রাশিয়ার দাবি
ভয়াবহ হামলা: মাত্র ২৪ ঘণ্টায় এক হাজারের বেশি সেনা হারাল ইউক্রেন
, ০৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ রবি, ১৩৯৪ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩১ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে প্রায় ১ হাজার ২২৫ সেনা হারিয়েছে ইউক্রেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চলমান রুশ সামরিক অভিযানের সর্বশেষ তথ্য প্রকাশ করে এ দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, রাশিয়ার নর্দার্ন ব্যাটলগ্রুপের দায়িত্বপূর্ণ এলাকায় ইউক্রেনীয় বাহিনী সর্বোচ্চ ১৯৫ সেনা, ওয়েস্ট ব্যাটলগ্রুপের এলাকায় প্রায় ২০০ এবং সাউথ ব্যাটলগ্রুপের এলাকায় প্রায় ১৬৫ সেনা হারিয়েছে।
রুশ বার্তা সংস্থা তাস সংশ্লিষ্ট ওই মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেন্টার ব্যাটলগ্রুপের দায়িত্বপূর্ণ এলাকায় ইউক্রেনীয় বাহিনী ৩৪৫ জনের বেশি, ইস্ট ব্যাটলগ্রুপের এলাকায় সর্বোচ্চ ২৮৫ এবং ডনিপ্র ব্যাটলগ্রুপের এলাকায় প্রায় ৩৫ সেনা হারিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতে ওডেসা অঞ্চলের ভেলিকায়া বালকায় ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত সামরিক সরঞ্জামের একটি রসদকেন্দ্রে হামলা চালিয়েছে তাদের বাহিনী। এছাড়া ওই অঞ্চলের চেরনোমোরস্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজ এবং একটি ফেরিতেও হামলা হয়।
এছাড়া প্রকাশিত তথ্যে আরও উল্লেখ করা হয়, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ইউরোপ থেকে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত রেল অবকাঠামোতেও রাতে হামলা চালানো হয়েছে। রাতভর রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশে ধ্বংস ও প্রতিহত করা হয়েছে দুই শতাধিক ইউক্রেনীয় ড্রোন।
গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাদের ব্যবহৃত জ্বালানি ও পরিবহন অবকাঠামো, ড্রোন সংরক্ষণ ও সংযোজনকেন্দ্র এবং ইউক্রেনীয় সামরিক ইউনিট ও দেশি ভাড়াটে’যোদ্ধাদের ৩৯টি এলাকায় হামলা চালানোর দাবিও করেছে মস্কো। বিবৃতিতে বলা হয়, রুশ বাহিনীর কৌশলগত বিমান, আক্রমণাত্মক চালকবিহীন বিমান, ক্ষেপণাস্ত্র বাহিনী ও গোলন্দাজ ইউনিট স্থাপনাগুলোতে এসব হামলা চালিয়েছে।
খারকিভ অঞ্চলের কাজাচিয়া লোপান এলাকার কাছে পাল্টা হামলার চেষ্টা করা ইউক্রেনীয় সেনাদের দুটি হামলাকারী দলকে সম্পূর্ণ নির্মূল করা হয়েছে বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার নর্দার্ন ব্যাটলগ্রুপ খারকিভ অঞ্চলের ওলখোভাতকা এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। সেখানে ঘেরাওয়ের মধ্যে পূর্বদিকে আটকে থাকা ইউক্রেনীয় বাহিনীকে ধ্বংস করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
মালায়া ভলচিয়ায় ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে। একই সঙ্গে বুজোভো ও খ্রিপুনি এলাকার কাছে ইউক্রেনীয় সেনাদের ওপর ব্যাপক গোলাবর্ষণ করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী ছয়টি নিয়ন্ত্রিত বোমা এবং ৫৮৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানানো হয় প্রকাশিত বিবৃতিতে।
মন্ত্রণালয়ের হিসাবে, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ বাহিনী ৬৭৪টি ইউক্রেনীয় যুদ্ধবিমান, ২৮৪টি হেলিকপ্টার, ২ লাখ ৩৬ হাজার ৫৮৯টি চালকবিহীন আকাশযান, ৬৭২টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ৩০ হাজার ৯৩০টি ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া সামরিক যান, ১ হাজার ৭৭৭টি মাল্টিপল রকেট লঞ্চার, ৩৬ হাজার ৪৬৩টি গোলন্দাজ কামান ও মর্টার এবং ৭১ হাজার ৯৬০টি বিশেষ সামরিক যান ধ্বংস করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












