পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে আত্মঘাতী হামলা, ৫ পুলিশসহ নিহত ১৬
, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জুমার নামাজের সময় একটি মসজিদে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ ১৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রদেশটির কোহাট পুলিশ লাইনের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জিও নিউজ।
খাইবার পাখতুনখোয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জুলফিকার হামিদ জিও নিউজকে বলেন, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুরোনো পুলিশ লাইনের ফটকে ধাক্কা দেয়। এরপর বিস্ফোরণ ঘটে এবং সেখানে গুলিও চলেছে।
হামলাকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলির সময় স্পেশাল ব্রাঞ্চ ভবনেও আরেকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে বলেও জানান তিনি। পুলিশের সঙ্গে গোলাগুলিতে এখন পর্যন্ত তিনজন হামলাকারী নিহত হয়েছে।
এদিকে এক বিবৃতিতে সেন্ট্রাল পুলিশ অফিস (সিপিও) জানিয়েছে, আত্মঘাতী হামলার পর সাতজন ‘সশস্ত্র জঙ্গি’ পুলিশ লাইনে প্রবেশ করে। পুলিশ ও সন্ত্রাসবিরোধী বিভাগ (সিটিডি) হামলাকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ছয়জনকে হত্যা করে। সিপিও জানিয়েছে, নিহতদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী ও একজন স্নাইপার ছিল।
জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপার তাহির আলী শাহ জিও নিউজকে জানান, বিস্ফোরণের পর ১৫টি মরদেহ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। এদিকে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে মসজিদের বাইরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি দেয়ালও ধসে পড়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলেও জানান তারা।
ঘটনার পর কোহাট-হাঙ্গু সড়ক সব ধরনের যান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে কোহাটের জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে জরুরি অবস্থা জারি করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসার জন্য অন্তত ২৫ জন আহতকে হাসপাতালে আনা হয়েছে।
কোহাটে এ হামলায় পুলিশ সদস্যসহ ১৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির অন্যান্য নেতারা নিন্দা জানিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতালিতে স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের পরিকল্পনা, বিদেশি শিক্ষার্থী নিয়েও কড়াকড়ি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দিনাজপুরে শিশু হত্যা ও মামলা নিতে পুলিশের টালবাহানার অভিযোগে মহাসড়ক অবরোধ, আগুন
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এমপি নজরুলের সেই স্ত্রীর মৃত্যু, মরদেহ উদ্ধারের ঘটনায় যেসব প্রশ্ন সামনে আসছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)