন্টার ব্যাটলগ্রুপের দায়িত্বপূর্ণ এলা বাকি অংশ পড়ুন...
নোয়াখালীতে আদালতের নির্দেশে মায়ের জিম্মায় দেয়ার পর আদালতের সামনের এলাকা থেকে ১২ বছরের এক কিশোরীকে আবারও অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মেয়েকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েছেন তার মা বিবি আয়েশা। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিবি আয়েশা।
তিনি জানান, তার মেয়ে জান্নাতুল মাওয়া মুক্তা (১২) করমবক্স স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে সৌদি আরবপ্রবাসী মহিউদ বাকি অংশ পড়ুন...












