আদালতের সামনে থেকে মেয়েকে অপহরণ, উদ্ধারের জন্য কান্নায় ভেঙে পড়লেন মা
, ০৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ রবি, ১৩৯৪ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩১ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নোয়াখালীতে আদালতের নির্দেশে মায়ের জিম্মায় দেয়ার পর আদালতের সামনের এলাকা থেকে ১২ বছরের এক কিশোরীকে আবারও অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মেয়েকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েছেন তার মা বিবি আয়েশা। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিবি আয়েশা।
তিনি জানান, তার মেয়ে জান্নাতুল মাওয়া মুক্তা (১২) করমবক্স স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে সৌদি আরবপ্রবাসী মহিউদ্দিন সুমনের একমাত্র মেয়ে।
বিবি আয়েশার অভিযোগ, গত ১৬ জুলাই স্কুলে যাওয়ার পথে রনি ও তার সহযোগীরা মুক্তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ করেন। পরে ডিবি পুলিশের সহায়তায় গত ১৪ আগস্ট মুক্তাকে উদ্ধার করা হয়। আদালতের নির্দেশে তাকে একটি সেইফ হোমে রাখা হয়েছিল।
বিবি আয়েশা বলেন, ভুক্তভোগী কিশোরীর মেডিকেল রিপোর্ট ও তদন্ত প্রতিবেদন প্রস্তুত হতে বিলম্ব হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে দেরি হচ্ছে।
তিনি জানান, গত ১৩ সেপ্টেম্বর আদালত তার মেয়েকে তার জিম্মায় দেয়ার নির্দেশ দেন। পরে মেয়েকে নিয়ে আদালত থেকে বের হওয়ার সময় কোর্টসংলগ্ন প্রেসক্লাব রোড এলাকায় রনি, আলা উদ্দিনসহ ২০ থেকে ২৫ জন যুবক তাদের পথরোধ করেন।
তার অভিযোগ, এ সময় হামলাকারীরা তাকে, তার মা, দেবর ও শ্বশুরকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে রনি ও আলা উদ্দিন ছুরি ও চাপাতি দেখিয়ে তাদের হত্যার হুমকি দেন। পরে ভয়ভীতি ও হামলার মধ্যে তার মেয়েকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়।
মেয়েকে উদ্ধারের আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়ে বিবি আয়েশা বলেন, ‘আমার মেয়েকে দ্রুত উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে দিন। যারা আমার মেয়েকে বারবার অপহরণ করছে, তাদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেয়া হোক।’
তিনি আরও বলেন, ‘আমার মেয়ের বয়স মাত্র ১২ বছর। তার নিরাপত্তা নিয়ে আমি চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছি। দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে হবে।’
সংবাদ সম্মেলনে মুক্তার চাচা আরমান অভিযোগ করেন, আদালতের সামনে তাদের ওপর হামলা ও মারধর করে মুক্তাকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন, ‘রনিকে আমরা ব্যক্তিগতভাবে চিনি না। তার ফুফুর বাড়ি আমাদের বাড়ির কাছে হওয়ায় সেই সূত্রে তার সঙ্গে পরিচয় হয়। আর সেই সম্পর্কের সূত্র ধরেই আজ আমাদের পরিবারের ওপর এমন ঘটনা ঘটেছে।’
আরমান আরও বলেন, মুক্তার বাবা দীর্ঘদিন ধরে বিদেশে থাকেন। এ ঘটনায় তাদের পরিবারে চরম অশান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে মুক্তা সবার বড়। তাকে নিয়ে পুরো পরিবার গভীরভাবে ভেঙে পড়েছে।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা দ্রুত কিশোরী জান্নাতুল মাওয়া মুক্তাকে উদ্ধার, তার নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












